শিরোনাম
ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ অনাপত্তি সনদরাষ্ট্রীয় পুলিশ পদকের স্বীকৃতি পাচ্ছেন বাবুল আজাদ কঠিন সময়ে পাহাড়তলী থেকে ডবলমুরিং, চকবাজার হয়ে ডিবিতে; সাহস, মেধা ও পেশাদারিত্বে উজ্জ্বল এক পুলিশ কর্মকর্তার পথচলা-জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রীসতীশ বাবু লেইনের ভাইরাল ছিনতাই: মূলহোতা সাদ্দাম গ্রেফতারআন্তর্জাতিক মানদণ্ডে মানবিক পুলিশিংয়ের নতুন দিগন্ত আইসিআরসি ও এপিবিএনের যৌথ প্রশিক্ষণ: আইন প্রয়োগে মানবাধিকার, পেশাদারিত্ব ও জবাবদিহিতায় হাসিব আজিজের নেতৃত্বে নতুন ভাবনাআমার ছেলেবেলা ৬ সেই রাতগুলো আজও মনে পড়েএপিবিএন: ইতিহাসের অগ্রযাত্রায় জিয়াউর রহমান থেকে আজিজুল হক, আজিজুল হক থেকে হাসিব আজিজ একটি বাহিনীর জন্ম, রাষ্ট্রের নিরাপত্তা ভাবনার বিবর্তন, দুই প্রজন্মের নেতৃত্ব এবং জননিরাপত্তার নতুন অঙ্গীকারবৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মহানগর কমিটির প্রথম সাংগঠনিক সভা অনুষ্ঠিত কালুরঘাট সেতু নির্মাণ, সিটি করপোরেশন নির্বাচন, জলাবদ্ধতা ও যানজট নিরসনসহ ১০ দফা নাগরিক ইস্যুতে কর্মসূচি গ্রহণের সিদ্ধান্তচট্টগ্রাম মেডিকেলে ইউনিট-২ চালুসহ ডেঙ্গু চিকিৎসা নিশ্চিতের দাবি পরিচালকের সঙ্গে বৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মতবিনিময় রোগী হয়রানি ও দালালচক্র বন্ধ, জনবল বৃদ্ধি এবং চিকিৎসা সরঞ্জাম সচলের ওপর জোরযেসব কারণে বাড়ল জ্বালানি তেলের দাম

― Advertisement ―

ভারত থেকে আমদানির খবরে হিলিতে পেঁয়াজের দাম কমতে শুরু

Homeআন্তর্জাতিকভারত থেকে আমদানির খবরে হিলিতে পেঁয়াজের দাম কমতে শুরু

ভারত থেকে পেঁয়াজ আমদানি পুনরায় শুরু হওয়ার খবরে দিনাজপুরের হিলিতে পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। এতে সাধারণ ক্রেতাদের মাঝে ফিরে এসেছে স্বস্তি। আমদানিকারকরাও জানিয়েছেন, পেঁয়াজ আমদানির জন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। চলতি বছরের ৩০ আগস্ট থেকে হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজ আমদানি বন্ধ থাকলেও রোববার (৭ ডিসেম্বর) দুপুরের পর আবার আমদানি শুরুর সম্ভাবনা রয়েছে। রোববার সকালে হিলির কাঁচাবাজার ঘুরে দেখা যায়, দেশি মুড়িকাটা পেঁয়াজের দাম কেজিতে ১০ টাকা কমে ১০০ টাকায় নেমেছে। দেশি শুকনো পেঁয়াজ কেজিতে ২০ টাকা কমে ১১০ টাকায় বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা জানান, আমদানির খবর ছড়িয়ে পড়ায় মোকাম পর্যায়ে দাম কমে গেছে, যার প্রভাব খুচরা বাজারেও পড়েছে। পেঁয়াজ কিনতে আসা ক্রেতারা বলেন, হঠাৎ দামের বৃদ্ধি তাদের চাপে ফেলে। দেশের পেঁয়াজ ৫০–৬০ টাকা এবং আমদানিকৃত পেঁয়াজ ৩০ টাকার মধ্যে থাকলে সাধারণ মানুষের জন্য সুবিধা হয়। তারা অভিযোগ করেন, দেশীয় বাজারে কিছু ব্যবসায়ী সিন্ডিকেট করে দাম বাড়িয়ে দেয়, ফলে জনসাধারণ ভোগান্তিতে পড়ে। তাদের দাবি— নিয়মিত বাজার মনিটরিং করলে দাম নিয়ন্ত্রণে রাখা সম্ভব। হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা শাকিল হোসেন বলেন, কয়েক দিন ধরে পেঁয়াজের দাম চড়া ছিল। তবে ভারত থেকে আমদানির খবরেই মোকামে দাম কমে গেছে। ফলে তারা কম দামে পেঁয়াজ কিনে খুচরা বাজারেও কমদামে বিক্রি করতে পারছেন। হিলি স্থলবন্দরের আমদানিকারক শহিদুল ইসলাম জানান, বাণিজ্য মন্ত্রণালয় ভারতীয় পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে, তবে সীমিত পরিসরে। প্রতিদিন ৫০ জন আমদানিকারক আইপি পাবেন এবং প্রত্যেকে সর্বোচ্চ ৩০ টন করে আমদানি করতে পারবেন। তার দাবি— পেঁয়াজ আমদানির আইপি উন্মুক্ত করে দিলে দেশে পেঁয়াজের দাম আরও কমে আসবে।