শিরোনাম
জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রীসতীশ বাবু লেইনের ভাইরাল ছিনতাই: মূলহোতা সাদ্দাম গ্রেফতারআন্তর্জাতিক মানদণ্ডে মানবিক পুলিশিংয়ের নতুন দিগন্ত আইসিআরসি ও এপিবিএনের যৌথ প্রশিক্ষণ: আইন প্রয়োগে মানবাধিকার, পেশাদারিত্ব ও জবাবদিহিতায় হাসিব আজিজের নেতৃত্বে নতুন ভাবনাআমার ছেলেবেলা ৬ সেই রাতগুলো আজও মনে পড়েএপিবিএন: ইতিহাসের অগ্রযাত্রায় জিয়াউর রহমান থেকে আজিজুল হক, আজিজুল হক থেকে হাসিব আজিজ একটি বাহিনীর জন্ম, রাষ্ট্রের নিরাপত্তা ভাবনার বিবর্তন, দুই প্রজন্মের নেতৃত্ব এবং জননিরাপত্তার নতুন অঙ্গীকারবৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মহানগর কমিটির প্রথম সাংগঠনিক সভা অনুষ্ঠিত কালুরঘাট সেতু নির্মাণ, সিটি করপোরেশন নির্বাচন, জলাবদ্ধতা ও যানজট নিরসনসহ ১০ দফা নাগরিক ইস্যুতে কর্মসূচি গ্রহণের সিদ্ধান্তচট্টগ্রাম মেডিকেলে ইউনিট-২ চালুসহ ডেঙ্গু চিকিৎসা নিশ্চিতের দাবি পরিচালকের সঙ্গে বৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মতবিনিময় রোগী হয়রানি ও দালালচক্র বন্ধ, জনবল বৃদ্ধি এবং চিকিৎসা সরঞ্জাম সচলের ওপর জোরযেসব কারণে বাড়ল জ্বালানি তেলের দামহামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ৩০৫“ইউনিফর্মের আড়ালে যে মানুষটিকে আমি দেখেছি জাহিদুল কবির—কঠোর দায়িত্বের ভেতরে নরম এক হৃদয়ের গল্প-

― Advertisement ―

জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে...

**ভূমিহীনদের সরকারি ঋণ আত্মসাৎ: চট্টগ্রামে এনজিও কর্মকর্তাকে ১০ বছরের কারাদণ্ড**

Homeচট্টগ্রাম**ভূমিহীনদের সরকারি ঋণ আত্মসাৎ: চট্টগ্রামে এনজিও কর্মকর্তাকে ১০ বছরের কারাদণ্ড**

চট্টগ্রামে ভূমিহীনদের মধ্যে সরকারি ঋণ বিতরণের নামে টাকা আত্মসাতের অভিযোগে এক এনজিও কর্মকর্তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযুক্তের নাম সৈয়দ হাসানুজ্জামান লিটন। আজ সোমবার দুপুরে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান রায় ঘোষণা করেন। আদালত সূত্রে জানা গেছে, ১৯৯৬ সালে ভূমি মন্ত্রণালয় চট্টগ্রামের ১০টি আদর্শ গ্রামের ভূমিহীনদের জন্য ঋণ বিতরণের উদ্দেশ্যে র‌্যাডল নামের একটি এনজিওর মহাসচিব সৈয়দ হাসানুজ্জামান লিটনকে ১২ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দেয়। কিন্তু লিটন ২ লাখ ২৩ হাজার ১৭০ টাকা আত্মসাত করেন। বিষয়টি তদন্তের জন্য তৎকালীন দুর্নীতি দমন ব্যুরো (দুদক)-এর সহকারী পরিদর্শক এম এন আলম ২০০৩ সালের ১৮ মে দুটি মামলা দায়ের করেন। তদন্ত শেষে দুদক অভিযোগপত্র আদালতে দাখিল করে। সাক্ষ্য-প্রমাণের পর আজ আদালত মামলা দুটির রায় দেন। দুদকের আইনজীবী রেজাউল করিম জানিয়েছেন, আদালত আসামিকে দুই মামলায় ৫ বছর করে মোট ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেন এবং আত্মসাৎ করা অর্থের সমপরিমাণ জরিমানা আরোপ করেন। আদালতের সহকারী মোহাম্মদ সাহেদ বলেন, আসামি জামিনে গিয়ে পলাতক রয়েছেন। আদালত তাঁর বিরুদ্ধে সাজা কার্যকর করার জন্য পরোয়ানা জারি করেছেন।