শিরোনাম
জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রীসতীশ বাবু লেইনের ভাইরাল ছিনতাই: মূলহোতা সাদ্দাম গ্রেফতারআন্তর্জাতিক মানদণ্ডে মানবিক পুলিশিংয়ের নতুন দিগন্ত আইসিআরসি ও এপিবিএনের যৌথ প্রশিক্ষণ: আইন প্রয়োগে মানবাধিকার, পেশাদারিত্ব ও জবাবদিহিতায় হাসিব আজিজের নেতৃত্বে নতুন ভাবনাআমার ছেলেবেলা ৬ সেই রাতগুলো আজও মনে পড়েএপিবিএন: ইতিহাসের অগ্রযাত্রায় জিয়াউর রহমান থেকে আজিজুল হক, আজিজুল হক থেকে হাসিব আজিজ একটি বাহিনীর জন্ম, রাষ্ট্রের নিরাপত্তা ভাবনার বিবর্তন, দুই প্রজন্মের নেতৃত্ব এবং জননিরাপত্তার নতুন অঙ্গীকারবৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মহানগর কমিটির প্রথম সাংগঠনিক সভা অনুষ্ঠিত কালুরঘাট সেতু নির্মাণ, সিটি করপোরেশন নির্বাচন, জলাবদ্ধতা ও যানজট নিরসনসহ ১০ দফা নাগরিক ইস্যুতে কর্মসূচি গ্রহণের সিদ্ধান্তচট্টগ্রাম মেডিকেলে ইউনিট-২ চালুসহ ডেঙ্গু চিকিৎসা নিশ্চিতের দাবি পরিচালকের সঙ্গে বৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মতবিনিময় রোগী হয়রানি ও দালালচক্র বন্ধ, জনবল বৃদ্ধি এবং চিকিৎসা সরঞ্জাম সচলের ওপর জোরযেসব কারণে বাড়ল জ্বালানি তেলের দামহামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ৩০৫“ইউনিফর্মের আড়ালে যে মানুষটিকে আমি দেখেছি জাহিদুল কবির—কঠোর দায়িত্বের ভেতরে নরম এক হৃদয়ের গল্প-

― Advertisement ―

জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে...

মানুষের নিজের ও অপরের কল্যাণের জন্য পুণ্যের দীপের কাছে আশ্রয় নিতে হবে

Homeচট্টগ্রামমানুষের নিজের ও অপরের কল্যাণের জন্য পুণ্যের দীপের কাছে আশ্রয় নিতে হবে

