
বগুড়ার ফতেহ আলী বাজারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানকালে একটি গুদামে বিভিন্ন ধরনের মানবস্বাস্থ্য ও খাবারের জন্য অনুপযোগী মশলা পাওয়া গেছে। এছাড়া মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে রিনি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। রোববার (৩০ নভেম্বর) দুপুরে প্রায় এক ঘণ্টা ব্যাপী এই অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বগুড়ার সহকারী পরিচালক মেহেদী হাসান। মেহেদী হাসান জানান, অভিযান চলাকালে প্রতিষ্ঠানটির গুদামে নিম্নমানের ও ভেজাল মশলা মিলায় এবং মূল্য তালিকা না থাকার কারণে ভোক্তা অধিকার আইন লঙ্ঘনের অভিযোগে তাৎক্ষণিকভাবে নগদ জরিমানা আদায় করা হয়।


