শিরোনাম
➤চট্টগ্রামের স্বার্থে একজন চেয়ারম্যানকে কাজ করতে দিন | নগর পরিকল্পনার কঠিন পথে বাধা নয়, চাই সত্য, প্রমাণ ও আইনের শাসন➤উৎপাদন বাড়লে হাতের নাগালে আসতে পারে ইলিশের দাম➤মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী আটক, ছাড়িয়ে নিলেন পথচারীরা➤ভোটার এলাকা স্থানান্তরের আবেদন প্রক্রিয়া জেনে নিন➤বিশ্ববাজারে কমেছে তেলের দাম➤গুলশানে গাড়িচাপায় নির্মাণশ্রমিকের মৃত্যু: ৯ লাখ টাকায় আপস➤“ঝড়, বিতর্ক ও প্রত্যাবর্তন: কোতোয়ালী পেরিয়ে গুলশানে আবু জায়েদ নাজমুন নূর-একজন পেশাদার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ওঠা প্রশ্নের সবচেয়ে শক্ত জবাব -নতুন দায়িত্ব, নতুন আস্থা, নতুন অধ্যায়””➤ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ অনাপত্তি সনদ➤রাষ্ট্রীয় পুলিশ পদকের স্বীকৃতি পাচ্ছেন বাবুল আজাদ কঠিন সময়ে পাহাড়তলী থেকে ডবলমুরিং, চকবাজার হয়ে ডিবিতে; সাহস, মেধা ও পেশাদারিত্বে উজ্জ্বল এক পুলিশ কর্মকর্তার পথচলা-➤জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

― Advertisement ―

চট্টগ্রামের স্বার্থে একজন চেয়ারম্যানকে কাজ করতে দিন | নগর পরিকল্পনার কঠিন পথে বাধা নয়, চাই সত্য, প্রমাণ ও আইনের শাসন

মো. কামাল উদ্দিন:চট্টগ্রামকে ভালোবাসি বললেই চট্টগ্রামের জন্য কাজ করা হয় না। চট্টগ্রামের জন্য কাজ করতে হলে অনেক সময় জনপ্রিয়তার পথ ছেড়ে কঠিন সিদ্ধান্তের পথে...

বাজারে ঘুরে বেড়ায় বিশালাকৃতির ২ শতাধিক গুইসাপ

Homeআন্তর্জাতিকবাজারে ঘুরে বেড়ায় বিশালাকৃতির ২ শতাধিক গুইসাপ

ফরিদপুরের সদরপুর উপজেলা সদরের বাজারসংলগ্ন একটি জলাশয়ের তীরে অবাধে ঘুরে বেড়াচ্ছে বিলুপ্তপ্রায় বিশালাকৃতির গুইসাপ। প্রায় ৪০ থেকে ৮০ কেজি ওজনের দুই শতাধিক গুইসাপ এখন এ এলাকাতেই বসবাস করছে, যা ধীরে ধীরে স্থানীয়দের কাছে বাজারের পরিচিত দৃশ্যে পরিণত হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকালে সরেজমিনে দেখা যায়, বাজারের পাশের খালের তীরজুড়ে দলবদ্ধভাবে দিনভর বিচরণ করছে এসব গুইসাপ। বাজারের দোকান থেকে ফেলে দেওয়া পচা মাছ, মৃত মুরগি, এমনকি জবাইকৃত গরুর হাড়-ভুঁড়িই তাদের প্রধান খাদ্য। ব্যবসায়ীরা জানান, গুইসাপগুলো মানুষের কোনো ক্ষতি করে না। বরং বাজারের আবর্জনা পরিষ্কারে তারা ভূমিকা রাখে। এ কারণে এখন আর কেউ তাদের তাড়িয়ে দেয় না, বরং নিরাপদে থাকতে দিচ্ছে। স্থানীয় বাসিন্দাদের মতে, কখনো কখনো এসব গুইসাপ আশপাশের বাড়ির উঠানেও চলে আসে। তবে এগুলো নিরীহ হওয়ায় মানুষ তেমন আতঙ্কিত হয় না; বরং তাদের উপস্থিতিকে স্বাভাবিকভাবেই মেনে নিয়েছে এলাকাবাসী। সদরপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সব্যসাচী মজুমদার বলেন, গুইসাপ বিষাক্ত নয় এবং সাধারণত মানুষের জন্য ক্ষতিকরও না। তবে শরীরে ব্যাকটেরিয়া থাকায় কামড় বা লেজের আঘাতে সংক্রমণের ঝুঁকি থাকতে পারে। পরিবেশবিদদের মতে, এ ধরনের প্রাণীর উপস্থিতি একটি সুস্থ বাস্তুতন্ত্রের লক্ষণ। তাই গুইসাপের আবাসস্থল সংরক্ষণ ও তাদের সুরক্ষা নিশ্চিত করা জরুরি।