শিরোনাম
রাষ্ট্রীয় পুলিশ পদকের স্বীকৃতি পাচ্ছেন বাবুল আজাদ কঠিন সময়ে পাহাড়তলী থেকে ডবলমুরিং, চকবাজার হয়ে ডিবিতে; সাহস, মেধা ও পেশাদারিত্বে উজ্জ্বল এক পুলিশ কর্মকর্তার পথচলা-জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রীসতীশ বাবু লেইনের ভাইরাল ছিনতাই: মূলহোতা সাদ্দাম গ্রেফতারআন্তর্জাতিক মানদণ্ডে মানবিক পুলিশিংয়ের নতুন দিগন্ত আইসিআরসি ও এপিবিএনের যৌথ প্রশিক্ষণ: আইন প্রয়োগে মানবাধিকার, পেশাদারিত্ব ও জবাবদিহিতায় হাসিব আজিজের নেতৃত্বে নতুন ভাবনাআমার ছেলেবেলা ৬ সেই রাতগুলো আজও মনে পড়েএপিবিএন: ইতিহাসের অগ্রযাত্রায় জিয়াউর রহমান থেকে আজিজুল হক, আজিজুল হক থেকে হাসিব আজিজ একটি বাহিনীর জন্ম, রাষ্ট্রের নিরাপত্তা ভাবনার বিবর্তন, দুই প্রজন্মের নেতৃত্ব এবং জননিরাপত্তার নতুন অঙ্গীকারবৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মহানগর কমিটির প্রথম সাংগঠনিক সভা অনুষ্ঠিত কালুরঘাট সেতু নির্মাণ, সিটি করপোরেশন নির্বাচন, জলাবদ্ধতা ও যানজট নিরসনসহ ১০ দফা নাগরিক ইস্যুতে কর্মসূচি গ্রহণের সিদ্ধান্তচট্টগ্রাম মেডিকেলে ইউনিট-২ চালুসহ ডেঙ্গু চিকিৎসা নিশ্চিতের দাবি পরিচালকের সঙ্গে বৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মতবিনিময় রোগী হয়রানি ও দালালচক্র বন্ধ, জনবল বৃদ্ধি এবং চিকিৎসা সরঞ্জাম সচলের ওপর জোরযেসব কারণে বাড়ল জ্বালানি তেলের দামহামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ৩০৫

― Advertisement ―

রাষ্ট্রীয় পুলিশ পদকের স্বীকৃতি পাচ্ছেন বাবুল আজাদ কঠিন সময়ে পাহাড়তলী থেকে ডবলমুরিং, চকবাজার হয়ে ডিবিতে; সাহস, মেধা ও পেশাদারিত্বে উজ্জ্বল এক পুলিশ কর্মকর্তার পথচলা-

-মো.কামাল উদ্দিনঃ চট্টগ্রাম মহানগর পুলিশের মাঠপর্যায়ে দায়িত্ব পালন করে সাহস, মেধা, দক্ষতা ও পেশাদারিত্বের পরিচয় দেওয়া পুলিশ কর্মকর্তা বাবুল আজাদ ২০২৬ সালের পুলিশ সপ্তাহে রাষ্ট্রীয়...

পাকিস্তান আইএসপিআরের বিবৃতি অনুযায়ী, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে পাকিস্তানের জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল সাহির শামশাদ মির্জার সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

Homeআন্তর্জাতিকপাকিস্তান আইএসপিআরের বিবৃতি অনুযায়ী, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে পাকিস্তানের...

সোমবার (২৭ অক্টোবর) পাকিস্তান আইএসপিআরের ভেরিফায়েড ফেসবুক পেজে এই তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশে সরকারি সফরের সময় জেনারেল মির্জা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এবং আর্মড ফোর্সেস ডিভিশনের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানের সঙ্গে পৃথক বৈঠক করেন। বৈঠকে আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা হয় এবং দ্বিপাক্ষিক প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা জোরদারের গুরুত্ব তুলে ধরা হয়। জেনারেল মির্জা দুই দেশের দীর্ঘদিনের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের প্রশংসা করেন এবং সার্বভৌম সমতা ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে সম্পর্ক আরও গভীর করার প্রতিশ্রুতি দেন। উভয়পক্ষ প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা সম্প্রসারণে আশাবাদ প্রকাশ করেন এবং সামরিক থেকে সামরিক সহযোগিতা ও যৌথ উদ্যোগ বৃদ্ধিতে অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। সফরের সময় জেনারেল মির্জা সিলেটের স্কুল অব ইনফ্যান্ট্রি অ্যান্ড ট্যাকটিকস পরিদর্শন করেন এবং শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় বাংলাদেশের সামরিক ও বেসামরিক নেতৃত্ব পাকিস্তান সশস্ত্র বাহিনীর পেশাদারিত্ব, সফলতা এবং সন্ত্রাসবিরোধী অভিযানে তাদের ত্যাগের প্রশংসা করেন। ঢাকার সেনানিবাসে জেনারেল মির্জাকে ‘গার্ড অব অনার’ প্রদান করা হয় এবং তিনি শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন।