শিরোনাম
রাষ্ট্রীয় পুলিশ পদকের স্বীকৃতি পাচ্ছেন বাবুল আজাদ কঠিন সময়ে পাহাড়তলী থেকে ডবলমুরিং, চকবাজার হয়ে ডিবিতে; সাহস, মেধা ও পেশাদারিত্বে উজ্জ্বল এক পুলিশ কর্মকর্তার পথচলা-জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রীসতীশ বাবু লেইনের ভাইরাল ছিনতাই: মূলহোতা সাদ্দাম গ্রেফতারআন্তর্জাতিক মানদণ্ডে মানবিক পুলিশিংয়ের নতুন দিগন্ত আইসিআরসি ও এপিবিএনের যৌথ প্রশিক্ষণ: আইন প্রয়োগে মানবাধিকার, পেশাদারিত্ব ও জবাবদিহিতায় হাসিব আজিজের নেতৃত্বে নতুন ভাবনাআমার ছেলেবেলা ৬ সেই রাতগুলো আজও মনে পড়েএপিবিএন: ইতিহাসের অগ্রযাত্রায় জিয়াউর রহমান থেকে আজিজুল হক, আজিজুল হক থেকে হাসিব আজিজ একটি বাহিনীর জন্ম, রাষ্ট্রের নিরাপত্তা ভাবনার বিবর্তন, দুই প্রজন্মের নেতৃত্ব এবং জননিরাপত্তার নতুন অঙ্গীকারবৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মহানগর কমিটির প্রথম সাংগঠনিক সভা অনুষ্ঠিত কালুরঘাট সেতু নির্মাণ, সিটি করপোরেশন নির্বাচন, জলাবদ্ধতা ও যানজট নিরসনসহ ১০ দফা নাগরিক ইস্যুতে কর্মসূচি গ্রহণের সিদ্ধান্তচট্টগ্রাম মেডিকেলে ইউনিট-২ চালুসহ ডেঙ্গু চিকিৎসা নিশ্চিতের দাবি পরিচালকের সঙ্গে বৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মতবিনিময় রোগী হয়রানি ও দালালচক্র বন্ধ, জনবল বৃদ্ধি এবং চিকিৎসা সরঞ্জাম সচলের ওপর জোরযেসব কারণে বাড়ল জ্বালানি তেলের দামহামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ৩০৫

― Advertisement ―

রাষ্ট্রীয় পুলিশ পদকের স্বীকৃতি পাচ্ছেন বাবুল আজাদ কঠিন সময়ে পাহাড়তলী থেকে ডবলমুরিং, চকবাজার হয়ে ডিবিতে; সাহস, মেধা ও পেশাদারিত্বে উজ্জ্বল এক পুলিশ কর্মকর্তার পথচলা-

-মো.কামাল উদ্দিনঃ চট্টগ্রাম মহানগর পুলিশের মাঠপর্যায়ে দায়িত্ব পালন করে সাহস, মেধা, দক্ষতা ও পেশাদারিত্বের পরিচয় দেওয়া পুলিশ কর্মকর্তা বাবুল আজাদ ২০২৬ সালের পুলিশ সপ্তাহে রাষ্ট্রীয়...

মাননীয় প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের আগমনে জেগে উঠেছে দক্ষিণ চট্টগ্রাম: সাহসী কণ্ঠ রবিউল হোসেন ও নতুন সেতুর স্বপ্ন”

HomeUncategorizedমাননীয় প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের আগমনে জেগে উঠেছে দক্ষিণ চট্টগ্রাম: সাহসী...

