শিরোনাম
রাষ্ট্রীয় পুলিশ পদকের স্বীকৃতি পাচ্ছেন বাবুল আজাদ কঠিন সময়ে পাহাড়তলী থেকে ডবলমুরিং, চকবাজার হয়ে ডিবিতে; সাহস, মেধা ও পেশাদারিত্বে উজ্জ্বল এক পুলিশ কর্মকর্তার পথচলা-জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রীসতীশ বাবু লেইনের ভাইরাল ছিনতাই: মূলহোতা সাদ্দাম গ্রেফতারআন্তর্জাতিক মানদণ্ডে মানবিক পুলিশিংয়ের নতুন দিগন্ত আইসিআরসি ও এপিবিএনের যৌথ প্রশিক্ষণ: আইন প্রয়োগে মানবাধিকার, পেশাদারিত্ব ও জবাবদিহিতায় হাসিব আজিজের নেতৃত্বে নতুন ভাবনাআমার ছেলেবেলা ৬ সেই রাতগুলো আজও মনে পড়েএপিবিএন: ইতিহাসের অগ্রযাত্রায় জিয়াউর রহমান থেকে আজিজুল হক, আজিজুল হক থেকে হাসিব আজিজ একটি বাহিনীর জন্ম, রাষ্ট্রের নিরাপত্তা ভাবনার বিবর্তন, দুই প্রজন্মের নেতৃত্ব এবং জননিরাপত্তার নতুন অঙ্গীকারবৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মহানগর কমিটির প্রথম সাংগঠনিক সভা অনুষ্ঠিত কালুরঘাট সেতু নির্মাণ, সিটি করপোরেশন নির্বাচন, জলাবদ্ধতা ও যানজট নিরসনসহ ১০ দফা নাগরিক ইস্যুতে কর্মসূচি গ্রহণের সিদ্ধান্তচট্টগ্রাম মেডিকেলে ইউনিট-২ চালুসহ ডেঙ্গু চিকিৎসা নিশ্চিতের দাবি পরিচালকের সঙ্গে বৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মতবিনিময় রোগী হয়রানি ও দালালচক্র বন্ধ, জনবল বৃদ্ধি এবং চিকিৎসা সরঞ্জাম সচলের ওপর জোরযেসব কারণে বাড়ল জ্বালানি তেলের দামহামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ৩০৫

― Advertisement ―

রাষ্ট্রীয় পুলিশ পদকের স্বীকৃতি পাচ্ছেন বাবুল আজাদ কঠিন সময়ে পাহাড়তলী থেকে ডবলমুরিং, চকবাজার হয়ে ডিবিতে; সাহস, মেধা ও পেশাদারিত্বে উজ্জ্বল এক পুলিশ কর্মকর্তার পথচলা-

-মো.কামাল উদ্দিনঃ চট্টগ্রাম মহানগর পুলিশের মাঠপর্যায়ে দায়িত্ব পালন করে সাহস, মেধা, দক্ষতা ও পেশাদারিত্বের পরিচয় দেওয়া পুলিশ কর্মকর্তা বাবুল আজাদ ২০২৬ সালের পুলিশ সপ্তাহে রাষ্ট্রীয়...

কক্সবাজারে আনসার অভিযানে অবৈধ অস্ত্রসহ দুই যুবক আটক-

Homeচট্টগ্রামকক্সবাজারে আনসার অভিযানে অবৈধ অস্ত্রসহ দুই যুবক আটক-

অপরাধ দমনে আনসারের দৃঢ় অভিযান: রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প সংলগ্ন এলাকায় নিরাপত্তা জোরদার
কক্সবাজার—দেশের নিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (আনসার ও ভিডিপি) অব্যাহতভাবে সক্রিয় ভূমিকা পালন করছে। এ দায়িত্বপালনের ধারাবাহিকতায় কক্সবাজার আনসার ব্যাটালিয়ন (১ বিএন)-এর সদস্যরা আজ ৬ জানুয়ারি ২০২৬ তারিখে একটি সফল অভিযানের মাধ্যমে অবৈধ অস্ত্রসহ দুই যুবককে আটক করেছেন।
বিশ্বস্ত সূত্রের তথ্য অনুযায়ী, কক্সবাজার টেকনাফের রোহিঙ্গা শরণার্থী আনসার ব্যাটালিয়ন ক্যাম্প সংলগ্ন এলাকায় দু’জন সন্ত্রাসী অবৈধ অস্ত্রসহ অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে ক্যাম্প কমান্ডার দ্রুত ব্যবস্থা নেন।
সুবেদার সবদার আলীর নেতৃত্বে চারজন আনসার সদস্য ছদ্মবেশে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় মোঃ আরাফাত (১৯) ও এহসান উল্লাহ (১৯) নামের দু’জনকে আটক করা হয়। দেহ তল্লাশির মাধ্যমে তাদের কাছ থেকে ১টি শুটার গান, ১ রাউন্ড গুলি এবং ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন যে, তারা রোহিঙ্গা নুর কামাল গ্রুপের সক্রিয় সদস্য।
আটককৃতদের ও উদ্ধারকৃত অস্ত্র ও মালামালকে পরবর্তীতে পার্শ্ববর্তী পুলিশ ক্যাম্প (১৬ এপিবিএন)-এ হস্তান্তর করা হয়েছে, আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সবসময়ই দেশের নিরাপত্তা এবং শরণার্থী ক্যাম্প এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় সদা প্রস্তুত ও সক্রিয়।
সিহাব মোল্লা,গণসংযোগ সহকারী