শিরোনাম
➤চট্টগ্রামের স্বার্থে একজন চেয়ারম্যানকে কাজ করতে দিন | নগর পরিকল্পনার কঠিন পথে বাধা নয়, চাই সত্য, প্রমাণ ও আইনের শাসন➤উৎপাদন বাড়লে হাতের নাগালে আসতে পারে ইলিশের দাম➤মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী আটক, ছাড়িয়ে নিলেন পথচারীরা➤ভোটার এলাকা স্থানান্তরের আবেদন প্রক্রিয়া জেনে নিন➤বিশ্ববাজারে কমেছে তেলের দাম➤গুলশানে গাড়িচাপায় নির্মাণশ্রমিকের মৃত্যু: ৯ লাখ টাকায় আপস➤“ঝড়, বিতর্ক ও প্রত্যাবর্তন: কোতোয়ালী পেরিয়ে গুলশানে আবু জায়েদ নাজমুন নূর-একজন পেশাদার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ওঠা প্রশ্নের সবচেয়ে শক্ত জবাব -নতুন দায়িত্ব, নতুন আস্থা, নতুন অধ্যায়””➤ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ অনাপত্তি সনদ➤রাষ্ট্রীয় পুলিশ পদকের স্বীকৃতি পাচ্ছেন বাবুল আজাদ কঠিন সময়ে পাহাড়তলী থেকে ডবলমুরিং, চকবাজার হয়ে ডিবিতে; সাহস, মেধা ও পেশাদারিত্বে উজ্জ্বল এক পুলিশ কর্মকর্তার পথচলা-➤জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

― Advertisement ―

চট্টগ্রামের স্বার্থে একজন চেয়ারম্যানকে কাজ করতে দিন | নগর পরিকল্পনার কঠিন পথে বাধা নয়, চাই সত্য, প্রমাণ ও আইনের শাসন

মো. কামাল উদ্দিন:চট্টগ্রামকে ভালোবাসি বললেই চট্টগ্রামের জন্য কাজ করা হয় না। চট্টগ্রামের জন্য কাজ করতে হলে অনেক সময় জনপ্রিয়তার পথ ছেড়ে কঠিন সিদ্ধান্তের পথে...

বিদায়ী রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হবে? যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

Homeজাতীয়বিদায়ী রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হবে? যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

আইন অনুযায়ী সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে বর্তমানে কোনো ফৌজদারি মামলা বা আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সংবিধান ও প্রচলিত আইন অনুসারে সাবেক রাষ্ট্রপতি হিসেবে আগামী ছয় মাস তিনি নিরাপত্তাসহ প্রাপ্য সব ধরনের সরকারি সুবিধা ভোগ করবেন। রোববার (২৬ জুলাই) সচিবালয়ে পুলিশের সাহসিকতা ও প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ পুরস্কার ও সম্মাননা প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। সাবেক রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবির বিষয়ে জানতে চাইলে সালাহউদ্দিন আহমদ বলেন, স্বৈরাচার সরকারের শেষ পর্যায়, অন্তর্বর্তী সরকারের পুরো সময় এবং বর্তমান সরকারের প্রায় ছয় মাস তিনি সাংবিধানিকভাবে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন। দায়িত্ব পালনের পুরো সময় তিনি সংবিধান অনুযায়ী সাংবিধানিক সুরক্ষা (প্রিভিলেজ) ভোগ করেছেন। ফলে ওই সময়ের কর্মকাণ্ডের জন্য তার বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা বা আদালতে বিচারিক কার্যক্রম শুরু করার সুযোগ নেই। তিনি আরও বলেন, দায়িত্বের বাইরে কোনো সময়ে কেউ তার বিষয়ে বক্তব্য বা অভিযোগ তুলতে পারেন, সেটি তাদের মত প্রকাশের অধিকার। তবে এখন পর্যন্ত এমন কোনো অভিযোগ সামনে আসেনি, যা সরকার আমলে নেওয়ার প্রয়োজন মনে করেছে। এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ তোলার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গণঅভ্যুত্থানের পর দেশে মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত হয়েছে। তাই যে কেউ তার মতামত দিতে পারেন। তবে উত্থাপিত অভিযোগগুলোর মধ্যে এখন পর্যন্ত আইনগত ব্যবস্থা নেওয়ার মতো কোনো বিষয় সরকার খুঁজে পায়নি। আরেক প্রশ্নের জবাবে তিনি জানান, আইন অনুযায়ী সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন সব ধরনের প্রাপ্য সুবিধা পাবেন। তার নিরাপত্তা নিশ্চিত করতে আগামী ছয় মাস এসএসএফ (স্পেশাল সিকিউরিটি ফোর্স) ও পিজিআর-এর নিরাপত্তা সুবিধা বহাল থাকবে। পাশাপাশি পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীও প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করবে। আইন অনুযায়ী যে সুবিধাগুলো সাবেক রাষ্ট্রপতির জন্য নির্ধারিত রয়েছে, তার সবই তিনি পাবেন।