শিরোনাম
➤চট্টগ্রামের স্বার্থে একজন চেয়ারম্যানকে কাজ করতে দিন | নগর পরিকল্পনার কঠিন পথে বাধা নয়, চাই সত্য, প্রমাণ ও আইনের শাসন➤উৎপাদন বাড়লে হাতের নাগালে আসতে পারে ইলিশের দাম➤মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী আটক, ছাড়িয়ে নিলেন পথচারীরা➤ভোটার এলাকা স্থানান্তরের আবেদন প্রক্রিয়া জেনে নিন➤বিশ্ববাজারে কমেছে তেলের দাম➤গুলশানে গাড়িচাপায় নির্মাণশ্রমিকের মৃত্যু: ৯ লাখ টাকায় আপস➤“ঝড়, বিতর্ক ও প্রত্যাবর্তন: কোতোয়ালী পেরিয়ে গুলশানে আবু জায়েদ নাজমুন নূর-একজন পেশাদার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ওঠা প্রশ্নের সবচেয়ে শক্ত জবাব -নতুন দায়িত্ব, নতুন আস্থা, নতুন অধ্যায়””➤ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ অনাপত্তি সনদ➤রাষ্ট্রীয় পুলিশ পদকের স্বীকৃতি পাচ্ছেন বাবুল আজাদ কঠিন সময়ে পাহাড়তলী থেকে ডবলমুরিং, চকবাজার হয়ে ডিবিতে; সাহস, মেধা ও পেশাদারিত্বে উজ্জ্বল এক পুলিশ কর্মকর্তার পথচলা-➤জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

― Advertisement ―

চট্টগ্রামের স্বার্থে একজন চেয়ারম্যানকে কাজ করতে দিন | নগর পরিকল্পনার কঠিন পথে বাধা নয়, চাই সত্য, প্রমাণ ও আইনের শাসন

মো. কামাল উদ্দিন:চট্টগ্রামকে ভালোবাসি বললেই চট্টগ্রামের জন্য কাজ করা হয় না। চট্টগ্রামের জন্য কাজ করতে হলে অনেক সময় জনপ্রিয়তার পথ ছেড়ে কঠিন সিদ্ধান্তের পথে...

ওসমান হাদির সর্বশেষ অবস্থা: অপরিবর্তিত, উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার পরিকল্পনা

Homeজাতীয়ওসমান হাদির সর্বশেষ অবস্থা: অপরিবর্তিত, উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার পরিকল্পনা

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদি, যিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র, বর্তমানে অপরিবর্তিত অবস্থায় রয়েছেন। ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের রবিবার (১৪ ডিসেম্বর) গণমাধ্যমকে এ তথ্য জানান। আবদুল্লাহ আল জাবের বলেন, হাদির শারীরিক অবস্থা এখনও অপরিবর্তিত রয়েছে। পরিস্থিতি উন্নতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার পরিকল্পনা রয়েছে। এদিন সকালে ইনকিলাব মঞ্চ জানিয়েছে, হাদি এখনও আশঙ্কামুক্ত নন। চিকিৎসকরা তাকে ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে রাখার পরামর্শ দিয়েছেন, যা আগামী সোমবার রাত পর্যন্ত চলবে। সদস্যসচিব আরও জানান, “ওসমান হাদি এখনো ডিপ কোমায় আছেন এবং তার শারীরিক অবস্থার বিশেষ উন্নতি হয়নি। তবে ইন্টারনাল রেসপন্স আছে।” তিনি আরও বলেন, হাদিকে বিদেশে নেওয়ার বিষয়টি তার শারীরিক অবস্থার ওপর নির্ভর করছে। অবস্থা বিদেশে নেওয়ার মতো উন্নতি হলে তাকে সেখানে পাঠানো হবে। এর আগে, গত শুক্রবার রাজধানীর পল্টনে বক্স কালভার্ট রোডে রিকশায় যাওয়ার সময় মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা হাদিকে গুলি করে। বর্তমানে তিনি বেসরকারি হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।