শিরোনাম
জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রীসতীশ বাবু লেইনের ভাইরাল ছিনতাই: মূলহোতা সাদ্দাম গ্রেফতারআন্তর্জাতিক মানদণ্ডে মানবিক পুলিশিংয়ের নতুন দিগন্ত আইসিআরসি ও এপিবিএনের যৌথ প্রশিক্ষণ: আইন প্রয়োগে মানবাধিকার, পেশাদারিত্ব ও জবাবদিহিতায় হাসিব আজিজের নেতৃত্বে নতুন ভাবনাআমার ছেলেবেলা ৬ সেই রাতগুলো আজও মনে পড়েএপিবিএন: ইতিহাসের অগ্রযাত্রায় জিয়াউর রহমান থেকে আজিজুল হক, আজিজুল হক থেকে হাসিব আজিজ একটি বাহিনীর জন্ম, রাষ্ট্রের নিরাপত্তা ভাবনার বিবর্তন, দুই প্রজন্মের নেতৃত্ব এবং জননিরাপত্তার নতুন অঙ্গীকারবৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মহানগর কমিটির প্রথম সাংগঠনিক সভা অনুষ্ঠিত কালুরঘাট সেতু নির্মাণ, সিটি করপোরেশন নির্বাচন, জলাবদ্ধতা ও যানজট নিরসনসহ ১০ দফা নাগরিক ইস্যুতে কর্মসূচি গ্রহণের সিদ্ধান্তচট্টগ্রাম মেডিকেলে ইউনিট-২ চালুসহ ডেঙ্গু চিকিৎসা নিশ্চিতের দাবি পরিচালকের সঙ্গে বৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মতবিনিময় রোগী হয়রানি ও দালালচক্র বন্ধ, জনবল বৃদ্ধি এবং চিকিৎসা সরঞ্জাম সচলের ওপর জোরযেসব কারণে বাড়ল জ্বালানি তেলের দামহামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ৩০৫“ইউনিফর্মের আড়ালে যে মানুষটিকে আমি দেখেছি জাহিদুল কবির—কঠোর দায়িত্বের ভেতরে নরম এক হৃদয়ের গল্প-

― Advertisement ―

জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে...

নরসিংদীতে জমিসংক্রান্ত বিরোধে দুই ভাইকে কুপিয়ে হত্যা

Homeআন্তর্জাতিকনরসিংদীতে জমিসংক্রান্ত বিরোধে দুই ভাইকে কুপিয়ে হত্যা

নরসিংদীর রায়পুরায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাদের চাচা ও চাচাতো ভাইবোনদের বিরুদ্ধে। শনিবার (১ নভেম্বর) দুপুরে উপজেলার চরসুবুদ্ধি গ্রামে এই ঘটনা ঘটেছে। নিহতরা হলেন চরসুবুদ্ধি গ্রামের আবু তাহেরের ছেলে ফুরা মিয়া (৪০) ও শাকিল মিয়া (৩০)। রায়পুরা থানার ওসি আদিল মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতের পরিবার জানায়, সকাল থেকে জমি নিয়ে তাদের মধ্যে তর্ক চলছিল। দুপুর ১২টার দিকে আউয়াল, তার ছেলে শিপন, রিপন, মেয়ে শাহানা, আজিনা, আছমা, সুমাইয়াসহ ১০–১২ জন দা ও লাঠি নিয়ে ফুরা মিয়াদের বাড়িতে হামলা চালায়। বাধা দেওয়ায় তারা ধারালো অস্ত্র দিয়ে ফুরা মিয়া ও শাকিলসহ চারজনকে গুরুতর আহত করে। স্থানীয়রা আহতদের নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করলে ফুরা মিয়া ও শাকিল মারা যান। গুরুতর আহত মনিরা বেগম হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ফরিদা গুলশান আরা জানান, বেলা পৌনে ১টার দিকে আহতদের হাসপাতালে আনা হলে ফুরা মিয়া ও শাকিলকে মৃত ঘোষণা করা হয়। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে। ওসি আদিল মাহমুদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে, যেখানে দুই ভাই মারা যান। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের অভিযান চলছে।