শিরোনাম
ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ অনাপত্তি সনদরাষ্ট্রীয় পুলিশ পদকের স্বীকৃতি পাচ্ছেন বাবুল আজাদ কঠিন সময়ে পাহাড়তলী থেকে ডবলমুরিং, চকবাজার হয়ে ডিবিতে; সাহস, মেধা ও পেশাদারিত্বে উজ্জ্বল এক পুলিশ কর্মকর্তার পথচলা-জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রীসতীশ বাবু লেইনের ভাইরাল ছিনতাই: মূলহোতা সাদ্দাম গ্রেফতারআন্তর্জাতিক মানদণ্ডে মানবিক পুলিশিংয়ের নতুন দিগন্ত আইসিআরসি ও এপিবিএনের যৌথ প্রশিক্ষণ: আইন প্রয়োগে মানবাধিকার, পেশাদারিত্ব ও জবাবদিহিতায় হাসিব আজিজের নেতৃত্বে নতুন ভাবনাআমার ছেলেবেলা ৬ সেই রাতগুলো আজও মনে পড়েএপিবিএন: ইতিহাসের অগ্রযাত্রায় জিয়াউর রহমান থেকে আজিজুল হক, আজিজুল হক থেকে হাসিব আজিজ একটি বাহিনীর জন্ম, রাষ্ট্রের নিরাপত্তা ভাবনার বিবর্তন, দুই প্রজন্মের নেতৃত্ব এবং জননিরাপত্তার নতুন অঙ্গীকারবৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মহানগর কমিটির প্রথম সাংগঠনিক সভা অনুষ্ঠিত কালুরঘাট সেতু নির্মাণ, সিটি করপোরেশন নির্বাচন, জলাবদ্ধতা ও যানজট নিরসনসহ ১০ দফা নাগরিক ইস্যুতে কর্মসূচি গ্রহণের সিদ্ধান্তচট্টগ্রাম মেডিকেলে ইউনিট-২ চালুসহ ডেঙ্গু চিকিৎসা নিশ্চিতের দাবি পরিচালকের সঙ্গে বৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মতবিনিময় রোগী হয়রানি ও দালালচক্র বন্ধ, জনবল বৃদ্ধি এবং চিকিৎসা সরঞ্জাম সচলের ওপর জোরযেসব কারণে বাড়ল জ্বালানি তেলের দাম

― Advertisement ―

নতুন কৌশলে ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করছে প্রতারকরা

Homeঅর্থনীতিনতুন কৌশলে ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করছে প্রতারকরা

সাইবার অপরাধী চক্র মানুষের ব্যাংক হিসাব থেকে টাকা হাতিয়ে নিতে নতুন কৌশল উদ্ভাবন করেছে। এখন তারা ওটিপি বা এটিএম পিন ছাড়াই ব্যাংক হিসাব থেকে টাকা হাতিয়ে নিচ্ছে। শুধু একটি প্রতারণামূলক বার্তার মাধ্যমিই চক্রটি ভুক্তভোগীর অ্যাকাউন্টে প্রবেশ করতে পারছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানায়, প্রতারকরা এমন বার্তা পাঠাচ্ছে, যা দেখতে একেবারেই ব্যাংকের অফিসিয়াল মেসেজের মতো। বার্তায় থাকে একটি লিংক, যা ক্লিক করলেই ভুক্তভোগীর মোবাইল থেকে সরাসরি ব্যাংক তথ্য হ্যাকারদের হাতে চলে যায়। এরপর সহজেই তারা ব্যাংক হিসাব থেকে টাকা সরিয়ে ফেলে, তাও কোনো ওটিপি ছাড়াই। এই প্রতারক চক্র ব্যক্তিগত তথ্য সংগ্রহ করছে বিভিন্ন অনলাইন উৎস থেকে, যেখানে মানুষ নিজের মোবাইল নম্বর, ইমেইল বা ক্রয়ের তথ্য শেয়ার করেছে। তারপর সেই তথ্য ব্যবহার করে পাঠানো হচ্ছে ‘পুরস্কার জেতার’ বা ‘অফার পাওয়ার মেসেজ। সম্প্রতি নয়াদিল্লির ২৬ বছর বয়সী এক নারী এমন প্রতারণার মুখোমুখি হয়েছেন। তিনি দোকান থেকে একটি এইচপি ল্যাপটপ কেনেন। এরপর একটি মেসেজ পান, যেখানে বলা হয়েছিল তিনি একটি ভাউচার জিতেছেন। মেসেজে তার ব্যাংকের ও ব্যক্তিগত তথ্য চাওয়া হয়। তবে মেসেজে ওই দোকানের নামের পরিবর্তে ‘ক্রোমা’ ও ‘বিজয় সেলসের’ নাম থাকায় তার সন্দেহ হয়। পরে তিনি ওই ভুয়া লিংকে ক্লিক না করে নিরাপদ থাকেন। কল মার্জিং করে সাইবার হামলা প্রতারকরা এখন কল মার্জিং, ভয়েস মেইল হ্যাক, কিউআর কোড জালিয়াতি এবং স্ক্রিন শেয়ারিং প্রতারণার মতো উন্নত পদ্ধতি ব্যবহার করছে। কল মার্জিং প্রতারণায় কোনো ব্যক্তি যেমন সাংবাদিক বা পেশাজীবীকে ফোন করে বলা হয় তিনি যেন একটি ইভেন্ট কাভার করেন। ঠিক সেই সময় আরেকটি অপরিচিত নম্বর থেকে কল আসে, যেটি নাকি কোনো ‘ভিআইপি নম্বর’। প্রতারক ব্যক্তি ভুক্তভোগীকে বলে, দুই কল মার্জ করতে। কল মার্জের পর প্রতারক সহজেই শুনতে পারে ব্যাংক বা অ্যাপের মাধ্যমে আসা ওটিপি, যার মাধ্যমে তারা টাকা চুরি করে বা অ্যাকাউন্ট দখলে নেয়। যেভাবে সুরক্ষিত থাকবে অচেনা নম্বর থেকে আসা কল বা মেসেজে সতর্ক থাকুন। ব্যক্তিগত বা ব্যাংক তথ্য কখনোই অপরিচিত ব্যক্তির সঙ্গে শেয়ার করবেন না। কোনো অজানা লিংক বা অফার বার্তায় ক্লিক করবেন না। অবিশ্বস্ত সূত্র থেকে অ্যাপ ডাউনলোড করবেন না, কারণ এতে হ্যাকাররা আপনার মোবাইলের ক্যামেরা বা গ্যালারিতে প্রবেশাধিকার পেতে পারে। সন্দেহজনক কল পেলে আগে অফিসিয়াল নম্বরে যোগাযোগ করে যাচাই করুন। ডিজিটাল যুগে নিজের তথ্য কোথাও দেওয়ার আগে সচেতন থাকুন। সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যক্তিগত বিষয় জানানো থেকে বিরত থাকা ভালো। কারণ হ্যাকার বিভিন্ন উৎস থেকেই তথ্য নিয়ে থাকে।