শিরোনাম
ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ অনাপত্তি সনদরাষ্ট্রীয় পুলিশ পদকের স্বীকৃতি পাচ্ছেন বাবুল আজাদ কঠিন সময়ে পাহাড়তলী থেকে ডবলমুরিং, চকবাজার হয়ে ডিবিতে; সাহস, মেধা ও পেশাদারিত্বে উজ্জ্বল এক পুলিশ কর্মকর্তার পথচলা-জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রীসতীশ বাবু লেইনের ভাইরাল ছিনতাই: মূলহোতা সাদ্দাম গ্রেফতারআন্তর্জাতিক মানদণ্ডে মানবিক পুলিশিংয়ের নতুন দিগন্ত আইসিআরসি ও এপিবিএনের যৌথ প্রশিক্ষণ: আইন প্রয়োগে মানবাধিকার, পেশাদারিত্ব ও জবাবদিহিতায় হাসিব আজিজের নেতৃত্বে নতুন ভাবনাআমার ছেলেবেলা ৬ সেই রাতগুলো আজও মনে পড়েএপিবিএন: ইতিহাসের অগ্রযাত্রায় জিয়াউর রহমান থেকে আজিজুল হক, আজিজুল হক থেকে হাসিব আজিজ একটি বাহিনীর জন্ম, রাষ্ট্রের নিরাপত্তা ভাবনার বিবর্তন, দুই প্রজন্মের নেতৃত্ব এবং জননিরাপত্তার নতুন অঙ্গীকারবৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মহানগর কমিটির প্রথম সাংগঠনিক সভা অনুষ্ঠিত কালুরঘাট সেতু নির্মাণ, সিটি করপোরেশন নির্বাচন, জলাবদ্ধতা ও যানজট নিরসনসহ ১০ দফা নাগরিক ইস্যুতে কর্মসূচি গ্রহণের সিদ্ধান্তচট্টগ্রাম মেডিকেলে ইউনিট-২ চালুসহ ডেঙ্গু চিকিৎসা নিশ্চিতের দাবি পরিচালকের সঙ্গে বৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মতবিনিময় রোগী হয়রানি ও দালালচক্র বন্ধ, জনবল বৃদ্ধি এবং চিকিৎসা সরঞ্জাম সচলের ওপর জোরযেসব কারণে বাড়ল জ্বালানি তেলের দাম

― Advertisement ―

আনোয়ারার বরুমছড়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা

Homeচট্টগ্রামআনোয়ারার বরুমছড়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা

৫ই ফেব্রুয়ারী ২০২৬ ইং রোজ বৃহস্পতিবার, চট্টগ্রামের আনোয়ারাস্থ, বরুমছড়া ফারুকিয়া মাদ্রাসা হেফজখানা ও এতিমখানা মাদ্রাসা প্রাঙ্গণে প্রত্যন্ত অঞ্চলে সমাজের কম সুবিধাবঞ্চিত মানুষের জন্য, লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলী ক্রাউন এর যৌথ আয়োজনে, লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং স্থানীয় সামাজিক সংগঠন হযরত আবু বক্কর সিদ্দিক (রাঃ) সংস্থা এর সহযোগিতায় সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প সহ বহুমুখী সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়। উক্ত চিকিৎসা ক্যাম্পে, বিপি চেক-আপ, চক্ষু পরীক্ষা ও প্রাথমিক চিকিৎসা এবং ছানি অপারেশন এর রোগী সনাক্তকরণ, ডায়াবেটিস টেস্ট, ব্লাড গ্রুপ নির্ণয়, চশমা বিতরণ, এবং মাদ্রাসা ছাত্রদের মাঝে রান্না করা খাবার বিতরণ সহ বহুমুখী সেবা প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রদান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি৪ এর মাননীয় জেলা গভর্নর লায়ন মোঃ মোসলেহউদ্দিন আহমেদ অপু, এছাড়াও জিএসটি ডিস্ট্রিক্ট কোওর্ডিনেটর লায়ন মোরশেদুল হক চৌধুরী, রিজিওন চেয়ারপারসন কনসার্ন লায়ন মোঃ মহিউদ্দিন চৌধুরী, ডিস্ট্রিক্ট চেয়ারপারসন লায়ন জয়দেব চন্দ্র দাস, লায়ন মোঃ সরওয়ারুজ্জান চৌধুরী, লায়ন আহমেদ নুর, লায়ন জাকারিয়া চৌধুরী যুবরাজ, লায়ন মোঃ ফোরকান উদ্দিন, লায়ন আব্দুল কাদের, লায়ন ফরহাদুল হাসান মোস্তফা, লায়ন শফিকুল আলম খোকন, লায়ন মোহাম্মদ ফারুক, লায়ন মোহাম্মদ সেকান্দর। এছাড়াও উপস্থিত ছিলেন, লিও নুরুল মোস্তফা রাহাত, লিও আফজাল হোসেন, লিও দূ্র্জয় দাস, লিও তাইনু, লিও অনিক দত্ত সহ স্থানীয় সামাজিক সংগঠন এর নেতৃবৃন্দ। উক্ত প্রোগ্রামে প্রধান অতিথি মাননীয় জেলা গভর্নর লায়ন্স ক্লাব দ্বয়ের সেবা কাজের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও ক্লাবগুলোর সেবা কার্যে অংশগ্রহণ করে সহযোগিতার আশ্বাস প্রদান করেন। উক্ত অনুষ্ঠানে প্রায় ৪৫০ জন রোগী’কে সেবা প্রদান করা হয়।