শিরোনাম
“আলোর অন্বেষণে এক দৃঢ় প্রহরী—র‍্যাব মহাপরিচালক অতিরিক্ত আইজিপি আহসান হাবীব পলাশকে ‘দ্য টুরিস্ট’-ও চট্টলচিত্রের এর পক্ষ থেকে অভিনন্দন ও প্রত্যাশা-“চট্টগ্রামের রাজনীতি ও প্রশাসনিক অঙ্গনে নতুন আলোচনার ঢেউ—অ্যাডভোকেট এম লোকমান শাহ ও সাবেক পুলিশ কমিশনার হাসিব আজিজকে ঘিরে মূল্যায়ন ও প্রত্যাশা-ঢাকায়ও লোডশেডিং দেওয়ার সিদ্ধান্তঅভিনেতা তপনের অবস্থা সংকটাপন্ন, সরকারি সহায়তা চান পরিবারবিশ্ববাজারে কমলো স্বর্ণের দামচট্টগ্রামের গর্ব বিসিবি সভাপতি তামিম ইকবাল: পোস্টার-ব্যানারে ছেয়ে গেছে সাগরিকার প্রবেশপথবিধানসভা নির্বাচনের প্রথম দিন উত্তপ্ত মুর্শিদাবাদ, দফায় দফায় সংঘর্ষপ্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সাআলো-অন্ধকারের সংলাপে এক দীপ্ত নারী: রাশেদা আকতার মুন্নীর জীবন, সংগ্রাম ও মানবিকতার উপাখ্যান”২২তম স্মরণ সভায় সাবেক ধর্ম উপদেষ্টা- সাংবাদিক সৈয়দ মোস্তফা জামাল ছিলেন নিরহংকারী, নীতিবান, মানবতাবাদী ও সমাজহিতৈষী মানুষ

― Advertisement ―

“আলোর অন্বেষণে এক দৃঢ় প্রহরী—র‍্যাব মহাপরিচালক অতিরিক্ত আইজিপি আহসান হাবীব পলাশকে ‘দ্য টুরিস্ট’-ও চট্টলচিত্রের এর পক্ষ থেকে অভিনন্দন ও প্রত্যাশা-

-মো.কামাল উদ্দিন রাষ্ট্রযন্ত্রের প্রতিটি গুরুত্বপূর্ণ পদই কেবল দায়িত্বের নয়, বরং জনআস্থার এক দৃঢ় প্রতীক। সেই আস্থারই এক নতুন বহিঃপ্রকাশ ঘটেছে অতিরিক্ত আইজিপি মো. আহসান হাবীব...

তেল না পেয়ে গোপালগঞ্জে মহাসড়ক অবরোধ, যানজটের সৃষ্টি

Homeআন্তর্জাতিকতেল না পেয়ে গোপালগঞ্জে মহাসড়ক অবরোধ, যানজটের সৃষ্টি

গোপালগঞ্জে তেল না পাওয়ায় ক্ষুব্ধ জনতা ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করেছে। এতে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।বৃহস্পতিবার (৯ এপ্রিল) বেলা পৌনে ৩টার দিকে সদর উপজেলার মান্দারতলা এলাকায় নিগি ফিলিং স্টেশনের সামনে মোটরসাইকেল ও অন্যান্য যানবাহনের চালকরা গাছের গুঁড়ি ফেলে মহাসড়ক অবরোধ করেন। এর ফলে দেড় থেকে দুই কিলোমিটারজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়, ভোগান্তিতে পড়ে দূরপাল্লার বাসের শত শত যাত্রী। স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল থেকে পাম্পে পর্যাপ্ত তেল থাকা সত্ত্বেও তা সরবরাহ করা হচ্ছিল না। ক্ষুব্ধ চালকরা দাবি করেন, “তেল না দেওয়া পর্যন্ত আমরা অবরোধ তুলে নেব না।” পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সড়কে ফেলা গাছ সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে তেল সরবরাহ শুরু হলে অবরোধ তুলে নেন বিক্ষুব্ধরা। নিগি ফিলিং স্টেশনের মালিক মিজানুর রহমান বলেন, “জনবল সংকটের কারণে তেল সরবরাহে ব্যাহত হয়েছে। পাঁচজন কর্মীর জায়গায় বর্তমানে দুজন কাজ করছিল এবং অতিরিক্ত চাপের কারণে তারা চলে গেছে।” গোপালগঞ্জ সদর থানার এসআই রেজা জানান, “অবরোধের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক এবং তেল সরবরাহও শুরু হয়েছে।”