শিরোনাম
➤বোয়িং কেনার পেছনে ‘গোপন এজেন্ডা নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী➤পুঁজিবাজারে ১৭ হাজার ৩৩২ ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীর টাকা ফেরত দেওয়া শুরু➤নির্বাচনী প্রশিক্ষণের বিস্তৃত পরিসর নিয়ে মহাপরিচালক হাসানুজ্জামানের সঙ্গে একান্ত আলাপ নির্বাচন ব্যবস্থাপনা থেকে আচরণ, অফিস পরিচালনা, ক্রয়ব্যবস্থা ও আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ➤কদমতলীতে কাস্টমস কর্মকর্তার ল্যাপটপ-মোবাইল ছিনতাই, গ্রেফতার ১➤বাকলিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, গ্রেফতার ১৫➤হতদরিদ্র মেয়ের বিয়েতে আর্থিক সহায়তা দিল এন.ই.এইচ.আর.এফ চট্টগ্রাম জেলা কমিটি➤ছাত্রদল নেতা জিসানকে অপহরণের পর সড়কে মিলল মরদেহ➤চট্টগ্রামের যানজট নিরসনে নাগরিক ফোরামের ২৫ দফা স্মারকলিপি নাগরিক উদ্যোগকে স্বাগত কবীর ভূঁইয়ার, যানজট নিরসনে সমন্বিত উদ্যোগের আহ্বান➤নদী আছে, শুধু নেই প্রাণ➤পুরো ঘটনা জেনে সালমান মুক্তাদিরের মন্তব্য করা উচিত ছিল: রাশেদ খান

― Advertisement ―

বোয়িং কেনার পেছনে ‘গোপন এজেন্ডা নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বোয়িংয়ের কাছ থেকে উড়োজাহাজ কেনার সিদ্ধান্তের পেছনে কোনো ‘গোপন এজেন্ডা নেই’ বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, দেশের প্রয়োজন ও চাহিদা বিবেচনায়...

সিটি গেট প্রিমিয়ার লিগ সিজন–২ এর শুভ উদ্বোধন

Homeচট্টগ্রামসিটি গেট প্রিমিয়ার লিগ সিজন–২ এর শুভ উদ্বোধন

চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব ব্লুুজের সভাপতি, মোস্তফা হাকিম গ্রুপের পরিচালক, সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব মোহাম্মদ সরোয়ার আলম ডেকর ওয়ার্ল্ড নিবেদিত সিটি গেট প্রিমিয়ার লিগ সিজন–২ টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিপুলসংখ্যক ক্রিকেটপ্রেমী দর্শক ও ক্রীড়া অনুরাগীদের উপস্থিতিতে প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মোঃ সরোয়ার আলম বলেন, মাদক ও অপরাধ থেকে বাঁচতে হলে খেলাধুলা, শরীরচর্চা ও সংস্কৃতিচর্চার বিকল্প নেই। তিনি আরও বলেন, এই টুর্নামেন্ট স্থানীয় ক্রিকেটারদের প্রতিভা বিকাশের একটি বড় সুযোগ তৈরি করেছে, যা ভবিষ্যতেও ধারাবাহিকভাবে বজায় রাখতে হবে। একই সঙ্গে তিনি স্থানীয় যুব সমাজকে খেলাধুলায় মনোনিবেশ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য মোহাম্মদ সিরাজ উদ্দিন। সমাজসেবক আলহাজ্ব নেছার আহমদের সভাপতিত্বে এবং ক্রীড়া সংগঠক মোহাম্মদ রাসেলের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ১০ নং ওয়ার্ড বিএনপি যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রফিক উদ্দিন চৌধুরী, বিএনপি সদস্য মোহাম্মদ নাসির উদ্দিন, টুর্নামেন্ট আয়োজক মোঃ শহিদুল ইসলাম, ইশতিয়াক আলী তানভীর, রবিন হাসান ও মোঃ সোহেলসহ অন্যান্যরা।

উদ্বোধনী দিনে টাইটান ও টাইগার দলের মধ্যে অনুষ্ঠিত প্রথম ম্যাচে জয়লাভ করে টাইগার দল।