শিরোনাম
“সন্ত্রাসের সামনে আপসহীন ওসি আবদুর রহিম—খুলশীতে আইনের শাসনের নতুন বার্তা”চরণদ্বীপে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভাচরনদ্বীপে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভাঢাকা–কক্সবাজার আকাশপথে ভাড়ার নৈরাজ্য বন্ধ করুন | “পর্যটন রাজধানীকে জিম্মি করে বিমানভাড়া বাড়ানোর সুযোগ দেওয়া যায় না” | সরকারের জরুরি হস্তক্ষেপ দাবি কক্সবাজার ক্লাব লিমিটেডেরদূরের দেশ, কাছের মানুষ—মুনা উইলসনের সঙ্গে শারজাহ বিমানবন্দরে দুই ঘণ্টার মায়াবী সাক্ষাৎ দূরের দেশ, কাছের মানুষ-দেশে সংকটের মাঝে মিয়ানমারে পাচার হচ্ছে সারবন্যায় জলবিদ্যুৎ প্রকল্প ক্ষতিগ্রস্ত, বাংলাদেশে নেপালের বিদ্যুৎ রপ্তানি বন্ধরেলওয়ের তিন শীর্ষ পদে বড় রদবদলইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইডিবির সঙ্গে বিলিয়ন ডলারের চুক্তি সইফটিকছড়িতে ৫ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধুর রহস্যজনক মৃত্যুঃ স্বামী সহ ২ জনের বিরুদ্ধে হত্যা মামলা

― Advertisement ―

“সন্ত্রাসের সামনে আপসহীন ওসি আবদুর রহিম—খুলশীতে আইনের শাসনের নতুন বার্তা”

চট্টগ্রাম নগরীর খুলশী—আবাসিক এলাকা, গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসাপ্রতিষ্ঠান ও নানা শ্রেণি-পেশার মানুষের বসবাসের কারণে আইনশৃঙ্খলার দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এলাকা। এই এলাকায় মাদক, সন্ত্রাস,...

প্যাসিফিক গ্রুপের ৮টি কারখানা বৃহস্পতিবার থেকে পুনরায় খোলা হচ্ছে

Homeচট্টগ্রামপ্যাসিফিক গ্রুপের ৮টি কারখানা বৃহস্পতিবার থেকে পুনরায় খোলা হচ্ছে

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (সিইপিজেড) এলাকায় শ্রমিক বিক্ষোভ ও অস্থিরতার কারণে বন্ধ থাকা প্যাসিফিক গ্রুপের আটটি পোশাক কারখানা আবারও খোলা হচ্ছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) থেকে এ কারখানাগুলিতে উৎপাদন শুরু হবে। মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে এক নোটিশে এই ঘোষণা দেয় কর্তৃপক্ষ। বিষয়টি চট্টগ্রাম শিল্প পুলিশের পুলিশ সুপার আবদুল্লাহ আল মাহমুদও নিশ্চিত করেছেন। কারখানাগুলো হলো—প্যাসিফিক জিন্স লিমিটেড, প্যাসিফিক জিন্স লিমিটেড (ইউনিট-২), প্যাসিফিক অ্যাটায়ার্স লিমিটেড, প্যাসিফিক এক্সেসরিজ লিমিটেড, এনএইচটি ফ্যাশনস লিমিটেড, জিন্স ২০০০ লিমিটেড, ইউনিভার্সেল জিন্স লিমিটেড এবং প্যাসিফিক ওয়ার্কওয়্যার্স লিমিটেড। প্যাসিফিক জিন্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ তানভীর হোসেন স্বাক্ষরিত নোটিশে বলা হয়েছে, সাম্প্রতিক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে কর্তৃপক্ষ ১৬ অক্টোবর থেকে বাংলাদেশ ইপিজেড শ্রম আইন ২০১৯-এর ১২(১) ধারা অনুযায়ী কারখানাগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল। বর্তমানে পরিস্থিতি শান্ত হওয়ায় এবং খোলার উপযুক্ত পরিবেশ তৈরি হওয়ায় ২৩ অক্টোবর থেকে কারখানা পুনরায় চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সব কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকদের আহ্বান করা হয়েছে নির্ধারিত সময়মতো উপস্থিত থেকে শৃঙ্খলা, পেশাদারিত্ব ও সৌহার্দ্য বজায় রেখে উৎপাদন কার্যক্রম নির্বিঘ্নে পরিচালনায় সহায়তা করার জন্য। প্যাসিফিক গ্রুপের চিফ অপারেটিং অফিসার সুহৃদ চৌধুরী বলেন, বিক্ষোভের সময় কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছিল। শ্রমিকদের সঙ্গে আলোচনার পর পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় কারখানা পুনরায় চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।