শিরোনাম
রাষ্ট্রীয় পুলিশ পদকের স্বীকৃতি পাচ্ছেন বাবুল আজাদ কঠিন সময়ে পাহাড়তলী থেকে ডবলমুরিং, চকবাজার হয়ে ডিবিতে; সাহস, মেধা ও পেশাদারিত্বে উজ্জ্বল এক পুলিশ কর্মকর্তার পথচলা-জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রীসতীশ বাবু লেইনের ভাইরাল ছিনতাই: মূলহোতা সাদ্দাম গ্রেফতারআন্তর্জাতিক মানদণ্ডে মানবিক পুলিশিংয়ের নতুন দিগন্ত আইসিআরসি ও এপিবিএনের যৌথ প্রশিক্ষণ: আইন প্রয়োগে মানবাধিকার, পেশাদারিত্ব ও জবাবদিহিতায় হাসিব আজিজের নেতৃত্বে নতুন ভাবনাআমার ছেলেবেলা ৬ সেই রাতগুলো আজও মনে পড়েএপিবিএন: ইতিহাসের অগ্রযাত্রায় জিয়াউর রহমান থেকে আজিজুল হক, আজিজুল হক থেকে হাসিব আজিজ একটি বাহিনীর জন্ম, রাষ্ট্রের নিরাপত্তা ভাবনার বিবর্তন, দুই প্রজন্মের নেতৃত্ব এবং জননিরাপত্তার নতুন অঙ্গীকারবৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মহানগর কমিটির প্রথম সাংগঠনিক সভা অনুষ্ঠিত কালুরঘাট সেতু নির্মাণ, সিটি করপোরেশন নির্বাচন, জলাবদ্ধতা ও যানজট নিরসনসহ ১০ দফা নাগরিক ইস্যুতে কর্মসূচি গ্রহণের সিদ্ধান্তচট্টগ্রাম মেডিকেলে ইউনিট-২ চালুসহ ডেঙ্গু চিকিৎসা নিশ্চিতের দাবি পরিচালকের সঙ্গে বৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মতবিনিময় রোগী হয়রানি ও দালালচক্র বন্ধ, জনবল বৃদ্ধি এবং চিকিৎসা সরঞ্জাম সচলের ওপর জোরযেসব কারণে বাড়ল জ্বালানি তেলের দামহামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ৩০৫

― Advertisement ―

রাষ্ট্রীয় পুলিশ পদকের স্বীকৃতি পাচ্ছেন বাবুল আজাদ কঠিন সময়ে পাহাড়তলী থেকে ডবলমুরিং, চকবাজার হয়ে ডিবিতে; সাহস, মেধা ও পেশাদারিত্বে উজ্জ্বল এক পুলিশ কর্মকর্তার পথচলা-

-মো.কামাল উদ্দিনঃ চট্টগ্রাম মহানগর পুলিশের মাঠপর্যায়ে দায়িত্ব পালন করে সাহস, মেধা, দক্ষতা ও পেশাদারিত্বের পরিচয় দেওয়া পুলিশ কর্মকর্তা বাবুল আজাদ ২০২৬ সালের পুলিশ সপ্তাহে রাষ্ট্রীয়...

**সন্তানের মৃত্যুতে শোকাহত মা রেললাইনে আত্মহত্যার চেষ্টা**

Homeআন্তর্জাতিক**সন্তানের মৃত্যুতে শোকাহত মা রেললাইনে আত্মহত্যার চেষ্টা**

চুয়াডাঙ্গায় এক স্কুল শিক্ষকের অকাল মৃত্যুতে শোক সহ্য করতে না পেরে তার বৃদ্ধা মা রেললাইনে আত্মহত্যার চেষ্টা করেছেন। ঘটনার সময় রাজশাহী থেকে খুলনাগামী সাগরদাঁড়ী এক্সপ্রেস ট্রেনের কাছাকাছি যাওয়ার সময় ট্রেন চালকের দ্রুত প্রতিক্রিয়া এবং স্থানীয় জনগণের সহায়তায় তিনি রক্ষা পান। জানা যায়, চুয়াডাঙ্গা জেলা সদরের হাজরাহাটি এলাকার মৃত সালেহারের ছেলে মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন পেশায় একজন স্কুল শিক্ষক ছিলেন। বুধবার (২৯ অক্টোবর) সকালে স্ট্রোকজনিত কারণে তিনি মারা যান। ছেলের আকস্মিক মৃত্যু সংবাদ শুনে মা ছকিনা খাতুন মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। শোক সামলাতে না পেরে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়ে চুয়াডাঙ্গা রেলস্টেশনের পাশে ফার্মপাড়া রেলগেটে ছুটে যান। প্রত্যক্ষদর্শীরা জানান, সাগরদাঁড়ী এক্সপ্রেস ট্রেনটি দ্রুতগতিতে আসার সময় ছকিনা খাতুন রেললাইনের দিকে যাচ্ছিলেন। সেই মুহূর্তে ট্রেন চালক পরিস্থিতি বুঝে জরুরি ব্রেক ব্যবহার করে ট্রেন থামিয়ে দেন। সঙ্গে সঙ্গে স্থানীয়রা এগিয়ে এসে তাকে রেললাইন থেকে নিরাপদে উদ্ধার করেন। বর্তমানে বৃদ্ধা ছকিনা খাতুনকে স্থানীয়ভাবে পরিচর্যা করা হচ্ছে এবং পরিবারের সদস্যরা তাকে সান্ত্বনা দিচ্ছেন। চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশের (জিআরপি) উপপরিদর্শক জগদ্বীশ কুমার বলেন, “শুনেছি ওই বৃদ্ধা নারীর সন্তান মারা গেছেন। শোকে তিনি আত্মহত্যার উদ্দেশ্যে রেললাইনে আসছিলেন। সকাল সোয়া ৯টার দিকে ট্রেন ছাড়ার সময় ড্রাইভার তাকে রেললাইনে দেখতে পান। ট্রেন তখন ধীরগতিতে ছিল, তাই ড্রাইভার দ্রুত ব্রেক ব্যবহার করে ট্রেন থামান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্বজনদের কাছে পৌঁছে দেন। এ বিষয়ে কোনো অভিযোগ করা হয়নি।”