শিরোনাম
ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ টেস্টার মোবারক গ্রেপ্তারযাত্রাবাড়ীতে ২১৫ গ্রাম গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তারশেখ হাসিনার পতন, দেশত্যাগ, এবং ভবিষ্যতের রাজনীতিঃএক বছর আগে যে আলো দেখেছিলাম হাসিব আজিজ—চট্টগ্রামের কমিশনার থেকে অতিরিক্ত আইজিপি, এপিবিএন প্রধানসমাজের নৈতিক পরিবর্তনে সীরত মাহফিলের ভূমিকা গুরুত্বপূর্ণএপিবিএনকে আরও বিস্তৃত ক্ষমতা দিতে নতুন আইন হচ্ছেবিমানবন্দর এলাকায় ছিনতাইয়ের সময় একজন গ্রেপ্তারআধুনিক চিকিৎসাসেবায় নতুন আস্থার ঠিকানা চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালতখন এস আলমের নাম নেওয়াই ছিল অপরাধ—আজ ফেসবুকের স্মৃতিতে ফিরে এলো আমার সেই সাহসী লেখা এস আলম গ্রুপকে বাঁচানোর সেই আর্তনাদ, চট্টগ্রামের শিল্প-অর্থনীতি ও আমার বিবেকের দায়-মরুর বুকে ভ্রমণের গল্প, শব্দে শব্দে জীবনের মুগ্ধতা

― Advertisement ―

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ টেস্টার মোবারক গ্রেপ্তার

চট্টগ্রামের ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ মো. মোবারক হোসেন ওরফে টেস্টার মোবারক (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে...

“প্রবাসী সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় সাইফুল ইসলাম তালুকদারকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করলো প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদ”

HomeUncategorized"প্রবাসী সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় সাইফুল ইসলাম তালুকদারকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান...

নিজস্ব প্রতিনিধি:
প্রবাসে সাংবাদিকতা পেশায় নিষ্ঠা, দক্ষতা ও সুনামের সঙ্গে দীর্ঘদিন ধরে কাজ করার স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন বিশিষ্ট সাংবাদিক সাইফুল ইসলাম তালুকদার। তিনি দৈনিক পূর্বদেশ ও ডিবিসি নিউজ-এর সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি এবং প্রবাসী সাংবাদিক সমিতির (আরব আমিরাত) সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদ-এর উদ্যোগে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তাকে এই সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। গতকাল শুক্রবার (২০ জুন)বিকাল ৫টায় রাঙ্গুনিয়া উপজেলার পোমরায় অবস্থিত প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের নিজস্ব কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কর্ণফুলী ক্রীড়া পরিষদের সভাপতি শাহনেওয়াজ চৌধুরী ডাবলু। স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক প্রকৌশলী কাজী রাশেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান হিরো। সংবর্ধিত অতিথি হিসেবে প্রধান আকর্ষণ ছিলেন – সাইফুল ইসলাম তালুকদার –তিনি আরব আমিরাতে প্রবাসী সাংবাদিকদের অধিকার আদায়ে বলিষ্ঠ ভূমিকা রাখার পাশাপাশি সংবাদ মাধ্যমে বাংলাদেশের ভাবমূর্তি উন্নয়নে অবিরাম কাজ করে যাচ্ছেন। তার এই অবদানের জন্যই তাকে এ সম্মাননা প্রদান করা হয়, যা উপস্থিত সবার প্রশংসা অর্জন করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন: কর্ণফুলী ক্রীড়া পরিষদের নেতৃবৃন্দ –তানসেন বড়ুয়া – সিনিয়র সহ-সভাপতি,শহিদুল আলম চৌধুরী লিটন – সহ-সভাপতি,মোহাম্মদ আজিম – সহ,সভাপতি, শাহজাহান সিরাজ এনাম – সহ সভাপতি,আবু বক্কর – সহ-সভাপতি,মুহাম্মদ তৈয়ব – সহ-সভাপতি,আবদুল মান্নান – সহ-সভাপতি,মানিক কান্তি দাশ – সহ-সভাপতি,রণি তালুকদার – সহ-সভাপতি,আরিফুল ইসলাম বাবু – সহ-সভাপতি,মোহাম্মদ খোরশেদ আলম – স
সহ-সাধারণ সম্পাদক খোরশেদ আলম – সহ-সাধারণ সম্পাদক,মেহেদী হাসান – সহ-সাধারণ সম্পাদক,মুহাম্মদ হাশেম – সহ-সমাজকল্যাণ সম্পাদক,মোহাম্মদ জাবেদ – সহ-পরিকল্পনা বিষয়ক সম্পাদক,আবদুল হালিম – উপদেষ্টা
প্রবাসী কর্ণফুলী ঐক্য পরিষদের নেতৃবৃন্দ –কাইরুল ইসলাম – সহ-সভাপতি,শেখ মোহাম্মদ কামাল – সহ-সভাপতি, মোহাম্মদ সেলিম – সহ-সভাপতি,কুতুব উদ্দিন সগির – সহ-সভাপতি,শামসুল আলম – সহ-সভাপতি এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক দেলোয়ার হোসাইন সহ কর্ণফুলী ক্রীড়া পরিষদ ও প্রবাসী কর্ণফুলী ঐক্য পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ,সাইফুল ইসলাম তালুকদারের এই সম্মাননা শুধু একজন সাংবাদিকের ব্যক্তিগত প্রাপ্তি নয়, বরং এটি প্রবাসে কর্মরত সব সাংবাদিকের জন্যই অনুপ্রেরণা ও সম্মানের প্রতীক।
এই ধরনের উদ্যোগ ভবিষ্যত প্রজন্মকে ইতিবাচক ও দায়িত্বশীল সাংবাদিকতায় উৎসাহ জোগাবে বলে মত দেন আয়োজকেরা। সংবর্ধনা অনুষ্ঠানে প্রবাসীদের স্বপ্ন, সংগ্রাম, সংস্কৃতি ও নিজেদের শিকড়ের সঙ্গে সংযোগ বজায় রাখার একটি মিলনমেলা তৈরি হয়। সাইফুল ইসলাম তালুকদারকে দেয়া এই সম্মাননা ছিল অনুষ্ঠানের প্রধান আকর্ষণ এবং প্রবাসী সাংবাদিকদের সম্মান ও মর্যাদার এক শক্তিশালী প্রকাশ।