শিরোনাম
“সন্ত্রাসের সামনে আপসহীন ওসি আবদুর রহিম—খুলশীতে আইনের শাসনের নতুন বার্তা”চরণদ্বীপে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভাচরনদ্বীপে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভাঢাকা–কক্সবাজার আকাশপথে ভাড়ার নৈরাজ্য বন্ধ করুন | “পর্যটন রাজধানীকে জিম্মি করে বিমানভাড়া বাড়ানোর সুযোগ দেওয়া যায় না” | সরকারের জরুরি হস্তক্ষেপ দাবি কক্সবাজার ক্লাব লিমিটেডেরদূরের দেশ, কাছের মানুষ—মুনা উইলসনের সঙ্গে শারজাহ বিমানবন্দরে দুই ঘণ্টার মায়াবী সাক্ষাৎ দূরের দেশ, কাছের মানুষ-দেশে সংকটের মাঝে মিয়ানমারে পাচার হচ্ছে সারবন্যায় জলবিদ্যুৎ প্রকল্প ক্ষতিগ্রস্ত, বাংলাদেশে নেপালের বিদ্যুৎ রপ্তানি বন্ধরেলওয়ের তিন শীর্ষ পদে বড় রদবদলইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইডিবির সঙ্গে বিলিয়ন ডলারের চুক্তি সইফটিকছড়িতে ৫ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধুর রহস্যজনক মৃত্যুঃ স্বামী সহ ২ জনের বিরুদ্ধে হত্যা মামলা

― Advertisement ―

“সন্ত্রাসের সামনে আপসহীন ওসি আবদুর রহিম—খুলশীতে আইনের শাসনের নতুন বার্তা”

চট্টগ্রাম নগরীর খুলশী—আবাসিক এলাকা, গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসাপ্রতিষ্ঠান ও নানা শ্রেণি-পেশার মানুষের বসবাসের কারণে আইনশৃঙ্খলার দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এলাকা। এই এলাকায় মাদক, সন্ত্রাস,...

 রেইনড্যান্সে মনোনয়ন পেল বাংলাদেশের দুই সিনেমা

HomeUncategorized রেইনড্যান্সে মনোনয়ন পেল বাংলাদেশের দুই সিনেমা

যুক্তরাজ্যের ৩৩তম রেইনড্যান্স চলচ্চিত্র উৎসবের বাংলাদেশ থেকে দুটি সিনেমা মনোনয়ন পেয়েছে। নুহাশ হুমায়ূন পরিচালিত ‘২ ষ’ ও মাকসুদ হোসাইনের ‘সাবা’। সিনেমাগুলো ন্যারেটিভ ফিচার বিভাগে প্রদর্শিত হবে।

নুহাশ জানালেন, রেইনড্যান্সের মনোনয়নের খবর বেশ আগেই জেনেছেন। উৎসবে অংশগ্রহণ করবেন কি না, জানতে চাইলে নুহাশ বলেন, ‘এই উৎসবের একই সময়ে বেশ কিছু উৎসবের আয়োজন রয়েছে। সেখানে যুক্তরাজ্যে অংশ নিতে পারব কি না, বলতে পারছি না। তবে মনোনয়নে খুশি হয়েছি।’

এদিকে ‘সাবা’ দিয়ে প্রথম সিনেমার পরিচালক হিসেবে মাকসুদ হোসাইনের মনোনয়নের পাশাপাশি ডিসকভারি অ্যাওয়ার্ডে মনোনয়ন পেয়েছে সিনেমাটি। পরিচালক মাকসুদ হোসাইন বলেন, ‘আমাদের “সাবা”র জার্নি দীর্ঘ সময় ধরেই চলছে। সেখানে রেইনড্যান্সের খবরটি বেশ ভালো লাগার। গুরুত্বপূর্ণ সব সিনেমার সঙ্গে আমাদের সিনেমাটি প্রতিযোগিতা করবে। এটা আমাদের জন্য সম্মানের। দর্শক ও সমালোচকদের সঙ্গে নতুন অভিজ্ঞতার অপেক্ষায় রয়েছি।’

২০২৩ সালে রেইনড্যান্স চলচ্চিত্র উৎসবের জুরি অ্যাওয়ার্ডসে সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্মের পুরস্কার পায় নুহাশ হুমায়ূন পরিচালিত চরকি অরিজিনাল আন্থোলজি সিরিজ ‘পেট কাটা ষ’। সেই সিরিজের দ্বিতীয় কিস্তি ‘২ ষ’ গত বছর মুক্তি পায় চরকিতে।

২ ষ’ নিয়ে এর আগে  নুহাশ হুমায়ূন বলেন, ‘লোককাহিনি ও কুসংস্কারের বাইরে গিয়ে “২ ষ” বাংলাদেশ ও আধুনিক সময়ের ভয়াবহতা নিয়ে কিছু প্রশ্ন রেখেছে। দেশে কিংবা বিদেশে ভূতের ভয়ের চেয়ে বড় হয়ে উঠেছে সামাজিক ভয়। এ ভয়গুলো মানুষকে দাবিয়ে রেখেছে বহু বছর। “২ ষ”-এর প্রতিটি পর্বে মানসিকতার সেই অন্ধকার দিক খোঁজার চেষ্টা করেছি।’ এতে চারটি গল্প রয়েছে। ‘২ ষ’তে অভিনয় করেছেন আফজাল হোসেন, মোশাররফ করিম, সুমাইয়া শিমু, কাজী নওশাবা আহমেদসহ অনেকে।