শিরোনাম
জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রীসতীশ বাবু লেইনের ভাইরাল ছিনতাই: মূলহোতা সাদ্দাম গ্রেফতারআন্তর্জাতিক মানদণ্ডে মানবিক পুলিশিংয়ের নতুন দিগন্ত আইসিআরসি ও এপিবিএনের যৌথ প্রশিক্ষণ: আইন প্রয়োগে মানবাধিকার, পেশাদারিত্ব ও জবাবদিহিতায় হাসিব আজিজের নেতৃত্বে নতুন ভাবনাআমার ছেলেবেলা ৬ সেই রাতগুলো আজও মনে পড়েএপিবিএন: ইতিহাসের অগ্রযাত্রায় জিয়াউর রহমান থেকে আজিজুল হক, আজিজুল হক থেকে হাসিব আজিজ একটি বাহিনীর জন্ম, রাষ্ট্রের নিরাপত্তা ভাবনার বিবর্তন, দুই প্রজন্মের নেতৃত্ব এবং জননিরাপত্তার নতুন অঙ্গীকারবৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মহানগর কমিটির প্রথম সাংগঠনিক সভা অনুষ্ঠিত কালুরঘাট সেতু নির্মাণ, সিটি করপোরেশন নির্বাচন, জলাবদ্ধতা ও যানজট নিরসনসহ ১০ দফা নাগরিক ইস্যুতে কর্মসূচি গ্রহণের সিদ্ধান্তচট্টগ্রাম মেডিকেলে ইউনিট-২ চালুসহ ডেঙ্গু চিকিৎসা নিশ্চিতের দাবি পরিচালকের সঙ্গে বৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মতবিনিময় রোগী হয়রানি ও দালালচক্র বন্ধ, জনবল বৃদ্ধি এবং চিকিৎসা সরঞ্জাম সচলের ওপর জোরযেসব কারণে বাড়ল জ্বালানি তেলের দামহামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ৩০৫“ইউনিফর্মের আড়ালে যে মানুষটিকে আমি দেখেছি জাহিদুল কবির—কঠোর দায়িত্বের ভেতরে নরম এক হৃদয়ের গল্প-

― Advertisement ―

জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে...

খুলশীতে গণমাধ্যমকর্মী বেবির পরিবারের ওপর হামলা ও অপহরণ নাটকপুলিশের তৎপরতায় মুক্তি পেলেন মা, বোন ও ভাবি, কুমিল্লা থেকে ফিরে এলেন পালিয়ে যাওয়া গৃহবধূ

Homeঅপরাধখুলশীতে গণমাধ্যমকর্মী বেবির পরিবারের ওপর হামলা ও অপহরণ নাটকপুলিশের তৎপরতায় মুক্তি পেলেন...

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম নগরীর খুলশী থানাধীন টাইগার পাস রেলওয়ে কলোনীতে গণমাধ্যমকর্মী মর্জিনা আক্তার বেবির পরিবারের ওপর হামলা ও জিম্মি করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তার মা, কলেজছাত্রী বোন ও ভাবিকে বাসা থেকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়া হয়। পরে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশে জিম্মি থেকে তাদের মুক্তি দেওয়া হয়। ঘটনার সূত্রপাত-গত ৭ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টার দিকে ইসমাইল (৩০) নামে এক ব্যক্তির নেতৃত্বে ২৫-৩০ জন সশস্ত্র লোক টাইগার পাস রেল কলোনির  বেবির বাসায় প্রবেশ করে। তারা অকথ্য ভাষায় গালাগাল করে এবং তার মা জান্নাত আরা বেগম (৪৬), বোন রোমানা আক্তার বিউটি (১৮) ও বড় ভাইয়ের স্ত্রী বিলকিস আক্তার (২৫)-কে টেনে-হিঁচড়ে বাসা থেকে বের করে মতিঝর্ণা এলাকায় নিয়ে যায়।


এর আগে একই দিন সকাল ১১টার দিকে ওই ঈসমাইল বাসায় এসে দাবি করে, তার স্ত্রী ফারজানা আক্তার (২৪)-এর সঙ্গে বেবির প্রবাসী ভাই মোঃ মিরাজ (২৩)-এর সম্পর্ক রয়েছে। তিনি এ সম্পর্ক বন্ধ না করলে পরিণতি ভয়াবহ হবে বলে হুমকি দিয়ে চলে যান। পুলিশের হস্তক্ষেপে মুক্তি-অভিযোগের ভিত্তিতে খুলশী থানার পুলিশ তাৎক্ষণিক তৎপরতা চালায়। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশে বেবির মা, বোন ও ভাবিকে তাদের জিম্মি অবস্থা থেকে মুক্তি দেওয়া হয়। অন্যদিকে, পালিয়ে যাওয়া ঈসমাইলের স্ত্রী ফারজানা আক্তারকে একদিন পর কুমিল্লা থেকে ফিরে আসতে বাধ্য করা হয়।মানসিক চাপ ও হয়রানি-অভিযোগকারী গণমাধ্যমকর্মী বেবি বলেন—“আমার পরিবারকে অন্যায়ভাবে টার্গেট করে জিম্মি করা হয়েছিল। অথচ সত্য হলো তাদের মেয়েই পালিয়ে গিয়েছিল। আমাদের পরিবারকে মিথ্যা অপবাদ দিয়ে হয়রানি করাটাই মূল অপরাধ। আমি চাই দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক।” তিনি আরও অভিযোগ করেন, ফারজানা আক্তার অতীতেও একাধিক পরিবারকে একইভাবে হয়রানির শিকার করেছে। আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান-খুলশী থানার এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান—“বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। লিখিত অভিযোগ নেওয়া হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।”
এলাকাজুড়ে প্রতিক্রিয়া-
এই ঘটনায় টাইগার পাস ও মতিঝর্ণা এলাকায় চরম ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা মনে করছেন, একজন গৃহবধূর পালিয়ে যাওয়াকে কেন্দ্র করে নিরপরাধ পরিবারকে টার্গেট করে জিম্মি করা একটি ভয়ঙ্কর উদাহরণ, যা সমাজের জন্য মারাত্মক হুমকি।