শিরোনাম
জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রীসতীশ বাবু লেইনের ভাইরাল ছিনতাই: মূলহোতা সাদ্দাম গ্রেফতারআন্তর্জাতিক মানদণ্ডে মানবিক পুলিশিংয়ের নতুন দিগন্ত আইসিআরসি ও এপিবিএনের যৌথ প্রশিক্ষণ: আইন প্রয়োগে মানবাধিকার, পেশাদারিত্ব ও জবাবদিহিতায় হাসিব আজিজের নেতৃত্বে নতুন ভাবনাআমার ছেলেবেলা ৬ সেই রাতগুলো আজও মনে পড়েএপিবিএন: ইতিহাসের অগ্রযাত্রায় জিয়াউর রহমান থেকে আজিজুল হক, আজিজুল হক থেকে হাসিব আজিজ একটি বাহিনীর জন্ম, রাষ্ট্রের নিরাপত্তা ভাবনার বিবর্তন, দুই প্রজন্মের নেতৃত্ব এবং জননিরাপত্তার নতুন অঙ্গীকারবৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মহানগর কমিটির প্রথম সাংগঠনিক সভা অনুষ্ঠিত কালুরঘাট সেতু নির্মাণ, সিটি করপোরেশন নির্বাচন, জলাবদ্ধতা ও যানজট নিরসনসহ ১০ দফা নাগরিক ইস্যুতে কর্মসূচি গ্রহণের সিদ্ধান্তচট্টগ্রাম মেডিকেলে ইউনিট-২ চালুসহ ডেঙ্গু চিকিৎসা নিশ্চিতের দাবি পরিচালকের সঙ্গে বৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মতবিনিময় রোগী হয়রানি ও দালালচক্র বন্ধ, জনবল বৃদ্ধি এবং চিকিৎসা সরঞ্জাম সচলের ওপর জোরযেসব কারণে বাড়ল জ্বালানি তেলের দামহামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ৩০৫“ইউনিফর্মের আড়ালে যে মানুষটিকে আমি দেখেছি জাহিদুল কবির—কঠোর দায়িত্বের ভেতরে নরম এক হৃদয়ের গল্প-

― Advertisement ―

জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে...

রহস্যময়ী নারী ও কুকুরের আতঙ্ক চট্টগ্রামের বাটালি পাহাড়—

Homeচট্টগ্রামরহস্যময়ী নারী ও কুকুরের আতঙ্ক চট্টগ্রামের বাটালি পাহাড়—

দিনে শান্ত, সবুজে মোড়ানো প্রকৃতি, অথচ রাত নামলেই যেন রূপ পাল্টায়। বাতাসে ভেসে আসে অদ্ভুত শব্দ, ঝোপঝাড়ের আড়াল থেকে ভেসে ওঠে অচেনা ছায়া। পাহাড়ের নির্জন সবুজবীথির আড়ালে এক রহস্যময়ী নারী নাকি বিচরণ করে, যার পদচারণায় সঙ্গী হয় ভয় আর আতঙ্ক। লোকমুখে শোনা যায়—এই নারী কখনো দেখা দেন ধোঁয়ার মতো আবছা, কখনো পরীর মতো অপার্থিব রূপে, আবার কখনো রাগান্বিত দানবীর ভঙ্গিতে। তার চারপাশে ছুটে বেড়ায় কয়েকটি কুকুর—চোখে অগ্নিশিখার ঝিলিক, দাঁত খিচিয়ে যেন মুহূর্তেই ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত। বলা হয়, নারীটির ইশারায় কুকুরগুলো লেলিয়ে দেওয়া হয়, আর তখন পাহাড় কেঁপে ওঠে তাদের হিংস্র ডাক আর আক্রমণে। আশপাশের মানুষরা এই কাহিনি নিয়ে ফিসফিস করে—কারও কাছে নারীটি প্রতিশোধস্পৃহা আত্মা, কারও কাছে অজানা শক্তির বাহক। তবে যেটুকু নিশ্চিত, তা হলো—রাতের আঁধারে বাটালি পাহাড়ের পথচারীরা হঠাৎ করেই শিকার হয় আতঙ্কের। মনে হয়, অদৃশ্য কোনো শক্তি সবকিছুকে চালনা করছে। এ যেন ভয়, রহস্য আর বাস্তবতার মাঝামাঝি এক জগৎ—যেখানে কুকুরের হিংস্রতা মিশেছে এক অচেনা নারীর উপস্থিতিতে। পাহাড়ি অন্ধকারে যার পদধ্বনি আজও অনেকে শুনেছে বলে দাবি করে, কিন্তু মুখোমুখি হওয়ার সাহস কেউ পায়নি।