শিরোনাম
ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ টেস্টার মোবারক গ্রেপ্তারযাত্রাবাড়ীতে ২১৫ গ্রাম গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তারশেখ হাসিনার পতন, দেশত্যাগ, এবং ভবিষ্যতের রাজনীতিঃএক বছর আগে যে আলো দেখেছিলাম হাসিব আজিজ—চট্টগ্রামের কমিশনার থেকে অতিরিক্ত আইজিপি, এপিবিএন প্রধানসমাজের নৈতিক পরিবর্তনে সীরত মাহফিলের ভূমিকা গুরুত্বপূর্ণএপিবিএনকে আরও বিস্তৃত ক্ষমতা দিতে নতুন আইন হচ্ছেবিমানবন্দর এলাকায় ছিনতাইয়ের সময় একজন গ্রেপ্তারআধুনিক চিকিৎসাসেবায় নতুন আস্থার ঠিকানা চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালতখন এস আলমের নাম নেওয়াই ছিল অপরাধ—আজ ফেসবুকের স্মৃতিতে ফিরে এলো আমার সেই সাহসী লেখা এস আলম গ্রুপকে বাঁচানোর সেই আর্তনাদ, চট্টগ্রামের শিল্প-অর্থনীতি ও আমার বিবেকের দায়-মরুর বুকে ভ্রমণের গল্প, শব্দে শব্দে জীবনের মুগ্ধতা

― Advertisement ―

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ টেস্টার মোবারক গ্রেপ্তার

চট্টগ্রামের ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ মো. মোবারক হোসেন ওরফে টেস্টার মোবারক (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে...

“মামলা করায় হত্যার হুমকি: বাদী আছহাব উদ্দীনের জিডি, আসামি কোনাল বড়ুয়া ও সহযোগীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ও ওসি’র হস্তক্ষেপ কামনা”

HomeUncategorized"মামলা করায় হত্যার হুমকি: বাদী আছহাব উদ্দীনের জিডি, আসামি কোনাল বড়ুয়া ও...

-মো.কামাল উদ্দিনঃ
চট্টগ্রাম মহানগরের চান্দগাঁও থানাধীন ঘাসিয়াপাড়া এলাকার স্থায়ী বাসিন্দা মোঃ আছহাব উদ্দীন (৩৭), পিতা: মোঃ আবদুচ ছালাম, একজন সচেতন নাগরিক হিসেবে নিজেকে নিরাপত্তাহীনতায় ভুগতে বাধ্য হচ্ছেন। তার বিরুদ্ধে চক্রান্ত, শারীরিক নির্যাতন এবং ভয়াবহ প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে তিনি থানায় দায়েরকৃত সাধারণ ডায়েরিতে উল্লেখ করেছেন। ঘটনার শুরু হয় কিছুদিন আগে, যখন আছহাব উদ্দীন স্থানীয় যুবক কোনাল বড়ুয়া কেনি (২৮) ও তার দুই অজ্ঞাত সহযোগীর বিরুদ্ধে আদালতে একটি ফৌজদারি মামলা (সি.আর নং ৮৪৪/২৫) দায়ের করেন। অভিযোগ, তাকে তুলে নিয়ে গিয়ে শারীরিকভাবে নির্যাতন করা হয় এবং ভয়ভীতি দেখানো হয়। আইনগত এই পদক্ষেপ গ্রহণের পর থেকে বিবাদীরা আরও হিংস্র হয়ে ওঠে।
২০২৫ সালের ২৭ জুলাই, দুপুর আনুমানিক ২টা’র দিকে বহদ্দারহাট মোড়ে প্রকাশ্যে আছহাব উদ্দীনকে ফের হুমকি দেওয়া হয়। বিবাদী কোনাল বড়ুয়া এবং তার সঙ্গীরা মামলাটি তুলে নিতে জোর দাবী জানায়। সাড়া না পেয়ে তারা সরাসরি বলেন, “মামলা না তুললে তোকে মেরে ফেলব!”—এমন স্পষ্ট হুমকির মুখে পড়েন বাদী।
এ ঘটনার প্রেক্ষিতে ওইদিনই চান্দগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং: ১৮৯১, তারিখ: ২৭/০৭/২০২৫, জিডি ট্র্যাকিং নং: L015CG) করেন মোঃ আছহাব উদ্দীন। তিনি জিডিতে উল্লিখিতভাবে কোনাল বড়ুয়া ও অজ্ঞাতনামা দুই সহযোগীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।
এ বিষয়ে চান্দগাঁও থানার ডিউটি অফিসার রাশেদুল ইসলাম  সাধারণ ডায়েরিটি গ্রহণ করেন এবং প্রয়োজনীয় প্রক্রিয়ার জন্য দায়িত্ব দেন এসআই মোঃ শাহজাহান কে। তবে শুধুমাত্র জিডি দায়েরই যথেষ্ট নয়—এই পরিস্থিতিতে প্রয়োজন কার্যকর আইনি পদক্ষেপ এবং অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও বিচারের মুখোমুখি করা। এ জন্য বাদী মোঃ আছহাব উদ্দীন চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আফতাব উদ্দিন এর আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
একজন নাগরিক যখন ন্যায়বিচার চেয়ে আদালতের দ্বারস্থ হন, তখন যদি তার জীবনের নিরাপত্তা বিঘ্নিত হয়, তবে তা গণতান্ত্রিক অধিকার ও আইনের শাসনের চরম লঙ্ঘন। এ ঘটনায় স্থানীয়ভাবে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। সাধারণ জনগণ এবং মানবাধিকার সংগঠনসমূহ আশা করছে—চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সুদৃষ্টি ও চান্দগাঁও থানার প্রশাসনিক তৎপরতায় এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত হবে।
আসামি যতই প্রভাবশালী হোক না কেন, অপরাধ করলে তার বিচার হতেই হবে—এই বার্তা পৌঁছে যাক সবার কাছে।