শিরোনাম
ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ অনাপত্তি সনদরাষ্ট্রীয় পুলিশ পদকের স্বীকৃতি পাচ্ছেন বাবুল আজাদ কঠিন সময়ে পাহাড়তলী থেকে ডবলমুরিং, চকবাজার হয়ে ডিবিতে; সাহস, মেধা ও পেশাদারিত্বে উজ্জ্বল এক পুলিশ কর্মকর্তার পথচলা-জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রীসতীশ বাবু লেইনের ভাইরাল ছিনতাই: মূলহোতা সাদ্দাম গ্রেফতারআন্তর্জাতিক মানদণ্ডে মানবিক পুলিশিংয়ের নতুন দিগন্ত আইসিআরসি ও এপিবিএনের যৌথ প্রশিক্ষণ: আইন প্রয়োগে মানবাধিকার, পেশাদারিত্ব ও জবাবদিহিতায় হাসিব আজিজের নেতৃত্বে নতুন ভাবনাআমার ছেলেবেলা ৬ সেই রাতগুলো আজও মনে পড়েএপিবিএন: ইতিহাসের অগ্রযাত্রায় জিয়াউর রহমান থেকে আজিজুল হক, আজিজুল হক থেকে হাসিব আজিজ একটি বাহিনীর জন্ম, রাষ্ট্রের নিরাপত্তা ভাবনার বিবর্তন, দুই প্রজন্মের নেতৃত্ব এবং জননিরাপত্তার নতুন অঙ্গীকারবৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মহানগর কমিটির প্রথম সাংগঠনিক সভা অনুষ্ঠিত কালুরঘাট সেতু নির্মাণ, সিটি করপোরেশন নির্বাচন, জলাবদ্ধতা ও যানজট নিরসনসহ ১০ দফা নাগরিক ইস্যুতে কর্মসূচি গ্রহণের সিদ্ধান্তচট্টগ্রাম মেডিকেলে ইউনিট-২ চালুসহ ডেঙ্গু চিকিৎসা নিশ্চিতের দাবি পরিচালকের সঙ্গে বৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মতবিনিময় রোগী হয়রানি ও দালালচক্র বন্ধ, জনবল বৃদ্ধি এবং চিকিৎসা সরঞ্জাম সচলের ওপর জোরযেসব কারণে বাড়ল জ্বালানি তেলের দাম

― Advertisement ―

‘ইনকিলাব কালচারাল ট্রাস্ট’ গঠনে চার দফা প্রস্তাব শহীদ ওসমান হাদি ফাউন্ডেশনের

Homeজাতীয়‘ইনকিলাব কালচারাল ট্রাস্ট’ গঠনে চার দফা প্রস্তাব শহীদ ওসমান হাদি ফাউন্ডেশনের

শরিফ ওসমান হাদির স্বপ্নের ‘ইনকিলাব কালচারাল ট্রাস্ট’ বাস্তবায়নের ঘোষণা দিয়ে ট্রাস্ট গঠনের অচলাবস্থা নিরসনে চার দফা প্রস্তাবনা দিয়েছে শহীদ ওসমান হাদি ফাউন্ডেশন। রোববার (১৩ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ প্রস্তাবনা তুলে ধরেন ফাউন্ডেশনের অ্যাডমিন অফিসার সরোয়ার হোসাইন। বিবৃতিতে বলা হয়, বাংলাদেশপন্থি সংস্কৃতির বিকাশ এবং ভারতীয় সাংস্কৃতিক আগ্রাসন প্রতিরোধের লক্ষ্য নিয়ে শহীদ শরিফ ওসমান হাদি একটি মূল ট্রাস্টের অধীনে একাধিক সাংস্কৃতিক প্রতিষ্ঠান গড়ে তোলার পরিকল্পনা করেছিলেন। ‘ইনকিলাব কালচারাল ট্রাস্ট’ গঠনের জন্য প্রয়োজনীয় সব দাপ্তরিক কাজও তিনি সম্পন্ন করেছিলেন। তবে মন্ত্রণালয়ে চূড়ান্ত অনুমোদনের জন্য তা জমা দেওয়ার আগেই তিনি শাহাদাত বরণ করেন।  বিবৃতিতে আরও বলা হয়, ট্রাস্ট গঠনের দায়িত্ব শহীদ হাদি ইনকিলাব মঞ্চের পলিটিক্যাল উইংয়ের কো-অর্ডিনেটর শরিফ ওমর হাদির ওপর অর্পণ করেছিলেন। পরবর্তীতে ১১ সদস্যবিশিষ্ট একটি ট্রাস্টি বোর্ডও গঠন করা হয়। এর চেয়ারম্যান হিসেবে ড. শরিফুল আলম, সদস্য সচিব হিসেবে শহীদ শরিফ ওসমান হাদি এবং সদস্য হিসেবে শরিফ ওমর হাদি ও আব্দুল্লাহ আল জাবেরের নাম উল্লেখ করা হয়। তবে শহীদ হাদির মৃত্যুর পর ট্রাস্ট ও ইনকিলাব মঞ্চকে ঘিরে জটিলতা সৃষ্টি হয়েছে বলে দাবি করা হয়েছে বিবৃতিতে। এতে অভিযোগ করা হয়, হাদির শাহাদাতের দুই দিন পর আব্দুল্লাহ আল জাবের, ফাতিমা তাসনিম জুমা এবং বোরহান নামের কয়েকজন ব্যক্তি শরিফ ওমর হাদিকে ইনকিলাব মঞ্চ ও সেন্টার থেকে সরিয়ে দেন এবং ট্রাস্ট পুনর্গঠনের উদ্যোগ নেন। যদিও এসব উদ্যোগ শেষ পর্যন্ত সফল হয়নি বলে দাবি করেছে ফাউন্ডেশন।  অচলাবস্থা নিরসনে চার দফা প্রস্তাবনায় বলা হয়েছে, বর্তমানে যারা ইনকিলাব কালচারাল সেন্টার পরিচালনা করছেন, তারাই তা পরিচালনা করবেন। তবে আগামী তিন মাসের মধ্যে আনুষ্ঠানিক ট্রাস্ট গঠন করে সেন্টারটিকে ট্রাস্টের অধীনে আনতে হবে। এছাড়া শহীদ হাদি মনোনীত ট্রাস্টি বোর্ডের সদস্যদের বহাল রেখে নতুন করে আরও ১০ সদস্য যুক্ত করে ২১ সদস্যের ট্রাস্টি বোর্ড গঠনের প্রস্তাব করা হয়েছে। নতুন সদস্যদের মধ্যে বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এনসিপি, খেলাফত মজলিস বা কওমি অঙ্গন এবং এবি পার্টির প্রতিনিধি, হাদি হত্যা মামলার আইনজীবী এবং শহীদ পরিবারের প্রতিনিধি রাখার সুপারিশ করা হয়েছে। প্রস্তাবনায় আরও বলা হয়েছে, ট্রাস্টের অধীনে একটি বৃহৎ তহবিল গঠন করে শহীদ হাদি হত্যা মামলার আইনি লড়াই পরিচালনা করা হবে। একই সঙ্গে সদস্য সচিবের শূন্য পদে শহীদ হাদীর স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা অথবা তার মনোনীত কাউকে দায়িত্ব দেওয়ার প্রস্তাব করা হয়েছে। বিবৃতিতে সংশ্লিষ্ট সব পক্ষকে শহীদ ওসমান হাদীর বিপ্লবী চেতনা ও স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে সমঝোতার ভিত্তিতে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।