শিরোনাম
ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ অনাপত্তি সনদরাষ্ট্রীয় পুলিশ পদকের স্বীকৃতি পাচ্ছেন বাবুল আজাদ কঠিন সময়ে পাহাড়তলী থেকে ডবলমুরিং, চকবাজার হয়ে ডিবিতে; সাহস, মেধা ও পেশাদারিত্বে উজ্জ্বল এক পুলিশ কর্মকর্তার পথচলা-জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রীসতীশ বাবু লেইনের ভাইরাল ছিনতাই: মূলহোতা সাদ্দাম গ্রেফতারআন্তর্জাতিক মানদণ্ডে মানবিক পুলিশিংয়ের নতুন দিগন্ত আইসিআরসি ও এপিবিএনের যৌথ প্রশিক্ষণ: আইন প্রয়োগে মানবাধিকার, পেশাদারিত্ব ও জবাবদিহিতায় হাসিব আজিজের নেতৃত্বে নতুন ভাবনাআমার ছেলেবেলা ৬ সেই রাতগুলো আজও মনে পড়েএপিবিএন: ইতিহাসের অগ্রযাত্রায় জিয়াউর রহমান থেকে আজিজুল হক, আজিজুল হক থেকে হাসিব আজিজ একটি বাহিনীর জন্ম, রাষ্ট্রের নিরাপত্তা ভাবনার বিবর্তন, দুই প্রজন্মের নেতৃত্ব এবং জননিরাপত্তার নতুন অঙ্গীকারবৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মহানগর কমিটির প্রথম সাংগঠনিক সভা অনুষ্ঠিত কালুরঘাট সেতু নির্মাণ, সিটি করপোরেশন নির্বাচন, জলাবদ্ধতা ও যানজট নিরসনসহ ১০ দফা নাগরিক ইস্যুতে কর্মসূচি গ্রহণের সিদ্ধান্তচট্টগ্রাম মেডিকেলে ইউনিট-২ চালুসহ ডেঙ্গু চিকিৎসা নিশ্চিতের দাবি পরিচালকের সঙ্গে বৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মতবিনিময় রোগী হয়রানি ও দালালচক্র বন্ধ, জনবল বৃদ্ধি এবং চিকিৎসা সরঞ্জাম সচলের ওপর জোরযেসব কারণে বাড়ল জ্বালানি তেলের দাম

― Advertisement ―

ঐক্য, সততা ও শৃঙ্খলার অঙ্গীকারে নতুন যাত্রা আব্দুল মাবুদ সওদাগর রোড দোকান মালিক সমিতির নবনির্বাচিত কার্যকরী পরিষদের শপথ ও অভিষেক

Homeচট্টগ্রামঐক্য, সততা ও শৃঙ্খলার অঙ্গীকারে নতুন যাত্রা আব্দুল মাবুদ সওদাগর রোড দোকান...

