শিরোনাম
রাষ্ট্রীয় পুলিশ পদকের স্বীকৃতি পাচ্ছেন বাবুল আজাদ কঠিন সময়ে পাহাড়তলী থেকে ডবলমুরিং, চকবাজার হয়ে ডিবিতে; সাহস, মেধা ও পেশাদারিত্বে উজ্জ্বল এক পুলিশ কর্মকর্তার পথচলা-জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রীসতীশ বাবু লেইনের ভাইরাল ছিনতাই: মূলহোতা সাদ্দাম গ্রেফতারআন্তর্জাতিক মানদণ্ডে মানবিক পুলিশিংয়ের নতুন দিগন্ত আইসিআরসি ও এপিবিএনের যৌথ প্রশিক্ষণ: আইন প্রয়োগে মানবাধিকার, পেশাদারিত্ব ও জবাবদিহিতায় হাসিব আজিজের নেতৃত্বে নতুন ভাবনাআমার ছেলেবেলা ৬ সেই রাতগুলো আজও মনে পড়েএপিবিএন: ইতিহাসের অগ্রযাত্রায় জিয়াউর রহমান থেকে আজিজুল হক, আজিজুল হক থেকে হাসিব আজিজ একটি বাহিনীর জন্ম, রাষ্ট্রের নিরাপত্তা ভাবনার বিবর্তন, দুই প্রজন্মের নেতৃত্ব এবং জননিরাপত্তার নতুন অঙ্গীকারবৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মহানগর কমিটির প্রথম সাংগঠনিক সভা অনুষ্ঠিত কালুরঘাট সেতু নির্মাণ, সিটি করপোরেশন নির্বাচন, জলাবদ্ধতা ও যানজট নিরসনসহ ১০ দফা নাগরিক ইস্যুতে কর্মসূচি গ্রহণের সিদ্ধান্তচট্টগ্রাম মেডিকেলে ইউনিট-২ চালুসহ ডেঙ্গু চিকিৎসা নিশ্চিতের দাবি পরিচালকের সঙ্গে বৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মতবিনিময় রোগী হয়রানি ও দালালচক্র বন্ধ, জনবল বৃদ্ধি এবং চিকিৎসা সরঞ্জাম সচলের ওপর জোরযেসব কারণে বাড়ল জ্বালানি তেলের দামহামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ৩০৫

― Advertisement ―

রাষ্ট্রীয় পুলিশ পদকের স্বীকৃতি পাচ্ছেন বাবুল আজাদ কঠিন সময়ে পাহাড়তলী থেকে ডবলমুরিং, চকবাজার হয়ে ডিবিতে; সাহস, মেধা ও পেশাদারিত্বে উজ্জ্বল এক পুলিশ কর্মকর্তার পথচলা-

-মো.কামাল উদ্দিনঃ চট্টগ্রাম মহানগর পুলিশের মাঠপর্যায়ে দায়িত্ব পালন করে সাহস, মেধা, দক্ষতা ও পেশাদারিত্বের পরিচয় দেওয়া পুলিশ কর্মকর্তা বাবুল আজাদ ২০২৬ সালের পুলিশ সপ্তাহে রাষ্ট্রীয়...

নির্ভীক সংবাদযোদ্ধার হাতে আমার গবেষণাগ্রন্থ—এক গর্বময় অর্ঘ্য”

HomeUncategorizedনির্ভীক সংবাদযোদ্ধার হাতে আমার গবেষণাগ্রন্থ—এক গর্বময় অর্ঘ্য"

মো.কামাল উদ্দিনঃ
সাংবাদিকতা যেমন দায়িত্ব, তেমনি এক শ্রেষ্ঠ সাধনা। এই সাধনার পথিক যারা, তাঁদের মধ্যে কিছু মানুষ আছেন—যাঁরা নিজেরা এক প্রতিষ্ঠান, এক বাতিঘর হয়ে ওঠেন। চট্টগ্রামের গর্ব, নির্ভীক ও আপোষহীন সাংবাদিক জাহিদুল করিম কচি ভাই ঠিক তেমন একজন ব্যক্তিত্ব। তাঁর হাতে আমার লেখা গবেষণাধর্মী বই “সাংবাদিক ও সংবাদপত্রের কথা” তুলে দিতে পারা নিঃসন্দেহে আমার জীবনের এক স্মরণীয় ও গৌরবময় মুহূর্ত।
প্রায় অর্ধশতাব্দী ধরে সাংবাদিকতা করে চলা কচি ভাই কেবল একটি পত্রিকার সম্পাদক নন, তিনি নিজেই এক চলমান ইতিহাস। তাঁর কলম যেমন সাহসী, তেমনি সত্যনিষ্ঠ। তিনি দৈনিক আমার দেশ পত্রিকার আবাসিক সম্পাদক হিসেবে যেমন দায়িত্ব পালন করেছেন নিষ্ঠা ও সততার সঙ্গে, তেমনি চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হিসেবেও তিনি রেখেছেন গৌরবোজ্জ্বল ভূমিকা। তাঁর ব্যক্তিত্বে রয়েছে নেতৃত্বের দীপ্তি, সততার ঔজ্জ্বল্য, আর সংবাদপত্র ও মুক্ত চিন্তার প্রতি এক অসীম দায়বদ্ধতা।
গতকাল চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের নবগঠিত কমিটির আনুষ্ঠানিক ঘোষণা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে, নবনির্বাচিত সদস্যদের পক্ষ থেকে কচি ভাইয়ের হাতে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। এ শুভক্ষণে আমি, একজন সাংবাদিক গবেষক ও টেলিভিশন উপস্থাপক হিসেবে, আমার বহুদিনের শ্রম ও অধ্যবসায়ের ফসল, বইটি উপহার দিই কচি ভাইকে।
কচি ভাই বইটি হাতে নিয়ে গভীর মনোযোগ দিয়ে এর শিরোনাম ও বিষয়বস্তু অবলোকন করেন, এবং পরম আন্তরিকতায় আমাকে ধন্যবাদ জানান। তাঁর চোখে যে উজ্জ্বলতা দেখেছি, তা একজন প্রবীণ সাংবাদিকের স্বীকৃতি ও স্নেহের প্রতিফলন। সেই মুহূর্তে মনে হয়েছে, আমার লেখার পথচলায় আজ যেন একটি বড় মাইলফলক স্পর্শ করলাম।
কচি ভাই শুধু একজন সাংবাদিক নন, তিনি আমাদের সাংবাদিক সমাজের পথপ্রদর্শক। তাঁর হাতে বইটি তুলে দিয়ে আমি কেবল একটি গ্রন্থ উপহার দিইনি, বরং তাঁর প্রতি আমার শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতা জানাবার এক ক্ষুদ্র প্রয়াস করেছি।
এই দিনটি, এই মুহূর্তটি আমার স্মৃতির ভাণ্ডারে থাকবে চিরদিন, কারণ একজন কিংবদন্তির হাতে নিজের লেখা তুলে দেওয়ার সৌভাগ্য সবাই পায় না।