শিরোনাম
➤হাটহাজারীতে বিদেশি পিস্তল ও ওয়ান শুটারগানসহ গ্রেপ্তার ১➤জ্বালানির মূল্যবৃদ্ধিতে বাজারে বাড়ছে পণ্যের দাম, দুশ্চিন্তায় মানুষ➤চট্টগ্রাম রেঞ্জে আবদুল কুদ্দুস চৌধুরী অপরাধের অন্ধকারে আলোর সন্ধান, মাঠে নেমেই কঠোরতার বার্তা➤রাউজানে মানব কল্যাণে ধম্মকথার ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন➤বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ জাতীয়করণ এখন সময়ের দাবি ৫৬ বছরের ঐতিহ্য, হাজারো শিক্ষার্থীর ভবিষ্যৎ এবং বোয়ালখালীবাসীর প্রত্যাশা➤কোতোয়ালী পুলিশের অভিযানে চুরি-ছিনতাইসহ একাধিক মামলার আসামি হেলালসহ গ্রেপ্তার ৩➤চট্টগ্রামের স্বার্থে একজন চেয়ারম্যানকে কাজ করতে দিন | নগর পরিকল্পনার কঠিন পথে বাধা নয়, চাই সত্য, প্রমাণ ও আইনের শাসন➤উৎপাদন বাড়লে হাতের নাগালে আসতে পারে ইলিশের দাম➤মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী আটক, ছাড়িয়ে নিলেন পথচারীরা➤ভোটার এলাকা স্থানান্তরের আবেদন প্রক্রিয়া জেনে নিন

― Advertisement ―

হাটহাজারীতে বিদেশি পিস্তল ও ওয়ান শুটারগানসহ গ্রেপ্তার ১

চট্টগ্রামের হাটহাজারীতে পুলিশের বিশেষ অভিযানে বিদেশি পিস্তল, ওয়ান শুটারগান, ম্যাগাজিন ও ১১ রাউন্ড গুলি-কার্তুজসহ মো. নাছির উদ্দীন (৪৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।...

চট্টগ্রামের বেস্ট ফ্যাশন কোরিওগ্রাফার আলমগীর হোসেন আলো বিজিসিএফ অ্যাওয়ার্ড সিজন–৪ এ পেলেন বিশেষ সম্মাননা

Homeচট্টগ্রামচট্টগ্রামের বেস্ট ফ্যাশন কোরিওগ্রাফার আলমগীর হোসেন আলো বিজিসিএফ অ্যাওয়ার্ড সিজন–৪ এ পেলেন...

বাংলাদেশ গ্রিনলিফ কালচারাল ফোরাম (BGCF) ও গ্রিন লিফ ম্যাগাজিনের যৌথ উদ্যোগে রাজধানী ঢাকার একটি অভিজাত চার তারকা হোটেলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে বিজিসিএফ অ্যাওয়ার্ড সিজন–৪। এ আয়োজনে চট্টগ্রামের জনপ্রিয় ফ্যাশন ডিরেক্টর ও কোরিওগ্রাফার, স্টার ফেয়ার কালচারাল ট্রেনিং ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রশিক্ষক আলমগীর হোসেন আলো “বেস্ট ফ্যাশন কোরিওগ্রাফার (চট্টগ্রাম)” ক্যাটাগরিতে সম্মাননা লাভ করেন। অনুষ্ঠানের শুরুতে ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর জাতীয় সংগীতের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এ বছর বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ৪০টি ক্যাটাগরিতে* বিশিষ্ট ব্যক্তিবর্গ ও গুণীজনদের সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে আজীবন সম্মাননায় ভূষিত হন বীর মুক্তিযোদ্ধা ও জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা মাসুদ পারভেজ সোহেল রানা। সংগীত বিভাগে সেরা গায়ক হিসেবে সম্মাননা পান জনপ্রিয় সংগীতশিল্পী মনির খান, রবী চৌধুরী, রিজিয়া পারভীন ও আখি আলমগীর। এছাড়াও সম্মানিত করা হয় সিনে-নয়র চলচ্চিত্রের নায়িকা রেনু রোজিনা, জনপ্রিয় চিত্রনায়িকা আঁচল, চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দিঘি, অভিনয়শিল্পী পারসানা ইভানাসহ বিভিন্ন সেক্টরে অবদান রাখা বিশিষ্ট ব্যক্তিবর্গকে। সার্টিফিকেট ও সম্মাননা প্রদানের পাশাপাশি আয়োজন করা হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। পুরস্কারপ্রাপ্ত আলমগীর হোসেন আলো অনুভূতি প্রকাশ করে বলেন, “আমার জীবনে যতগুলো পুরস্কার পেয়েছি, তার মধ্যে এটি সবচেয়ে বড় প্রাপ্তি। দেশসেরা শিল্পী, অভিনেতা, নাট্যকার ও সংস্কৃতিক অঙ্গনের গুণীজনদের সঙ্গে একই মঞ্চে এই সম্মাননা পাওয়া আমার জীবনের অন্যতম সেরা অর্জন।” গ্রিন লিফ ম্যাগাজিনের সম্পাদক ও বিজিসিএফ পরিচালক তসলিম হাসান হৃদয় বলেন, “আমরা সবসময় ব্যতিক্রমী কিছু করার চেষ্টা করি—নতুন প্রজন্মের সামনে আমাদের ঐতিহ্যকে নতুনভাবে তুলে ধরাই আমাদের লক্ষ্য। ইনশাআল্লাহ, গ্রিন লিফের এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।” অনুষ্ঠানে প্রযোজক বিভাগে সম্মাননা অর্জন করেন এশিয়ান টেলিভিশনের প্রযোজক **জ্যোতির্ময় মন্ডল (জ্যোতি)। অনুভূতি প্রকাশ করে তিনি বলেন, “কিংবদন্তি দুইজন গুণী মানুষের হাত থেকে কাজের স্বীকৃতি পাওয়া আমার জন্য অত্যন্ত সৌভাগ্যের।” অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও জনপ্রিয় চিত্রনায়ক মাসুদ পারভেজ সোহেল রানা। প্রধান আলোচক ছিলেন পিস ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটসের চেয়ারম্যান কামরুল কায়েস চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রিন লিফ ম্যাগাজিনের উপদেষ্টা ও ‘আমাদের আলোকিত সমাজ’-এর চেয়ারম্যান মো. কামরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাসাসের যুগ্ম আহ্বায়ক মো. লিয়াকত আলী, সাবেক অতিরিক্ত সচিব পীরজাদা শহিদুল হারুন*, বিএফডিসির সিনিয়র সহ-সভাপতি চিত্রনায়ক ডি. এ. তায়েব**সহ সংস্কৃতি অঙ্গনের বহু গুণীজন।