শিরোনাম
➤চট্টগ্রামের স্বার্থে একজন চেয়ারম্যানকে কাজ করতে দিন | নগর পরিকল্পনার কঠিন পথে বাধা নয়, চাই সত্য, প্রমাণ ও আইনের শাসন➤উৎপাদন বাড়লে হাতের নাগালে আসতে পারে ইলিশের দাম➤মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী আটক, ছাড়িয়ে নিলেন পথচারীরা➤ভোটার এলাকা স্থানান্তরের আবেদন প্রক্রিয়া জেনে নিন➤বিশ্ববাজারে কমেছে তেলের দাম➤গুলশানে গাড়িচাপায় নির্মাণশ্রমিকের মৃত্যু: ৯ লাখ টাকায় আপস➤“ঝড়, বিতর্ক ও প্রত্যাবর্তন: কোতোয়ালী পেরিয়ে গুলশানে আবু জায়েদ নাজমুন নূর-একজন পেশাদার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ওঠা প্রশ্নের সবচেয়ে শক্ত জবাব -নতুন দায়িত্ব, নতুন আস্থা, নতুন অধ্যায়””➤ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ অনাপত্তি সনদ➤রাষ্ট্রীয় পুলিশ পদকের স্বীকৃতি পাচ্ছেন বাবুল আজাদ কঠিন সময়ে পাহাড়তলী থেকে ডবলমুরিং, চকবাজার হয়ে ডিবিতে; সাহস, মেধা ও পেশাদারিত্বে উজ্জ্বল এক পুলিশ কর্মকর্তার পথচলা-➤জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

― Advertisement ―

চট্টগ্রামের স্বার্থে একজন চেয়ারম্যানকে কাজ করতে দিন | নগর পরিকল্পনার কঠিন পথে বাধা নয়, চাই সত্য, প্রমাণ ও আইনের শাসন

মো. কামাল উদ্দিন:চট্টগ্রামকে ভালোবাসি বললেই চট্টগ্রামের জন্য কাজ করা হয় না। চট্টগ্রামের জন্য কাজ করতে হলে অনেক সময় জনপ্রিয়তার পথ ছেড়ে কঠিন সিদ্ধান্তের পথে...

বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

Homeঅর্থনীতিবিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

বিশ্ববাজারে স্বর্ণের দামে ঊর্ধ্বগতি দেখা গেছে। তবে টানা পাঁচ সপ্তাহ বৃদ্ধির পর এবার সাপ্তাহিক হিসাবে কিছুটা নিম্নমুখী প্রবণতায় রয়েছে এই মূল্যবান ধাতু। মুদ্রাস্ফীতি নিয়ে উদ্বেগ এবং যুক্তরাষ্ট্র-ইরান পরিস্থিতির অনিশ্চয়তা বাজারে চাপ তৈরি করছে বলে জানিয়েছে রয়টার্স। প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার স্পট মার্কেটে স্বর্ণের দাম ০.৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪,৭২১.১৫ ডলারে দাঁড়ায়। দিনের এক পর্যায়ে দাম ১ শতাংশের বেশি বাড়লেও পুরো সপ্তাহের হিসাবে এখন পর্যন্ত ২ শতাংশের বেশি কমেছে। অন্যদিকে, জুন ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের ফিউচার মার্কেটে স্বর্ণের দাম ০.৪ শতাংশ বেড়ে ৪,৭৪০.৯০ ডলারে লেনদেন শেষ হয়েছে। এদিকে দেশে সর্বশেষ গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১০টা থেকে স্বর্ণের নতুন দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা। একই সঙ্গে রুপার দামও কমানো হয়েছে। ২২ ক্যারেট রুপা ভরিতে ৩৫০ টাকা কমে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৫,৭১৫ টাকা।