শিরোনাম
জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রীসতীশ বাবু লেইনের ভাইরাল ছিনতাই: মূলহোতা সাদ্দাম গ্রেফতারআন্তর্জাতিক মানদণ্ডে মানবিক পুলিশিংয়ের নতুন দিগন্ত আইসিআরসি ও এপিবিএনের যৌথ প্রশিক্ষণ: আইন প্রয়োগে মানবাধিকার, পেশাদারিত্ব ও জবাবদিহিতায় হাসিব আজিজের নেতৃত্বে নতুন ভাবনাআমার ছেলেবেলা ৬ সেই রাতগুলো আজও মনে পড়েএপিবিএন: ইতিহাসের অগ্রযাত্রায় জিয়াউর রহমান থেকে আজিজুল হক, আজিজুল হক থেকে হাসিব আজিজ একটি বাহিনীর জন্ম, রাষ্ট্রের নিরাপত্তা ভাবনার বিবর্তন, দুই প্রজন্মের নেতৃত্ব এবং জননিরাপত্তার নতুন অঙ্গীকারবৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মহানগর কমিটির প্রথম সাংগঠনিক সভা অনুষ্ঠিত কালুরঘাট সেতু নির্মাণ, সিটি করপোরেশন নির্বাচন, জলাবদ্ধতা ও যানজট নিরসনসহ ১০ দফা নাগরিক ইস্যুতে কর্মসূচি গ্রহণের সিদ্ধান্তচট্টগ্রাম মেডিকেলে ইউনিট-২ চালুসহ ডেঙ্গু চিকিৎসা নিশ্চিতের দাবি পরিচালকের সঙ্গে বৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মতবিনিময় রোগী হয়রানি ও দালালচক্র বন্ধ, জনবল বৃদ্ধি এবং চিকিৎসা সরঞ্জাম সচলের ওপর জোরযেসব কারণে বাড়ল জ্বালানি তেলের দামহামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ৩০৫“ইউনিফর্মের আড়ালে যে মানুষটিকে আমি দেখেছি জাহিদুল কবির—কঠোর দায়িত্বের ভেতরে নরম এক হৃদয়ের গল্প-

― Advertisement ―

জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে...

বায়েজিদে সাংবাদিক নামধারীসহ চার চাঁদাবাজ গ্রেপ্তার: ওসি আরিফের নেতৃত্বে পুলিশি অভিযান”

HomeUncategorizedবায়েজিদে সাংবাদিক নামধারীসহ চার চাঁদাবাজ গ্রেপ্তার: ওসি আরিফের নেতৃত্বে পুলিশি অভিযান"

নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী এলাকায় পুলিশের অভিযানে সাংবাদিক পরিচয়ধারী একজনসহ মোট চারজন চাঁদাবাজকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে তাদের হেফাজত থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ।
বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরিফুর রহমানের নেতৃত্বে এসআই মোঃ বেলাল হোসেন ও সঙ্গীয় ফোর্স বৃহস্পতিবার (১৬ মে) রাতে অক্সিজেন এলাকার স্টারশিপ গলিতে অভিযান পরিচালনা করেন। অভিযানে আটককৃতরা হলেন—মোঃ মুন্না হোসেন রনি, মোঃ ফাহিম, হাটহাজারীর দিন মদিনা ঘাট এলাকার কথিত অনলাইন পোর্টাল ‘সরজমিন বার্তা’র সাংবাদিক পরিচয়ধারী মোঃ জসিমের ছেলে মিজানুর রহমান সাঈদ এবং তার সহযোগী ওয়াহেদ।
ভুক্তভোগী মোঃ জয়নাল নামে একজন জানান, স্টারশিপ গলিতে তাকে একটি সংঘবদ্ধ চক্র মারধর করে ও সঙ্গে থাকা ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এরপর তারা মোটরসাইকেলে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়ে এক অটোরিকশায় করে জয়নালকে নিয়ে যায় হাটহাজারীর নয়ারহাট এলাকায় সাঈদ ও ওয়াহেদের অফিসে। সেখানে রাত ১টা পর্যন্ত আটকে রেখে তার মোবাইল ফোন রেখে দেওয়া হয়।
পরে ওই মোবাইল ফোনে থাকা ব্যক্তিগত ভিডিও ক্লিপ জোরপূর্বক ধারণ করে রাখা হয় এবং তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে জয়নালের কাছে চাঁদা দাবি করা হয়।
ওসি মোঃ আরিফুর রহমান জানান, “আটককৃতরা এলাকায় চিহ্নিত চাঁদাবাজ হিসেবে পরিচিত। ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে দ্রুত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানায় একটি মামলা (নং-৩৭, তারিখ: ১৬/০৫/২০২৫) দায়ের হয়েছে। মামলাটি দণ্ডবিধির ১৪৩/৩২৩/৩৪১/৩৮৫/৩৭৯/৫০৬ ধারায় রুজু করা হয়েছে এবং গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।”
তিনি আরও জানান, এই চক্রের বিরুদ্ধে অতীতে কোনো অভিযোগ থাকলে সেগুলোরও তদন্ত চলবে।
এই অভিযানে ওসি আরিফের নেতৃত্ব ও দ্রুত পদক্ষেপে স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেছেন। তারা আশা করছেন, পুলিশের এই ধরনের সক্রিয়তা এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।