শিরোনাম
২২তম স্মরণ সভায় সাবেক ধর্ম উপদেষ্টা- সাংবাদিক সৈয়দ মোস্তফা জামাল ছিলেন নিরহংকারী, নীতিবান, মানবতাবাদী ও সমাজহিতৈষী মানুষসরকার বাংলাদেশ পুলিশের ডিআইজি ও অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার ১৩ জন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে।তেলের দাম বাড়ল, শেয়ারবাজারে অস্থিরতা অব্যাহতভয়াবহ আগুনে বানিয়াচং বাজারে ৯ দোকান পুড়ে ছাই“২২ এপ্রিল: জন্ম এক মানুষের, জাগরণ এক ইতিহাস—লেনিনের আলোয় বিশ্ব ও আমার দেখা”প্রজ্ঞানন্দ স্মৃতি সংসদের নতুন কমিটি গঠিত২৪ ঘণ্টায় সাত খুন: জামায়াত আমিরের ক্ষোভ, সরকারের সমালোচনাদুই আসনের নির্বাচনী নথি সংরক্ষণের নির্দেশরাজনীতির ছায়ায় শিক্ষা ক্যাম্পাস: চট্টগ্রাম সরকারি সিটি কলেজে সংঘর্ষ, আতঙ্কে সাধারণ শিক্ষার্থীরা পরীক্ষার দিনে অস্থিরতা-এবার ‘দম’ দেখবে সারা দেশ

― Advertisement ―

দুবাইয়ে মাইজভান্ডারী হক কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Homeআন্তর্জাতিকদুবাইয়ে মাইজভান্ডারী হক কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সাইফুল ইসলাম তালুকদার, দুবাই (ইউএই) পবিত্র মাহে রমজানের পবিত্রতা ও আধ্যাত্মিকতায় ভাসিয়ে দুবাইয়ে একটি হৃদয়স্পর্শী ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দুবাই মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশের অধীনে প্রস্তাবিত আবু হেল শাখার উদ্যোগে গতকাল রোববার (১৫ মার্চ ২০২৬) আবু হেল পাজ্জাব হোটেলের হলরুমে এই অনুষ্ঠান আয়োজিত হয়। শাখার সভাপতি মোহাম্মদ আবদু রহিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাফেজ মইনুদ্দিনের সঞ্চালনায় মাহফিলটি পরিচালিত হয়। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কাজী মোহাম্মদ আলী। প্রধান অতিথি ছিলেন মাওলানা দিদার মাইজভান্ডারী এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কাজী ফয়েজুল ইসলাম করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুবাই চাতুয়া শাখার সভাপতি বদিউল আলম, বিশিষ্ট ব্যবসায়ী মনজুল ইসলামসহ আরও অনেকে। অনুষ্ঠানে বিপুল সংখ্যক আশেকে রাসুল (সা.) ও আশেকে মাইজভান্ডারী অংশগ্রহণ করেন, যা মাহফিলটিকে আরও প্রাণবন্ত করে তোলে। বক্তারা তাদের বক্তব্যে শাহানশাহ সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী ট্রাস্টের মানবিক ও কল্যাণমূলক বিভিন্ন কার্যক্রমের উচ্চ প্রশংসা করেন। ট্রাস্টের শিক্ষা, স্বাস্থ্য, দরিদ্র সহায়তা ও সমাজসেবামূলক কাজগুলোর ধারাবাহিকতা বজায় রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়। তারা বলেন, এসব কার্যক্রম মাইজভান্ডারী তরিকার আদর্শের প্রতিফলন এবং সমাজে শান্তি ও ভালোবাসা ছড়িয়ে দিতে সহায়ক। অনুষ্ঠানের সমাপনী পর্বে প্রধান অতিথি মাওলানা দিদার মাইজভান্ডারীর পরিচালনায় আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে দেশ, জাতি ও বিশ্বের কল্যাণ কামনা করা হয়। এরপর সকল অংশগ্রহণকারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়। সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়। এই ধরনের আয়োজন প্রবাসী বাংলাদেশিদের মধ্যে আধ্যাত্মিক বন্ধনকে আরও মজবুত করে এবং রমজানের পবিত্রতা উদযাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।