শিরোনাম
রাষ্ট্রীয় পুলিশ পদকের স্বীকৃতি পাচ্ছেন বাবুল আজাদ কঠিন সময়ে পাহাড়তলী থেকে ডবলমুরিং, চকবাজার হয়ে ডিবিতে; সাহস, মেধা ও পেশাদারিত্বে উজ্জ্বল এক পুলিশ কর্মকর্তার পথচলা-জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রীসতীশ বাবু লেইনের ভাইরাল ছিনতাই: মূলহোতা সাদ্দাম গ্রেফতারআন্তর্জাতিক মানদণ্ডে মানবিক পুলিশিংয়ের নতুন দিগন্ত আইসিআরসি ও এপিবিএনের যৌথ প্রশিক্ষণ: আইন প্রয়োগে মানবাধিকার, পেশাদারিত্ব ও জবাবদিহিতায় হাসিব আজিজের নেতৃত্বে নতুন ভাবনাআমার ছেলেবেলা ৬ সেই রাতগুলো আজও মনে পড়েএপিবিএন: ইতিহাসের অগ্রযাত্রায় জিয়াউর রহমান থেকে আজিজুল হক, আজিজুল হক থেকে হাসিব আজিজ একটি বাহিনীর জন্ম, রাষ্ট্রের নিরাপত্তা ভাবনার বিবর্তন, দুই প্রজন্মের নেতৃত্ব এবং জননিরাপত্তার নতুন অঙ্গীকারবৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মহানগর কমিটির প্রথম সাংগঠনিক সভা অনুষ্ঠিত কালুরঘাট সেতু নির্মাণ, সিটি করপোরেশন নির্বাচন, জলাবদ্ধতা ও যানজট নিরসনসহ ১০ দফা নাগরিক ইস্যুতে কর্মসূচি গ্রহণের সিদ্ধান্তচট্টগ্রাম মেডিকেলে ইউনিট-২ চালুসহ ডেঙ্গু চিকিৎসা নিশ্চিতের দাবি পরিচালকের সঙ্গে বৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মতবিনিময় রোগী হয়রানি ও দালালচক্র বন্ধ, জনবল বৃদ্ধি এবং চিকিৎসা সরঞ্জাম সচলের ওপর জোরযেসব কারণে বাড়ল জ্বালানি তেলের দামহামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ৩০৫

― Advertisement ―

রাষ্ট্রীয় পুলিশ পদকের স্বীকৃতি পাচ্ছেন বাবুল আজাদ কঠিন সময়ে পাহাড়তলী থেকে ডবলমুরিং, চকবাজার হয়ে ডিবিতে; সাহস, মেধা ও পেশাদারিত্বে উজ্জ্বল এক পুলিশ কর্মকর্তার পথচলা-

-মো.কামাল উদ্দিনঃ চট্টগ্রাম মহানগর পুলিশের মাঠপর্যায়ে দায়িত্ব পালন করে সাহস, মেধা, দক্ষতা ও পেশাদারিত্বের পরিচয় দেওয়া পুলিশ কর্মকর্তা বাবুল আজাদ ২০২৬ সালের পুলিশ সপ্তাহে রাষ্ট্রীয়...

বাঁশখালীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচ

HomeUncategorizedবাঁশখালীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচ

রাইসা আকতারঃ
স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বাঁশখালী উপজেলা পৌরসভা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে কালীপুর রজনীগন্ধা কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বৈলছড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ইব্রাহিম বিন খলিল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র সদস্য, বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক এবং চট্টগ্রাম ক্লাবের সাবেক ভাইস প্রেসিডেন্ট জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য দেলোয়ার আজিম চৌধুরী, বাঁশখালী উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মইনুল হক চৌধুরী পলাশ, বাঁশখালী উপজেলা যুবদলের আহ্বায়ক আবু আহমেদ, বাঁশখালী পৌরসভা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক ও চট্টগ্রাম দক্ষিণ জেলা ওলামা দলের সাবেক সদস্য সচিব মাহফুজ আনিস, বাঁশখালী উপজেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক দিদার, ৫ নম্বর কালীপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মো. শোয়েব ইসলাম কায়েস এবং পুকুরিয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইউনুস চৌধুরী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাঁশখালী পৌরসভা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহিদ উল্লাহ এবং বাঁশখালী উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক মোহাম্মদ ইউনুস।দোয়া মাহফিলে শহীদ জিয়াউর রহমান, আলহাজ্ব জাফরুল ইসলামসহ বাঁশখালী বিএনপির প্রয়াত নেতৃবৃন্দের রুহের মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়। আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে সংগঠনের নেতাকর্মীরা শহীদ জিয়ার আদর্শকে ধারণ করে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন বেগবান করার অঙ্গীকার ব্যক্ত করেন।