শিরোনাম
ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ অনাপত্তি সনদরাষ্ট্রীয় পুলিশ পদকের স্বীকৃতি পাচ্ছেন বাবুল আজাদ কঠিন সময়ে পাহাড়তলী থেকে ডবলমুরিং, চকবাজার হয়ে ডিবিতে; সাহস, মেধা ও পেশাদারিত্বে উজ্জ্বল এক পুলিশ কর্মকর্তার পথচলা-জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রীসতীশ বাবু লেইনের ভাইরাল ছিনতাই: মূলহোতা সাদ্দাম গ্রেফতারআন্তর্জাতিক মানদণ্ডে মানবিক পুলিশিংয়ের নতুন দিগন্ত আইসিআরসি ও এপিবিএনের যৌথ প্রশিক্ষণ: আইন প্রয়োগে মানবাধিকার, পেশাদারিত্ব ও জবাবদিহিতায় হাসিব আজিজের নেতৃত্বে নতুন ভাবনাআমার ছেলেবেলা ৬ সেই রাতগুলো আজও মনে পড়েএপিবিএন: ইতিহাসের অগ্রযাত্রায় জিয়াউর রহমান থেকে আজিজুল হক, আজিজুল হক থেকে হাসিব আজিজ একটি বাহিনীর জন্ম, রাষ্ট্রের নিরাপত্তা ভাবনার বিবর্তন, দুই প্রজন্মের নেতৃত্ব এবং জননিরাপত্তার নতুন অঙ্গীকারবৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মহানগর কমিটির প্রথম সাংগঠনিক সভা অনুষ্ঠিত কালুরঘাট সেতু নির্মাণ, সিটি করপোরেশন নির্বাচন, জলাবদ্ধতা ও যানজট নিরসনসহ ১০ দফা নাগরিক ইস্যুতে কর্মসূচি গ্রহণের সিদ্ধান্তচট্টগ্রাম মেডিকেলে ইউনিট-২ চালুসহ ডেঙ্গু চিকিৎসা নিশ্চিতের দাবি পরিচালকের সঙ্গে বৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মতবিনিময় রোগী হয়রানি ও দালালচক্র বন্ধ, জনবল বৃদ্ধি এবং চিকিৎসা সরঞ্জাম সচলের ওপর জোরযেসব কারণে বাড়ল জ্বালানি তেলের দাম

― Advertisement ―

গণভোটে ‘হ্যাঁ’ দিলেই বদলে যাবে দেশের ইতিহাস: ধর্ম উপদেষ্টা

Homeআন্তর্জাতিকগণভোটে ‘হ্যাঁ’ দিলেই বদলে যাবে দেশের ইতিহাস: ধর্ম উপদেষ্টা

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ভবিষ্যৎ গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে গণভোট অপরিহার্য। এ গণভোটের মাধ্যমেই দেশের রাজনৈতিক ইতিহাস ও বাস্তবতা বদলে যাবে এবং জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রকৃত প্রতিফলন ঘটবে। তিনি বলেন, গণভোটে ‘হ্যাঁ’ বললেই বদলে যাবে দেশের ইতিহাস। মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে গণভোট–২০২৬ উপলক্ষে সুনামগঞ্জ জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত এক জনসচেতনতামূলক সভায় তিনি এসব কথা বলেন। ড. খালিদ হোসেন বলেন, অতীতে ভোটের দিন ভোটকেন্দ্র ফাঁকা থাকত, এমনকি স্কুল মাঠে ছাগল চরার দৃশ্যও দেখা গেছে। কিন্তু এবার সে চিত্র থাকবে না। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ভোটকেন্দ্রগুলো প্রাণবন্ত থাকবে। তিনি আশা প্রকাশ করেন, আগামী ১২ ফেব্রুয়ারি উৎসবমুখর পরিবেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট অনুষ্ঠিত হবে। তিনি আরও বলেন, অতীতে অনুষ্ঠিত তিনটি নির্বাচন ছিল নির্বাচনের নামে প্রহসন। এবার সেই অবস্থার অবসান হবে। গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে দেশের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে। তিনি জোর দিয়ে বলেন, গণভোট কোনো নির্দিষ্ট দলের স্বার্থে নয়; এটি জনগণের ঐকমত্যের প্রতিফলন। এ বিষয়ে দেশের সব রাজনৈতিক দল গণস্বাক্ষরের মাধ্যমে সম্মতি জানিয়েছে। ধর্ম উপদেষ্টা বলেন, জনগণ যদি মনে করে সংস্কারের প্রয়োজন নেই, তাহলে তাতেও বর্তমান সরকারের কোনো ক্ষতি হবে না। ফেব্রুয়ারির পর দায়িত্ব হস্তান্তর করে নতুন সরকার দেশ পরিচালনা করবে। গণভোট বর্তমান সরকারের সুবিধা নিশ্চিত করার জন্য নয় বলেও তিনি উল্লেখ করেন। তিনি বলেন, নির্বাচনের পর তাদের গাড়ি থেকে জাতীয় পতাকা নামানো হবে এবং কূটনৈতিক পাসপোর্ট জমা দেওয়া হবে। তিনি সতর্ক করে বলেন, জেলা বা উপজেলা পর্যায়ের কোনো সরকারি কর্মকর্তা যদি কোনো দল বা প্রার্থীর পক্ষে প্রচার-প্রচারণায় যুক্ত হন, তবে উপযুক্ত প্রমাণসহ নির্বাচন কমিশনে অভিযোগ জানাতে হবে। নির্বাচন কমিশন বিধি অনুযায়ী ব্যবস্থা নেবে। একটি সংসদীয় আসনের প্রার্থীর অভিযোগের প্রসঙ্গ টেনে তিনি বলেন, কিছু রাজনৈতিক দলের নেতাকর্মীরা হয়রানি, হুমকি ও মামলা দিয়ে নির্বাচনী প্রচারণায় বাধা সৃষ্টি করছে। সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার মো. জাকির হোসেন, জেলা নির্বাচন কর্মকর্তা শুকুর মাহমুদ এবং ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো. মোশাররফ হোসেন। সভায় সুনামগঞ্জের বিভিন্ন সংসদীয় আসনের প্রার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।