শিরোনাম
রাষ্ট্রীয় পুলিশ পদকের স্বীকৃতি পাচ্ছেন বাবুল আজাদ কঠিন সময়ে পাহাড়তলী থেকে ডবলমুরিং, চকবাজার হয়ে ডিবিতে; সাহস, মেধা ও পেশাদারিত্বে উজ্জ্বল এক পুলিশ কর্মকর্তার পথচলা-জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রীসতীশ বাবু লেইনের ভাইরাল ছিনতাই: মূলহোতা সাদ্দাম গ্রেফতারআন্তর্জাতিক মানদণ্ডে মানবিক পুলিশিংয়ের নতুন দিগন্ত আইসিআরসি ও এপিবিএনের যৌথ প্রশিক্ষণ: আইন প্রয়োগে মানবাধিকার, পেশাদারিত্ব ও জবাবদিহিতায় হাসিব আজিজের নেতৃত্বে নতুন ভাবনাআমার ছেলেবেলা ৬ সেই রাতগুলো আজও মনে পড়েএপিবিএন: ইতিহাসের অগ্রযাত্রায় জিয়াউর রহমান থেকে আজিজুল হক, আজিজুল হক থেকে হাসিব আজিজ একটি বাহিনীর জন্ম, রাষ্ট্রের নিরাপত্তা ভাবনার বিবর্তন, দুই প্রজন্মের নেতৃত্ব এবং জননিরাপত্তার নতুন অঙ্গীকারবৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মহানগর কমিটির প্রথম সাংগঠনিক সভা অনুষ্ঠিত কালুরঘাট সেতু নির্মাণ, সিটি করপোরেশন নির্বাচন, জলাবদ্ধতা ও যানজট নিরসনসহ ১০ দফা নাগরিক ইস্যুতে কর্মসূচি গ্রহণের সিদ্ধান্তচট্টগ্রাম মেডিকেলে ইউনিট-২ চালুসহ ডেঙ্গু চিকিৎসা নিশ্চিতের দাবি পরিচালকের সঙ্গে বৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মতবিনিময় রোগী হয়রানি ও দালালচক্র বন্ধ, জনবল বৃদ্ধি এবং চিকিৎসা সরঞ্জাম সচলের ওপর জোরযেসব কারণে বাড়ল জ্বালানি তেলের দামহামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ৩০৫

― Advertisement ―

রাষ্ট্রীয় পুলিশ পদকের স্বীকৃতি পাচ্ছেন বাবুল আজাদ কঠিন সময়ে পাহাড়তলী থেকে ডবলমুরিং, চকবাজার হয়ে ডিবিতে; সাহস, মেধা ও পেশাদারিত্বে উজ্জ্বল এক পুলিশ কর্মকর্তার পথচলা-

-মো.কামাল উদ্দিনঃ চট্টগ্রাম মহানগর পুলিশের মাঠপর্যায়ে দায়িত্ব পালন করে সাহস, মেধা, দক্ষতা ও পেশাদারিত্বের পরিচয় দেওয়া পুলিশ কর্মকর্তা বাবুল আজাদ ২০২৬ সালের পুলিশ সপ্তাহে রাষ্ট্রীয়...

রাউজানের দক্ষিণাঞ্চলে অতিরিক্ত পুলিশ ও র‌্যাব মোতায়েনের নির্দেশ আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পদক্ষেপ নিয়েছে জেলা প্রশাসন

Homeচট্টগ্রামরাউজানের দক্ষিণাঞ্চলে অতিরিক্ত পুলিশ ও র‌্যাব মোতায়েনের নির্দেশ আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পদক্ষেপ...

 
নিজস্ব প্রতিবেদক,
রাউজান উপজেলার দক্ষিণাঞ্চলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ, র‌্যাব ও বিজিবি সদস্য মোতায়েনের নির্দেশ দিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন। সম্প্রতি এলাকায় সংঘটিত সশস্ত্র হামলা ও উত্তেজনাকর পরিস্থিতির পর এ পদক্ষেপ নেওয়া হয়েছে। চট্টগ্রাম জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শেখ জহুরুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে জানানো হয়, গত ৬ অক্টোবর বিকাল সাড়ে ৪টার দিকে রাউজান উপজেলার হাটহাজারী সীমান্তবর্তী মুন্সিরঘাট এলাকায় দু’দল সশস্ত্র ব্যক্তির মধ্যে গুলিবিনিময়ের ঘটনা ঘটে। এতে এলাকায় ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয় এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা দেখা দেয়। এই পরিস্থিতিতে রাউজানের উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা—উজিরপুর, নোয়াপাড়া, গহিরা, বাগোয়ান, পশ্চিম গুজরা ও পূর্ব গুজরা—এ আইন-শৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত পুলিশ, র‌্যাব ও বিজিবি সদস্য মোতায়েনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। অফিস আদেশে বলা হয়, রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি ও টহল কার্যক্রম জোরদার করতে হবে। স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় সমন্বয় বজায় রেখে পরিস্থিতি শান্ত রাখার নির্দেশও দেওয়া হয়েছে। চিঠিটি প্রেরণ করা হয়েছে পুলিশ সুপার, চট্টগ্রাম; র‌্যাব-৭ হালিশহর ক্যাম্পের কোম্পানি কমান্ডার; উপজেলা নির্বাহী কর্মকর্তা, রাউজান; সহকারী কমিশনার (ভূমি), রাউজান; এবং অফিসার ইনচার্জ, রাউজান থানার কাছে। অফিস আদেশের নম্বর: ০৫.৪৪.০০০০.০৫৫.৫০.০০.১৫-১৩০৬/১
তারিখ: ০৭ অক্টোবর ২০২৫
স্বাক্ষরিত: শেখ জহুরুল হক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, চট্টগ্রাম।