শিরোনাম
ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ অনাপত্তি সনদরাষ্ট্রীয় পুলিশ পদকের স্বীকৃতি পাচ্ছেন বাবুল আজাদ কঠিন সময়ে পাহাড়তলী থেকে ডবলমুরিং, চকবাজার হয়ে ডিবিতে; সাহস, মেধা ও পেশাদারিত্বে উজ্জ্বল এক পুলিশ কর্মকর্তার পথচলা-জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রীসতীশ বাবু লেইনের ভাইরাল ছিনতাই: মূলহোতা সাদ্দাম গ্রেফতারআন্তর্জাতিক মানদণ্ডে মানবিক পুলিশিংয়ের নতুন দিগন্ত আইসিআরসি ও এপিবিএনের যৌথ প্রশিক্ষণ: আইন প্রয়োগে মানবাধিকার, পেশাদারিত্ব ও জবাবদিহিতায় হাসিব আজিজের নেতৃত্বে নতুন ভাবনাআমার ছেলেবেলা ৬ সেই রাতগুলো আজও মনে পড়েএপিবিএন: ইতিহাসের অগ্রযাত্রায় জিয়াউর রহমান থেকে আজিজুল হক, আজিজুল হক থেকে হাসিব আজিজ একটি বাহিনীর জন্ম, রাষ্ট্রের নিরাপত্তা ভাবনার বিবর্তন, দুই প্রজন্মের নেতৃত্ব এবং জননিরাপত্তার নতুন অঙ্গীকারবৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মহানগর কমিটির প্রথম সাংগঠনিক সভা অনুষ্ঠিত কালুরঘাট সেতু নির্মাণ, সিটি করপোরেশন নির্বাচন, জলাবদ্ধতা ও যানজট নিরসনসহ ১০ দফা নাগরিক ইস্যুতে কর্মসূচি গ্রহণের সিদ্ধান্তচট্টগ্রাম মেডিকেলে ইউনিট-২ চালুসহ ডেঙ্গু চিকিৎসা নিশ্চিতের দাবি পরিচালকের সঙ্গে বৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মতবিনিময় রোগী হয়রানি ও দালালচক্র বন্ধ, জনবল বৃদ্ধি এবং চিকিৎসা সরঞ্জাম সচলের ওপর জোরযেসব কারণে বাড়ল জ্বালানি তেলের দাম

― Advertisement ―

আর আর পি এগ্রো ফার্মসের উদ্যোগে দোহাজারীতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

Homeচট্টগ্রামআর আর পি এগ্রো ফার্মসের উদ্যোগে দোহাজারীতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

জাহেদুল ইসলাম শ্রাবণ, চট্টগ্রামঃ 

চট্টগ্রামের দোহাজারী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের রশিদ-সফিয়া মডেল মাদ্রাসা প্রাঙ্গণে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (আজ) সকাল ১১টায় আর আর পি এগ্রো ফার্মস পরিবারের উদ্যোগে আয়োজিত এ মানবিক কর্মসূচিতে শতাধিক বন্যাকবলিত পরিবারের হাতে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ তুলে দেওয়া হয়।

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় দোহাজারীসহ আশপাশের বিভিন্ন এলাকার বহু পরিবার ঘরবাড়ি, গবাদিপশু ও জীবিকার উৎস হারিয়ে চরম দুর্ভোগে পড়েছে। অনেক পরিবার এখনও স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি। এমন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট কিছুটা লাঘব করতে আর আর পি এগ্রো ফার্মস পরিবার এই ত্রাণ সহায়তা কর্মসূচির আয়োজন করে।

ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করেন শাহ্ মজিদিয়া পোল্ট্রি ফার্মের স্বত্বাধিকারী মোহাম্মদ জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর আর পি এগ্রো ফার্মসের সিইও ডা. জুয়েল কাদির এবং সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার জুবায়ের হাসান রাজীব। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, স্বেচ্ছাসেবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন মাওলানা এহছান উল্লাহ। পরে তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের কল্যাণ, দেশ ও জাতির শান্তি এবং দুর্যোগ থেকে মুক্তির জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন।

ত্রাণ বিতরণ শেষে বক্তব্যে মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, “সাম্প্রতিক বন্যায় অসংখ্য পরিবার ঘরবাড়ি, ফসল ও জীবিকার উৎস হারিয়ে মানবেতর জীবনযাপন করছে। অনেকের ঘরে এখনও খাবার নেই, অনেক শিশু ও বৃদ্ধ কষ্টে দিন কাটাচ্ছেন। এমন দুর্যোগের সময়ে সমাজের বিত্তবান ব্যক্তি, ব্যবসায়ী ও প্রতিষ্ঠানগুলোর উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো। সামাজিক ও মানবিক দায়িত্ববোধ থেকেই আর আর পি এগ্রো ফার্মস পরিবারের পক্ষ থেকে আমরা এই ত্রাণ সহায়তার আয়োজন করেছি। আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা যদি ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব করতে পারে, সেটিই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। ভবিষ্যতেও যে কোনো দুর্যোগে আমরা মানুষের পাশে থাকার চেষ্টা অব্যাহত রাখব।”

আর আর পি এগ্রো ফার্মসের সিইও ডা. জুয়েল কাদির বলেন, প্রতিষ্ঠানটি শুধু ব্যবসায়িক কার্যক্রমেই সীমাবদ্ধ নয়, বরং সামাজিক দায়বদ্ধতা পালনের অংশ হিসেবে বিভিন্ন সময় মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়ানো প্রতিষ্ঠানটির অন্যতম অঙ্গীকার বলেও তিনি উল্লেখ করেন।

আয়োজকরা জানান, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘব এবং তাদের প্রতি সহমর্মিতা প্রকাশের লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি ও স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় প্রকৃত ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা প্রস্তুত করে তাদের হাতে ত্রাণসামগ্রী ও নগদ সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে।

তারা আরও জানান, দোহাজারীর পাশাপাশি নলুয়া, আমিলাইশ, চুনতি ও ধর্মপুর এলাকাতেও পৃথকভাবে বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। আগামী দিনেও দুর্যোগকবলিত ও অসহায় মানুষের পাশে থেকে মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।

ত্রাণ পেয়ে উপকারভোগীরা আর আর পি এগ্রো ফার্মস পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, দুর্যোগের এই কঠিন সময়ে এমন সহায়তা তাদের পরিবারের জন্য অনেক বড় স্বস্তি এনে দিয়েছে। স্থানীয় বাসিন্দারাও এ ধরনের মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে সমাজের অন্যান্য ব্যক্তি ও প্রতিষ্ঠানকেও অসহায় মানুষের পাশে এগিয়ে আসার আহ্বান জানান।