মো.কামাল উদ্দিনঃ
দক্ষিণ চট্টগ্রামের ইতিহাসে কিছু মুহূর্ত চিরস্মরণীয় হয়ে থাকে, যেগুলো নতুন স্বপ্নের সূচনা ঘটায়, প্রজন্মের আশাবাদে জোয়ার আনে। এমনই এক মহামূল্যবান ক্ষণ সৃষ্টি হয়েছে যখন শান্তির বার্তা বাহক, নোবেলজয়ী, বিশ্ববরেণ্য অর্থনীতিবিদ এবং মানবতার দূত মাননীয় প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস দক্ষিণ চট্টগ্রামের মাটি ছুঁয়েছেন। এই আগমনের পেছনে আছে এক অনমনীয় স্বপ্নের সওদাগরের নিরন্তর প্রচেষ্টা—রবিউল হোসেন, যিনি শুধু একজন প্রবাসী ব্যবসায়ী নন, বরং বোয়ালখালীর সন্তান হয়ে উঠেছেন নিজ এলাকার মানুষের স্বপ্নের প্রতিনিধি, আশা ও আকাঙ্ক্ষার কণ্ঠস্বর। ড. ইউনূসের মতো একজন বৈশ্বিক ব্যক্তিত্বের পদধ্বনি যখন বোয়ালখালীর ধুলোমাটি ছোঁয়, তখন তা শুধুমাত্র আনুষ্ঠানিক সফর নয়, বরং হয়ে ওঠে একটি নিরব বিপ্লবের সূচনা। কারণ, এই আগমন যেন এক নিঃশব্দ ঘোষণা—বোয়ালখালী আর পিছিয়ে থাকবে না, দক্ষিণ চট্টগ্রামের উন্নয়নের সেতু এবার বাস্তবে রূপ নেবে। এই ঐতিহাসিক মুহূর্তকে কেন্দ্র করে রবিউল হোসেন ব্যানারের ভাষায় উচ্চারণ করেছেন এক অসাধারণ আবেগ ও কাব্যিক উপলব্ধি—
“আলো ছুঁয়ে এল যে অতিথি, সব চোখে স্বপ্নের দীপ্তি
আশার বাতাস বয়ে, মুগ্ধতায় হৃদয়ের অন্তিমায়…”
এই পঙ্‌ক্তিগুলোতে যেমন রয়েছে অতিথি আগমনের উষ্ণ অভিনন্দন, তেমনি আছে বোয়ালখালীর দীর্ঘদিনের প্রত্যাশার প্রগাঢ় অনুভব। এটি কেবল কবিতা নয়, এটি একটি আন্দোলনের রূপান্তর, যেখানে রবিউলের ভাষা হয়ে ওঠে সমগ্র দক্ষিণ চট্টগ্রামের আকাঙ্ক্ষার প্রতিচ্ছবি।
একজন রবিউল হোসেন কেন গুরুত্বপূর্ণ? আমরা প্রায়শই দেখি, উন্নয়ন ও দাবির পেছনে বড় নেতার নাম থাকে, সরকারি ক্ষমতার বলয় থাকে। কিন্তু এখানে একজন প্রবাসী ব্যবসায়ী, যিনি ব্যস্ততার মধ্যেও ভুলে যাননি তাঁর জন্মভূমিকে, যিনি বোয়ালখালীর মানুষের অন্তর্নিহিত চাহিদাকে হৃদয়ের গভীরে ধারণ করে নিরব লড়াই চালিয়ে যাচ্ছেন—তিনি আজ দক্ষিণ চট্টগ্রামের দাবি ও সম্ভাবনার মুখপাত্র হয়ে উঠেছেন।
রবিউল হোসেনের কণ্ঠে যে দৃঢ়তা, তা কোনো রাজনৈতিক মোহ বা ব্যক্তিগত স্বার্থ দ্বারা প্রভাবিত নয়। বরং তিনি বারবার বলেছেন, “কার্ণফুলীতে নতুন সেতু চাই”—এটি আমার, আপনার, এবং আগামীর চট্টগ্রামের প্রয়োজন। এটি কেবল ভৌত অবকাঠামোর দাবি নয়, বরং এটি একটি মানবিক দাবি, যেখানে সেতু মানে কর্মসংস্থান, যোগাযোগ, শিক্ষার প্রসার ও অর্থনীতির নবজাগরণ।
