শিরোনাম
জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রীসতীশ বাবু লেইনের ভাইরাল ছিনতাই: মূলহোতা সাদ্দাম গ্রেফতারআন্তর্জাতিক মানদণ্ডে মানবিক পুলিশিংয়ের নতুন দিগন্ত আইসিআরসি ও এপিবিএনের যৌথ প্রশিক্ষণ: আইন প্রয়োগে মানবাধিকার, পেশাদারিত্ব ও জবাবদিহিতায় হাসিব আজিজের নেতৃত্বে নতুন ভাবনাআমার ছেলেবেলা ৬ সেই রাতগুলো আজও মনে পড়েএপিবিএন: ইতিহাসের অগ্রযাত্রায় জিয়াউর রহমান থেকে আজিজুল হক, আজিজুল হক থেকে হাসিব আজিজ একটি বাহিনীর জন্ম, রাষ্ট্রের নিরাপত্তা ভাবনার বিবর্তন, দুই প্রজন্মের নেতৃত্ব এবং জননিরাপত্তার নতুন অঙ্গীকারবৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মহানগর কমিটির প্রথম সাংগঠনিক সভা অনুষ্ঠিত কালুরঘাট সেতু নির্মাণ, সিটি করপোরেশন নির্বাচন, জলাবদ্ধতা ও যানজট নিরসনসহ ১০ দফা নাগরিক ইস্যুতে কর্মসূচি গ্রহণের সিদ্ধান্তচট্টগ্রাম মেডিকেলে ইউনিট-২ চালুসহ ডেঙ্গু চিকিৎসা নিশ্চিতের দাবি পরিচালকের সঙ্গে বৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মতবিনিময় রোগী হয়রানি ও দালালচক্র বন্ধ, জনবল বৃদ্ধি এবং চিকিৎসা সরঞ্জাম সচলের ওপর জোরযেসব কারণে বাড়ল জ্বালানি তেলের দামহামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ৩০৫“ইউনিফর্মের আড়ালে যে মানুষটিকে আমি দেখেছি জাহিদুল কবির—কঠোর দায়িত্বের ভেতরে নরম এক হৃদয়ের গল্প-

― Advertisement ―

জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে...

**কুমিল্লা-৬ আসনে বিএনপি নেতার সমর্থকদের বিক্ষোভ**

Homeআন্তর্জাতিক**কুমিল্লা-৬ আসনে বিএনপি নেতার সমর্থকদের বিক্ষোভ**

কুমিল্লা-৬ (সদর, সদর দক্ষিণ ও সিটি করপোরেশন) আসনে দলীয় মনোনয়ন না পাওয়ায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হাজি আমিন উর রশিদ ইয়াছিনের সমর্থকরা বিক্ষোভ করেছেন। সোমবার (৩ নভেম্বর) রাতে কান্দিরপাড়ে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে জড়ো হয়ে তারা সড়ক অবরোধ ও বিক্ষোভ করেন। রাত সাড়ে ১০টার দিকে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ শুরু হয়। পরে বিক্ষুব্ধ নেতাকর্মীরা মিছিল নিয়ে আলেখারচর এলাকায় পৌঁছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করলে তীব্র যানজটের সৃষ্টি হয়। বিক্ষোভকারীরা অভিযোগ করেন, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সাবেক সম্পাদক আমিন উর রশিদ ইয়াছিনকে উপেক্ষা করে দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকা একজনকে মনোনয়ন দেওয়া হয়েছে—যা ‘অযৌক্তিক ও অগ্রহণযোগ্য’। তারা এ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছেন। নেতাকর্মীদের দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে কুমিল্লার বিএনপি কর্মীরা হাজি ইয়াছিনের রাজনৈতিক অবদান ও দলের সংকটে তার ভূমিকার কথা তুলে ধরে পোস্ট দিচ্ছেন। তাদের অভিযোগ, অতীতে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য বাহারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা কিছু নেতা-গোষ্ঠীর প্ররোচনায় ইয়াছিনকে বাদ দেওয়ার ষড়যন্ত্র করা হয়েছে।