শিরোনাম
ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ অনাপত্তি সনদরাষ্ট্রীয় পুলিশ পদকের স্বীকৃতি পাচ্ছেন বাবুল আজাদ কঠিন সময়ে পাহাড়তলী থেকে ডবলমুরিং, চকবাজার হয়ে ডিবিতে; সাহস, মেধা ও পেশাদারিত্বে উজ্জ্বল এক পুলিশ কর্মকর্তার পথচলা-জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রীসতীশ বাবু লেইনের ভাইরাল ছিনতাই: মূলহোতা সাদ্দাম গ্রেফতারআন্তর্জাতিক মানদণ্ডে মানবিক পুলিশিংয়ের নতুন দিগন্ত আইসিআরসি ও এপিবিএনের যৌথ প্রশিক্ষণ: আইন প্রয়োগে মানবাধিকার, পেশাদারিত্ব ও জবাবদিহিতায় হাসিব আজিজের নেতৃত্বে নতুন ভাবনাআমার ছেলেবেলা ৬ সেই রাতগুলো আজও মনে পড়েএপিবিএন: ইতিহাসের অগ্রযাত্রায় জিয়াউর রহমান থেকে আজিজুল হক, আজিজুল হক থেকে হাসিব আজিজ একটি বাহিনীর জন্ম, রাষ্ট্রের নিরাপত্তা ভাবনার বিবর্তন, দুই প্রজন্মের নেতৃত্ব এবং জননিরাপত্তার নতুন অঙ্গীকারবৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মহানগর কমিটির প্রথম সাংগঠনিক সভা অনুষ্ঠিত কালুরঘাট সেতু নির্মাণ, সিটি করপোরেশন নির্বাচন, জলাবদ্ধতা ও যানজট নিরসনসহ ১০ দফা নাগরিক ইস্যুতে কর্মসূচি গ্রহণের সিদ্ধান্তচট্টগ্রাম মেডিকেলে ইউনিট-২ চালুসহ ডেঙ্গু চিকিৎসা নিশ্চিতের দাবি পরিচালকের সঙ্গে বৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মতবিনিময় রোগী হয়রানি ও দালালচক্র বন্ধ, জনবল বৃদ্ধি এবং চিকিৎসা সরঞ্জাম সচলের ওপর জোরযেসব কারণে বাড়ল জ্বালানি তেলের দাম

― Advertisement ―

আলোকন ফাউন্ডেশন এর উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনালে চ্যাম্পিয়ন নলান্ধা ফুটবল একাদশ

Homeচট্টগ্রামআলোকন ফাউন্ডেশন এর উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনালে চ্যাম্পিয়ন নলান্ধা ফুটবল একাদশ

এম.এইচ মুরাদ: চট্টগ্রামের পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের চরকানাই গ্রামে আলোকন ফাউন্ডেশন অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট সিজন–১ এর মেগা ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।  পশ্চিম চরকানাই আলোকন ফাউন্ডেশন ফাউন্ডেশনের আয়োজনে শুক্রবার (৩০ জানুয়ারি) রাত ৯টায় বহুদলীয় এই টুর্নামেন্টের মেগা ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। মেগা ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা যুবলীগের সভাপতি ইয়াছিন আরাফাত। টুর্নামেন্ট আয়োজক কমিটির আহ্বায়ক জাওয়াদুল আলম রাহিম এর সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন পটিয়া উপজেলা জিসাসের এর সভাপতি মো: সাইফুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন পটিয়া উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক অহিদুল আলম চৌধুরী পিপলু। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মো: জাহেদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া পৌরসভা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মো: মামুনুর রশীদ মামুন, ৬নং ওয়ার্ড ইউপি সদস্য আবুল হাসেম রাব্বু, সাবেক ব্যাংকার, বিশিষ্ট সাংবাদিক ও সমাজসেবক মো. হাসান মুরাদ, চট্টগ্রাম জজ কোর্টের নারী ও শিশু আদালতের পেশকার আব্বাস হোসেন, কাইসার এন্টারপ্রাইজ এর প্রোপ্রাইটর মো: কাইসার আহম্মেদ, রক্তের বন্ধনে পটিয়ার এডমিন মো: আমির খসরু রিয়াদ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো: মাহাবুব আলম, আল মাইজভান্ডারি ফাউন্ডেশন কোলাগাঁও ইউনিটের সভাপতি মো: ইকবাল হোসেন সহ আরও অনেকে। মেগা ফাইনাল খেলায় মুখোমুখি হয় ‘পশ্চিম চরকানাই জুনিয়র ফুটবল একাদশ’ ও ‘নলান্ধা ফুটবল একাদশ’। হাড্ডাহাড্ডি লড়াইয়ে নির্ধারিত সময়ে দুইদল গোলশূন্য ড্র করে। পরে পেনাল্টির মাধ্যমে ৩–১ গোলে পশ্চিম চরকানাই জুনিয়র ফুটবল একাদশকে পরাজিত করে নলান্ধা ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। প্রধান অতিথির বক্তব্যে পটিয়া উপজেলা যুবদলের সভাপতি ইয়াছিন আরাফাত বলেন, বর্তমান যুব সমাজকে ভয়াবহ মাদকের হাত থেকে রক্ষা করতে হলে খেলাধুলার কোনো বিকল্প নেই। পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা তরুণ প্রজন্মকে সুস্থ ও সৃজনশীল করে তোলে। তিনি এ ধরনের আয়োজন নিয়মিত করার আহ্বান জানান এবং আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান। মেগা ফাইনাল উপলক্ষে মাঠজুড়ে স্থানীয় ও আগত দর্শকদের মধ্যে ছিল ব্যাপক আনন্দ-উদ্দীপনা। খেলা শুরুর আগে আতশবাজি ফুটিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। পরে সংক্ষিপ্ত আলোচনা সভা, অতিথিদের ফুল দিয়ে বরণ, সম্মাননা ক্রেস্ট প্রদান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। শেষ পর্বে বিজয়ী নলান্ধা ফুটবল একাদশকে চ্যাম্পিয়ন ট্রফি ও নগদ ৩০ হাজার টাকা এবং রানারআপ পশ্চিম চরকানাই জুনিয়র ফুটবল একাদশকে ট্রফি ও নগদ ১৫ হাজার টাকা প্রদান করা হয়। ফটোসেশনের মাধ্যমে বর্ণাঢ্য এই মেগা ফাইনাল অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।