ড. ইউনূস ও রবিউল হোসেন: দুই প্রজন্ম, এক স্বপ্ন
একদিকে আছেন ড. ইউনূস—যিনি মাইক্রোক্রেডিট ধারণার মাধ্যমে বিশ্ববাসীকে দেখিয়েছেন কিভাবে ক্ষুদ্র ঋণের মাধ্যমে দারিদ্র্য দূর করা যায়। আরেকদিকে রবিউল হোসেন—একজন স্বপ্নবান তরুণ, যিনি বোয়ালখালীর উন্নয়নের জন্য নিজেদের উদ্যোগে কাজ করছেন, সেতু চাই আন্দোলনের মাধ্যমে এলাকার মানুষের কথা সামনে তুলে ধরছেন। এই দুই মানুষ, দুই মেরু থেকে এসেও যেন এক বিন্দুতে মিলিত হয়েছেন—মানুষের কল্যাণে, দক্ষিণ চট্টগ্রামের বিকাশে। একটি সেতু, একটি আন্দোলন, একটি নবজাগরণ
কার্ণফুলী নদীর বুকে একটি নতুন সেতু শুধু একটি যোগাযোগের মাধ্যম নয়, এটি দক্ষিণ চট্টগ্রামের অর্থনৈতিক মুক্তির পথ। এটি বোয়ালখালী, পটিয়া, আনোয়ারা ও বাঁশখালীর লাখো মানুষের স্বপ্ন।
বর্তমান সেতুটি পুরনো, ঝুঁকিপূর্ণ এবং যান চলাচলের জন্য অপর্যাপ্ত। এই বাস্তবতাকে সামনে এনে রবিউল হোসেন যে সোচ্চার কণ্ঠে “নতুন সেতু চাই” দাবি উত্থাপন করেছেন, তা নিঃসন্দেহে সাহসিকতার পরিচায়ক। একটি ব্যানারের মধ্যে যে জনপদের আবেগ
রবিউল হোসেন যে ব্যানারটি প্রকাশ করেছেন, সেটি শুধুমাত্র একজন ব্যক্তির ছবি কিংবা কিছু কথার সমষ্টি নয়। এটি একটি সংস্কৃতি, একটি জনসংযোগের নবধারা, যেখানে রাজনৈতিক শ্লোগানের পরিবর্তে এসেছে সাহিত্য, শুভেচ্ছার আবরণে জেগে উঠেছে আন্দোলনের বার্তা। এটি দেখিয়ে দিয়েছে যে, রাজনীতি শুধু দলনির্ভর নয়, এটি মানবিক দায়িত্বের বহিঃপ্রকাশও হতে পারে।
ড. মোহাম্মদ ইউনূসের আগমন দক্ষিণ চট্টগ্রামের জন্য যেমন এক আশার প্রদীপ, তেমনি রবিউল হোসেনের কণ্ঠস্বর যেন সেই দীপের শিখা। এই দুইয়ের সম্মিলনে যদি সত্যিই একটি নতুন সেতুর কাজ শুরু হয়, তাহলে এই ব্যানার, এই কবিতা, এই প্রবাসী উদ্যোগ একদিন ইতিহাসের পাতায় স্থান করে নেবে। এটি কেবল একটি ব্যানার ছিল না—এটি ছিল এক সাহসী তরুণের চিৎকার, এক মানবিক নেতা ড. ইউনূসকে অভ্যর্থনার ছলে, একটি জনপদের দীর্ঘদিনের বঞ্চনার প্রতিধ্বনি।
তাই বলতেই হয়—স্বপ্ন দেখে যারা, তারাই ইতিহাস রচনা করে। আর রবিউল হোসেন সেই ইতিহাসের সূচনায় কলম ছুঁয়েছেন সাহস আর ভালোবাসার মিশেলে।