
বিএনপি ক্ষমতায় এলে প্রাথমিক স্তরে ধর্মীয় ও নৈতিক শিক্ষা সংক্রান্ত পদ সৃষ্টি করে শিক্ষক নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। শনিবার (২৫ অক্টোবর) রাজধানীর ওসমানী মিলনায়তনে জাতীয় মূল্যবোধ সংরক্ষণ পরিষদ আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা জানান। সালাহউদ্দিন আহমদ বলেন, “যে জাতি ধর্ম ও নৈতিকতার ওপর দৃঢ় থাকে, তার পরাজয় হয় না। আমাদের লক্ষ্য হলো প্রাথমিক স্তরে ধর্মীয় শিক্ষক পদ সৃষ্টির মাধ্যমে শিক্ষায় নৈতিক ও ধর্মীয় জ্ঞান নিশ্চিত করা।” তিনি আরও উল্লেখ করেন, “গত দিনে কিছু সংগঠন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সামাজিক ও সাংস্কৃতিক আগ্রাসন চালিয়েছে। নীতি ও নৈতিকতা ছাড়া কোনো জাতি শক্তিশালী হতে পারে না। যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, বাংলাদেশে পুনরায় ফ্যাসিবাদের উত্থান ও উৎপাত বন্ধ করা সম্ভব হবে।”


