শিরোনাম
ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ টেস্টার মোবারক গ্রেপ্তারযাত্রাবাড়ীতে ২১৫ গ্রাম গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তারশেখ হাসিনার পতন, দেশত্যাগ, এবং ভবিষ্যতের রাজনীতিঃএক বছর আগে যে আলো দেখেছিলাম হাসিব আজিজ—চট্টগ্রামের কমিশনার থেকে অতিরিক্ত আইজিপি, এপিবিএন প্রধানসমাজের নৈতিক পরিবর্তনে সীরত মাহফিলের ভূমিকা গুরুত্বপূর্ণএপিবিএনকে আরও বিস্তৃত ক্ষমতা দিতে নতুন আইন হচ্ছেবিমানবন্দর এলাকায় ছিনতাইয়ের সময় একজন গ্রেপ্তারআধুনিক চিকিৎসাসেবায় নতুন আস্থার ঠিকানা চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালতখন এস আলমের নাম নেওয়াই ছিল অপরাধ—আজ ফেসবুকের স্মৃতিতে ফিরে এলো আমার সেই সাহসী লেখা এস আলম গ্রুপকে বাঁচানোর সেই আর্তনাদ, চট্টগ্রামের শিল্প-অর্থনীতি ও আমার বিবেকের দায়-মরুর বুকে ভ্রমণের গল্প, শব্দে শব্দে জীবনের মুগ্ধতা

― Advertisement ―

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ টেস্টার মোবারক গ্রেপ্তার

চট্টগ্রামের ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ মো. মোবারক হোসেন ওরফে টেস্টার মোবারক (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে...

মিঠু হত্যা মামলায় দুই ভাইয়ের মৃত্যুদণ্ড

Homeআন্তর্জাতিকমিঠু হত্যা মামলায় দুই ভাইয়ের মৃত্যুদণ্ড

ময়মনসিংহের গৌরীপুরে জহিরুল ইসলাম মিঠু হত্যা মামলায় দুই ভাইকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (২২ অক্টোবর) দুপুরে বিশেষ জেলা ও দায়রা জজ ফারহানা ফেরদৌস এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন—উপজেলার বাড়িওয়ালাপাড়ার এলবার্ট ডেবিট বাদলের দুই ছেলে এলবার্ট ডেবিট রকি (২৫) ও এলবার্ট ডেবিট সেন্টু (৪০)। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের স্টেনোগ্রাফার হাফিজুর রহমান। মামলার এজাহার অনুযায়ী, ২০২২ সালের ১৩ সেপ্টেম্বর সন্ধ্যায় গৌরীপুর পাটবাজারের টিপু সুলতান জুয়েলার্সে স্বর্ণের দাম নিয়ে দোকানির সঙ্গে অভিযুক্তদের বাগবিতণ্ডা হয়। পরিস্থিতি সামাল দিতে দোকানির চাচাতো ভাই জহিরুল ইসলাম মিঠু এগিয়ে গেলে সেন্টু ধারালো চাকু দিয়ে তার বুকে আঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মিঠুকে মৃত ঘোষণা করেন। পরদিন নিহতের বাবা মো. মোখলেছুর রহমান গৌরীপুর থানায় মামলা দায়ের করেন। দীর্ঘ সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এ রায় দেন।