চট্রল চিত্রডেস্কঃ
আব্দুল মাবুদ সওদাগর রোড দোকান মালিক সমিতির নবনির্বাচিত কার্যকরী পরিষদ (২০২৬–২০২৮)–এর শপথ ও অভিষেক অনুষ্ঠান এক সৌহার্দ্যপূর্ণ, শৃঙ্খলাবদ্ধ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। ব্যবসায়ী সমাজের ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও সংগঠনের ভবিষ্যৎ উন্নয়নের প্রত্যয়ে আয়োজিত এই অনুষ্ঠান এলাকাবাসীর মাঝেও ব্যাপক সাড়া ফেলে। ১৯ জানুয়ারি সকাল ১০টায় সিইপিজেড ব্যারিস্টার কলেজ সংলগ্ন আব্দুল মাবুদ সওদাগর রোডস্থ মাঠে আয়োজিত অনুষ্ঠানে অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোহাম্মদ রানা’র সভাপতিত্বে এবং উপদেষ্টা বাবু শ্যামল বিশ্বাসের সঞ্চালনায় কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানের শুরুতেই হাফেজ মোহাম্মদ মহিউদ্দিন পবিত্র কোরআন তেলাওয়াত করেন, যা অনুষ্ঠানে এক পবিত্র ও শান্ত আবহ সৃষ্টি করে। এরপর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হাজী মোহাম্মদ জাহেদ হোসেন নবনির্বাচিত কার্যকরী পরিষদের সদস্যদের শপথবাক্য পাঠ করান। শপথ গ্রহণের মাধ্যমে নবনির্বাচিত নেতৃবৃন্দ সমিতির গঠনতন্ত্র মেনে চলা, সদস্যদের স্বার্থ রক্ষা, ব্যবসায়িক পরিবেশ উন্নয়ন এবং সামাজিক দায়বদ্ধতা পালনের অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠানে ধর্মীয় ও সাংস্কৃতিক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত হিসেবে শ্রী আপেল দেবনাথ গীতা পাঠ করেন এবং সঞ্জয় চাকমা ত্রিপিটক পাঠ করেন। এতে উপস্থিত সকলের মাঝে পারস্পরিক শ্রদ্ধা ও সহাবস্থানের বার্তা ছড়িয়ে পড়ে। শপথ গ্রহণকারী নবনির্বাচিত কার্যকরী পরিষদের সদস্যরা হলেন সভাপতি: মোহাম্মদ কাউসার সাধারণ সম্পাদক: আব্দুর রহমান সিনিয়র সহ-সভাপতি: মো. আজাদ সহ সাধারণ সম্পাদক: অনিক দে অর্থ সম্পাদক: ইকবাল বাহার সহ অর্থ সম্পাদক: সুমন সওদাগর সাংগঠনিক সম্পাদক: হৃদয় কুমার দে সমাজ ও ধর্ম বিষয়ক সম্পাদক: রবিউল হক সুমন প্রচার ও দপ্তর সম্পাদক: মো. ইব্রাহীম সদস্য: দীপন চাকমা ও আজিজ মিয়া। সমিতির উপদেষ্টা পরিষদে অন্তর্ভুক্ত রয়েছেন সাইফুল ইসলাম মিয়া, বাবু শ্যামল বিশ্বাস, হাজী মোহাম্মদ জাহেদ হোসেন, স্বপন গোলদার, মনির হোসেন ও আফজাল হোসেন। এছাড়া সংগঠনের কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে উপ-কমিটির সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন আবদুল কাশেম, নাঈম উদ্দিন রানা, মোহাম্মদ হিরো, মোহাম্মদ নুর আলম, ইয়াছিন উদ্দিন ও শাকিল বড়ুয়া। অনুষ্ঠানে সমিতির সাধারণ সদস্যদের পাশাপাশি এলাকার গণ্যমান্য সামাজিক ব্যক্তিবর্গ, ব্যবসায়ী প্রতিনিধি ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ শুভেচ্ছা বক্তব্যে সমিতির ভবিষ্যৎ পরিকল্পনা, ব্যবসায়ীদের অধিকার রক্ষা, সড়ক শৃঙ্খলা বজায় রাখা এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে একটি সুন্দর ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানের শেষপর্বে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. আব্দুর রহিম। তিনি ব্যবসায়ীদের মধ্যে ঐক্য, সততা, ধৈর্য ও পারস্পরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে তিনি সমিতির নিয়ম-কানুন মেনে চলা, ফুটপাত ও রাস্তায় সাধারণ মানুষের চলাচলে যেন কোনো ব্যাঘাত না ঘটে সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।
সবশেষে সভাপতি মোহাম্মদ কাউসার উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “এই সমিতি হবে ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও এলাকার শৃঙ্খলা বজায় রাখার একটি দায়িত্বশীল প্ল্যাটফর্ম।” তিনি সকলের সহযোগিতা কামনা করে আনুষ্ঠানিকভাবে শপথ ও অভিষেক অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।