শিরোনাম
সমাজের নৈতিক পরিবর্তনে সীরত মাহফিলের ভূমিকা গুরুত্বপূর্ণএপিবিএনকে আরও বিস্তৃত ক্ষমতা দিতে নতুন আইন হচ্ছেবিমানবন্দর এলাকায় ছিনতাইয়ের সময় একজন গ্রেপ্তারআধুনিক চিকিৎসাসেবায় নতুন আস্থার ঠিকানা চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালতখন এস আলমের নাম নেওয়াই ছিল অপরাধ—আজ ফেসবুকের স্মৃতিতে ফিরে এলো আমার সেই সাহসী লেখা এস আলম গ্রুপকে বাঁচানোর সেই আর্তনাদ, চট্টগ্রামের শিল্প-অর্থনীতি ও আমার বিবেকের দায়-মরুর বুকে ভ্রমণের গল্প, শব্দে শব্দে জীবনের মুগ্ধতালায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর জমকালো আয়োজনে চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশনভেনিসে অভিনেত্রী বাঁধনের ওপর হামলা, ভিডিও বিশ্লেষণে শনাক্ত কয়েকজনআরও এক কারাবন্দীর মৃত্যু ঢাকা মেডিকেলে, দুই দিনে মারা গেলেন ৪ জনবেকারি কামাল’—একটি নামের ভেতরে তিন যুগের সংগ্রাম, সাফল্য, ব্যর্থতা ও মানুষের গল্প

― Advertisement ―

সমাজের নৈতিক পরিবর্তনে সীরত মাহফিলের ভূমিকা গুরুত্বপূর্ণ

সমাজে নৈতিক ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সীরতুন্নবী (সা.) মাহফিলের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন বক্তারা। যুগশ্রেষ্ঠ আলেম হযরত মাওলানা হাফেজ আহমদ প্রকাশ শাহ্ সাহেব...

মোহাম্মদ কামাল উদ্দিন: এক আলোকিত মেধার সংবর্ধনা

Homeচট্টগ্রামমোহাম্মদ কামাল উদ্দিন: এক আলোকিত মেধার সংবর্ধনা

চট্টগ্রাম শহরের ইতিহাস, সংস্কৃতি ও প্রগতিশীল চিন্তার ধারক চেরাগি পাহাড় আজ যেন আরও একটু বেশি আলোকিত হয়ে উঠেছিল। বৈঠক খানা মিলনায়তনে চাটগাইয়া নওজোয়ান এর উদ্যোগে আয়োজিত হয়েছিল এক হৃদয়গ্রাহী আয়োজন বিশিষ্ট সাংবাদিক, লেখক, গবেষক এবং বহু প্রশংসিত গ্রন্থের প্রণেতা মোহাম্মদ কামাল উদ্দিন স্যারের জন্মদিন উদযাপন।
এই অনুষ্ঠান ছিল কেবলমাত্র একটি জন্মদিন উদযাপন নয়; বরং এটি ছিল একজন মেধাবী, প্রজ্ঞাবান ও সৃজনশীল মনীষার জীবনের প্রতি শ্রদ্ধা নিবেদনের এক উজ্জ্বল নিদর্শন। মোহাম্মদ কামাল উদ্দিন স্যার বহুমাত্রিক প্রতিভার অধিকারী। সাংবাদিকতা, ইতিহাস, গবেষণা এবং সাহিত্যচর্চার মাধ্যমে তিনি আমাদের সমাজ ও সংস্কৃতির ক্ষেত্রে রেখেছেন অমূল্য অবদান। তাঁর রচনার বৈচিত্র্য, বিশ্লেষণের গভীরতা এবং ভাষার সৌকর্য পাঠকের মননে গেঁথে থাকে দীর্ঘকাল।
আজকের অনুষ্ঠানে একটি ব্যতিক্রমী ও অভাবনীয় ঘটনা সকলকে অভিভূত করে তোলে। অনুষ্ঠানের মধ্যভাগে, স্যার তাৎক্ষণিকভাবে উপস্থিত পরিবেশ ও অনুষ্ঠানের আবহকে কেন্দ্র করে একটি কবিতা রচনা ও আবৃত্তি করেন, যা মুহূর্তেই সকলের হৃদয় ছুঁয়ে যায়। শব্দের এমন মাধুর্য, উপলব্ধির এমন তীক্ষ্ণতা, আর ছন্দের এমন সাবলীলতায় উপস্থিত সবাই এক ধরনের বিস্ময় ও আবেগে আপ্লুত হন। একজন মননশীল চিন্তাবিদের এই সৃজনশীলতা আমাদের প্রজন্মের জন্য এক বিরল অনুপ্রেরণা।
আমি নিজেও সৌভাগ্যবান, কারণ আমি দীর্ঘদিন ধরে এই গুণী ব্যক্তিত্বের সান্নিধ্যে কাজ করার সুযোগ পাচ্ছি। তাঁর সঙ্গে কাজ করা মানে প্রতিনিয়ত কিছু শেখা, নিজেকে সমৃদ্ধ করা এবং চিন্তার গভীরে প্রবেশ করার সুযোগ পাওয়া। তিনি আমাদের শুধুমাত্র দিকনির্দেশনা দেন না তিনি আমাদের উদ্দীপনা, সহানুভূতি ও সামাজিক দায়বদ্ধতার পাঠ শেখান।
স্যারের প্রতিটি লেখনী, প্রতিটি বক্তৃতা যেন এক একটি বোধের আলো, যা আমাদেরকে অন্ধকারে পথ দেখায়। তিনি আমাদের শহরের গর্ব, আমাদের সময়ের অন্যতম মূল্যবান সম্পদ।
এই বিশেষ দিনে, মোহাম্মদ কামাল উদ্দিন স্যারের জন্মদিনে, আমি তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও আরও সমৃদ্ধ সাহিত্যিক-সাংবাদিক জীবনের জন্য আন্তরিক প্রার্থনা জানাই। আমরা চাই তিনি আরও লিখুন, আরও বলুন, আরও আমাদের আলোকিত করুন।
স্যার, আপনার জ্ঞান ও সততা আমাদের পথচলার পাথেয় হয়ে থাকুক। শুভ জন্মদিন।