শিরোনাম
জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রীসতীশ বাবু লেইনের ভাইরাল ছিনতাই: মূলহোতা সাদ্দাম গ্রেফতারআন্তর্জাতিক মানদণ্ডে মানবিক পুলিশিংয়ের নতুন দিগন্ত আইসিআরসি ও এপিবিএনের যৌথ প্রশিক্ষণ: আইন প্রয়োগে মানবাধিকার, পেশাদারিত্ব ও জবাবদিহিতায় হাসিব আজিজের নেতৃত্বে নতুন ভাবনাআমার ছেলেবেলা ৬ সেই রাতগুলো আজও মনে পড়েএপিবিএন: ইতিহাসের অগ্রযাত্রায় জিয়াউর রহমান থেকে আজিজুল হক, আজিজুল হক থেকে হাসিব আজিজ একটি বাহিনীর জন্ম, রাষ্ট্রের নিরাপত্তা ভাবনার বিবর্তন, দুই প্রজন্মের নেতৃত্ব এবং জননিরাপত্তার নতুন অঙ্গীকারবৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মহানগর কমিটির প্রথম সাংগঠনিক সভা অনুষ্ঠিত কালুরঘাট সেতু নির্মাণ, সিটি করপোরেশন নির্বাচন, জলাবদ্ধতা ও যানজট নিরসনসহ ১০ দফা নাগরিক ইস্যুতে কর্মসূচি গ্রহণের সিদ্ধান্তচট্টগ্রাম মেডিকেলে ইউনিট-২ চালুসহ ডেঙ্গু চিকিৎসা নিশ্চিতের দাবি পরিচালকের সঙ্গে বৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মতবিনিময় রোগী হয়রানি ও দালালচক্র বন্ধ, জনবল বৃদ্ধি এবং চিকিৎসা সরঞ্জাম সচলের ওপর জোরযেসব কারণে বাড়ল জ্বালানি তেলের দামহামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ৩০৫“ইউনিফর্মের আড়ালে যে মানুষটিকে আমি দেখেছি জাহিদুল কবির—কঠোর দায়িত্বের ভেতরে নরম এক হৃদয়ের গল্প-

― Advertisement ―

জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে...

আবারও লেবাননে হামলা, তীব্র উত্তেজনা

Homeআন্তর্জাতিকআবারও লেবাননে হামলা, তীব্র উত্তেজনা

দক্ষিণ লেবানন-এ আবারও হামলার ঘটনা ঘটেছে। আন্তর্জাতিক মহলের আহ্বান উপেক্ষা করে টাইর জেলার বাজৌরিয়েহ এলাকায় বিমান হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ। এতে একজন নিহত এবং আরও দুজন আহত হয়েছেন। রোববার প্রকাশিত প্রতিবেদনে এনএনএ জানায়, শনিবার রাতেও টাইর জেলার তোউরা শহরে একটি বাড়ি লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়। ওই হামলায়ও একজন নিহত ও দুজন আহত হন। তবে হামলার জন্য কারা দায়ী, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। সাম্প্রতিক সময়ে দক্ষিণ লেবাননে উত্তেজনা ও সহিংসতা ক্রমেই বাড়ছে বলে জানিয়েছে স্থানীয় সূত্রগুলো। অন্যদিকে, ইরানযুক্তরাষ্ট্র-এর মধ্যে নতুন দফার আলোচনা শিগগিরই শুরু হতে পারে বলে জানিয়েছেন শাহবাজ শরিফআল-জাজিরা-র প্রতিবেদনে বলা হয়, রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় শাহবাজ শরিফ নতুন শান্তি উদ্যোগে ইতিবাচক সাড়া দেওয়ায় উভয় পক্ষকে অভিনন্দন জানান। প্রতিবেদন অনুযায়ী, মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের নেতাদের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর টেলিফোন বৈঠকের পর এ মন্তব্য করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। এক্সে দেওয়া পোস্টে শাহবাজ শরিফ বলেন, আঞ্চলিক পরিস্থিতি এবং চলমান শান্তি প্রচেষ্টা এগিয়ে নেওয়ার উপায় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।