শিরোনাম
জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রীসতীশ বাবু লেইনের ভাইরাল ছিনতাই: মূলহোতা সাদ্দাম গ্রেফতারআন্তর্জাতিক মানদণ্ডে মানবিক পুলিশিংয়ের নতুন দিগন্ত আইসিআরসি ও এপিবিএনের যৌথ প্রশিক্ষণ: আইন প্রয়োগে মানবাধিকার, পেশাদারিত্ব ও জবাবদিহিতায় হাসিব আজিজের নেতৃত্বে নতুন ভাবনাআমার ছেলেবেলা ৬ সেই রাতগুলো আজও মনে পড়েএপিবিএন: ইতিহাসের অগ্রযাত্রায় জিয়াউর রহমান থেকে আজিজুল হক, আজিজুল হক থেকে হাসিব আজিজ একটি বাহিনীর জন্ম, রাষ্ট্রের নিরাপত্তা ভাবনার বিবর্তন, দুই প্রজন্মের নেতৃত্ব এবং জননিরাপত্তার নতুন অঙ্গীকারবৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মহানগর কমিটির প্রথম সাংগঠনিক সভা অনুষ্ঠিত কালুরঘাট সেতু নির্মাণ, সিটি করপোরেশন নির্বাচন, জলাবদ্ধতা ও যানজট নিরসনসহ ১০ দফা নাগরিক ইস্যুতে কর্মসূচি গ্রহণের সিদ্ধান্তচট্টগ্রাম মেডিকেলে ইউনিট-২ চালুসহ ডেঙ্গু চিকিৎসা নিশ্চিতের দাবি পরিচালকের সঙ্গে বৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মতবিনিময় রোগী হয়রানি ও দালালচক্র বন্ধ, জনবল বৃদ্ধি এবং চিকিৎসা সরঞ্জাম সচলের ওপর জোরযেসব কারণে বাড়ল জ্বালানি তেলের দামহামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ৩০৫“ইউনিফর্মের আড়ালে যে মানুষটিকে আমি দেখেছি জাহিদুল কবির—কঠোর দায়িত্বের ভেতরে নরম এক হৃদয়ের গল্প-

― Advertisement ―

জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে...

মাদারীপুরের কালকিনিতে প্রতিপক্ষের হামলায় যুবদল নেতাসহ পাঁচজন কর্মী ও সমর্থক আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে

Homeআন্তর্জাতিকমাদারীপুরের কালকিনিতে প্রতিপক্ষের হামলায় যুবদল নেতাসহ পাঁচজন কর্মী ও সমর্থক আহত হয়েছেন।...

আহতরা হলেন যুবদল নেতা রাসেল হাওলাদার, রাকিব হাওলাদার, রিপন হাওলাদার এবং টুটুল হাওলাদারসহ মোট পাঁচজন। বুধবার (২৯ অক্টোবর) বিকেলে কয়ারিয়া ইউনিয়নের ময়দান বাজারে এই ঘটনা ঘটে। হামলার পর উভয়পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ও ভুক্তভোগী পরিবারের অভিযোগ অনুযায়ী, মাদারীপুর-৩ আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী আনিসুর রহমান তালুকদার খোকনের পক্ষের নেতাকর্মীরা কালকিনি উপজেলার কয়ারিয়া ইউনিয়নের ময়দান বাজারসহ বিভিন্ন স্থানে তার ব্যানার স্থাপন করেন। কিন্তু রাতে অজ্ঞাতপরিচয় কয়েকজন ব্যানারগুলো ভেঙে ফেলে। এই ব্যানার ইস্যুকে কেন্দ্র করে স্থানীয় দুপক্ষের মধ্যে তর্ক-বিতর্ক হয় এবং একপর্যায় হামলা চালানো হয়। এতে রাসেল হাওলাদার, রাকিব হাওলাদার, রিপন হাওলাদার ও টুটুল হাওলাদারসহ পাঁচজন আহত হন। প্রথমে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে রাসেলের অবস্থার অবনতি হলে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে স্থানান্তর করা হয়। কয়ারিয়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মো. কামাল হোসেন সরদার বলেন, “আমাদের নেতা আনিসুর রহমান তালুকদারের ব্যানারগুলো ময়দান বাজারে স্থাপন করা হয়েছিল। রাতের অন্ধকারে সব ব্যানার ভেঙে ফেলা হয়। প্রতিবাদ করলে মামুন হাওলাদার, মুন্না হাওলাদার, টিপু হাওলাদার ও তপুসহ কয়েকজন আমাদের নেতা ও কর্মীদের ওপর হামলা চালায়। এতে রাসেল, রাকিব, রিপন ও টুটুলসহ পাঁচজন আহত হয়েছেন। আমরা হামলাকারীদের বিরুদ্ধে মামলা করব।” অভিযুক্ত মামুন হাওলাদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। কালকিনি থানার ওসি কে এম সোহেল রানা বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে মোতায়ান করা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”