বাংলাদেশ বৌদ্ধ সেবাসদনে কল্যাণমিত্র জিনপাল মহাস্থবিরনিজের সৎ কর্মই পুণ্যের দীপে পরিণত হয়। সৎ মানুষেরাই পৃথিবী রক্ষা করে। তাঁদের পুণ্যকর্মের প্রভাব বিশ্বব্যাপী। মানব সত্তার উৎপত্তি প্রকৃতি ও পরিণতি সম্পর্কে সম্যক জ্ঞান অর্জন প্রয়োজন। জীবনের অস্তিত্ব, চিত্ত-চৈতসিক, জ্ঞান-প্রজ্ঞার সদ্ধর্ম নিজের ভিতর আবিষ্কার করাই বুদ্ধ দর্শনের লক্ষ্য। জগতে যে প্রাজ্ঞিক প্রক্রিয়া বা বিবর্তনশীল প্রজ্ঞা বিদ্যমান তা আর্যঅষ্টাঙ্গিক মার্গপথে অনুশীলন করে অর্জন করতে হবে। এভাবেই মানুষ হবে পুণ্যবান। মানুষের নিজের ও অপরের কল্যাণের জন্য পুণ্যের দীপের কাছে আশ্রয় নিতে হবে। পটিয়া উপজেলাধীন তেকোটা-মুকুটনাইটস্থ বাংলাদেশ বৌদ্ধ সেবাসদনে গত ১ নভেম্বর দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব উপলক্ষে প্রধান সদ্ধর্ম দেশক চন্দনাইশস্থ সদ্ধর্ম বিদর্শন ভাবনা পরিবেণের প্রতিষ্ঠাতা পরিচালক কল্যাণমিত্র জিনপাল মহাস্থবির উপরোক্ত সদ্ধর্মদেশনা করেন। দ্বিতীয় পর্বের এ ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে আনোয়ারা তালসরা আনন্দরাম বিহারের অধ্যক্ষ ভদন্ত জিনরতন মহাস্থবিরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পটিয়া সম্মিলিত বৌদ্ধ পরিষদের সাধারণ সম্পাদক ও দানশীল ব্যক্তিত্ব লায়ন টিংকু বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত ডিআইজি পি.আর বড়ুয়া। উদ্বোধন করেন বাংলাদেশ বৌদ্ধ সেবাসদনের পরিচালক ভদন্ত বিশ্বমিত্র মহাস্থবির। স্বাগত বক্তব্য রাখেন পরিচালনা পরিষদের চেয়ারম্যান শিক্ষক প্রতাপ কান্তি বড়ুয়া। সম্পাদকীয় বক্তব্য রাখেন পরিচালনা পরিষদের মহাসচিব সংগীত শিল্পী অনুপম বড়ুয়া। শুভেচ্ছা বক্তব্য রাখেন পরিচালনা পরিষদের দুইবারের সাবেক মহাসচিব সরিৎ চৌধুরী সাজু, যুগ্ম মহাসচিব অশোক বড়ুয়া বাবু,   উপজেলা শিক্ষা কর্মকর্তা শুভাশিস বড়ুয়া, সহ-সম্পাদক প্রণব বড়ুয়া । পঞ্চশীল প্রার্থনায় ধর্মীয় সম্পাদক রুনু বিকাশ বড়ুয়া। লিটন কান্তি বড়ুয়া ও শিক্ষক জুয়েল বড়ুয়ার সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পূর্ব মুকুটনাইট ধর্মাঙ্কুর বিহারের অধ্যক্ষ ভদন্ত সংঘরতন মহাস্থবির, মুকুটনাইট গৌতম বিহারের অধ্যক্ষ ভদন্ত জ্ঞানজ্যোতি ভিক্ষু, অবসরপ্রাপ্ত ওসি শ্যামল কান্তি বড়ুয়া (সাবেক চেয়ারম্যান, বাংলাদেশ বৌদ্ধ সেবাসদন), ভাইস চেয়ারম্যান দেবাশিস বড়ুয়া, চিত্র সাংবাদিক প্রকাশ বড়ুয়া, যুগ্ম সম্পাদক অনুজ চৌধুরী, অর্থ সম্পাদক সেন্টু বড়ুয়া, সহ সম্পাদক শিপলু বড়ুয়া। প্রথম পর্বে সকাল বেলা বৌদ্ধ সেবাসদনের প্রতিষ্ঠাতা অগ্রমহাপন্ডিত প্রজ্ঞালোক মহাস্থবির, পন্ডিত ধর্মাধার মহাস্থবির, পন্ডিত শান্তপদ মহাস্থবির, উপ-সংঘরাজ সত্যপ্রিয় মহাস্থবির, ধর্মবোধি মহাস্থবিরসহ মহান ভিক্ষুসংঘ ও পরপারগত জ্ঞাতিদের স্মরণে অষ্টপরিস্কারসহ সংঘদান নাইখাইন সন্তোষালয়ের অধ্যক্ষ ভদন্ত জিনপ্রিয় মহাস্থবিরের সভাপতিত্বে আশির্বাদক ছিলেন বাংলাদেশ বৌদ্ধ সেবাসদনের অধ্যক্ষ ভদন্ত শীলপ্রিয় মহাস্থবির। উদ্বোধক ছিলেন সাবেক পরিচালক ভদন্ত আলোকমিত্র মহাস্থবির। প্রধান জ্ঞাতি ছিলেন বাকখালী সাধনানন্দ বিহারের অধ্যক্ষ ভদন্ত জ্ঞানজিৎ মহাস্থবির, মুখ্য আলোচক ছিলেন আমেরিকা প্রবাসী বিনয়ানন্দ স্থবির। বিশেষ জ্ঞাতি ছিলেন উনাইনপুরা লঙ্কারামের অধ্যক্ষ ভদন্ত রতনানন্দ থেরো, তেকোটা সদ্ধর্মোদয় বিহারের অধ্যক্ষ ভদন্ত সত্যানন্দ থেরো। শুভেচ্ছা বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা জ্যোতিপ্রকাশ চৌধুরী বলরাম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ বৌদ্ধ সেবাসদনের আবাসিক বুদ্ধানন্দ ভিক্ষু ও পঞ্চশীল প্রার্থনা করেন প্রাক্তন ধর্মীয় সম্পাদক সুনীল কান্তি বড়ুয়া।