শিরোনাম
ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ অনাপত্তি সনদরাষ্ট্রীয় পুলিশ পদকের স্বীকৃতি পাচ্ছেন বাবুল আজাদ কঠিন সময়ে পাহাড়তলী থেকে ডবলমুরিং, চকবাজার হয়ে ডিবিতে; সাহস, মেধা ও পেশাদারিত্বে উজ্জ্বল এক পুলিশ কর্মকর্তার পথচলা-জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রীসতীশ বাবু লেইনের ভাইরাল ছিনতাই: মূলহোতা সাদ্দাম গ্রেফতারআন্তর্জাতিক মানদণ্ডে মানবিক পুলিশিংয়ের নতুন দিগন্ত আইসিআরসি ও এপিবিএনের যৌথ প্রশিক্ষণ: আইন প্রয়োগে মানবাধিকার, পেশাদারিত্ব ও জবাবদিহিতায় হাসিব আজিজের নেতৃত্বে নতুন ভাবনাআমার ছেলেবেলা ৬ সেই রাতগুলো আজও মনে পড়েএপিবিএন: ইতিহাসের অগ্রযাত্রায় জিয়াউর রহমান থেকে আজিজুল হক, আজিজুল হক থেকে হাসিব আজিজ একটি বাহিনীর জন্ম, রাষ্ট্রের নিরাপত্তা ভাবনার বিবর্তন, দুই প্রজন্মের নেতৃত্ব এবং জননিরাপত্তার নতুন অঙ্গীকারবৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মহানগর কমিটির প্রথম সাংগঠনিক সভা অনুষ্ঠিত কালুরঘাট সেতু নির্মাণ, সিটি করপোরেশন নির্বাচন, জলাবদ্ধতা ও যানজট নিরসনসহ ১০ দফা নাগরিক ইস্যুতে কর্মসূচি গ্রহণের সিদ্ধান্তচট্টগ্রাম মেডিকেলে ইউনিট-২ চালুসহ ডেঙ্গু চিকিৎসা নিশ্চিতের দাবি পরিচালকের সঙ্গে বৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মতবিনিময় রোগী হয়রানি ও দালালচক্র বন্ধ, জনবল বৃদ্ধি এবং চিকিৎসা সরঞ্জাম সচলের ওপর জোরযেসব কারণে বাড়ল জ্বালানি তেলের দাম

― Advertisement ―

ঢাবি তরুণ কলাম লেখক ফোরামের নেতৃত্বে আশিক-রাফি

Homeজাতীয়ঢাবি তরুণ কলাম লেখক ফোরামের নেতৃত্বে আশিক-রাফি

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ২০২৫-২৬ কার্যবর্ষের জন্য সভাপতি পদে মনোনীত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আশিক খান ও সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের একই বর্ষের শিক্ষার্থী আবিদ হাসান রাফি। শনিবার রাতে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ সজীব প্রধান ও সাধারণ সম্পাদক মো. আব্দুর রহিম কর্তৃক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ঢাবি শাখার নতুন কার্যবর্ষের জন্য কমিটি ঘোষণা করা হয়। একই সঙ্গে নব মনোনীত সভাপতি ও সাধারণ সম্পাদককে আগামী ৭ (দশ) কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ প্রদান করা হয়। নব মনোনীত সভাপতি পূর্বে ঢাবি শাখার যথাক্রমে দপ্তর সম্পাদক ও যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সাধারণ সম্পাদক পূর্বে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবং কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। নব নির্বাচিত ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি আশিক খান বলেন, এই ফোরাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম বৃহত্তম বুদ্ধিবৃত্তিক প্লাটফর্ম। এখানে আমাকে সর্বোচ্চ দায়িত্ব প্রদান করায় সংগঠনের প্রতি কৃতজ্ঞ। আশা করি আমাদের কাজের মাধ্যমে আগামী এক বছরে আমরা অন্তত বাংলাদেশপন্থি বহু লেখক ও কলামিস্ট তৈরিতে ভূমিকা রাখতে পারব, যারা যে কোনো সংকটে বাংলাদেশকে ধারণ করে লেখালেখি করে যাবে। সাধারণ সম্পাদক আবিদ হাসান রাফি বলেন, এই দায়িত্ব আমার একার নয়, এটি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল তরুণ লেখকের সম্মিলিত স্বপ্ন ও সম্ভাবনার প্রতিনিধি। তরুণদের লেখনীর ভেতর দিয়ে সমাজ, রাষ্ট্র ও মানবিকতা নিয়ে নতুন ভাবনা ছড়িয়ে দিতেই আমরা কাজ করব।