শিরোনাম
জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রীসতীশ বাবু লেইনের ভাইরাল ছিনতাই: মূলহোতা সাদ্দাম গ্রেফতারআন্তর্জাতিক মানদণ্ডে মানবিক পুলিশিংয়ের নতুন দিগন্ত আইসিআরসি ও এপিবিএনের যৌথ প্রশিক্ষণ: আইন প্রয়োগে মানবাধিকার, পেশাদারিত্ব ও জবাবদিহিতায় হাসিব আজিজের নেতৃত্বে নতুন ভাবনাআমার ছেলেবেলা ৬ সেই রাতগুলো আজও মনে পড়েএপিবিএন: ইতিহাসের অগ্রযাত্রায় জিয়াউর রহমান থেকে আজিজুল হক, আজিজুল হক থেকে হাসিব আজিজ একটি বাহিনীর জন্ম, রাষ্ট্রের নিরাপত্তা ভাবনার বিবর্তন, দুই প্রজন্মের নেতৃত্ব এবং জননিরাপত্তার নতুন অঙ্গীকারবৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মহানগর কমিটির প্রথম সাংগঠনিক সভা অনুষ্ঠিত কালুরঘাট সেতু নির্মাণ, সিটি করপোরেশন নির্বাচন, জলাবদ্ধতা ও যানজট নিরসনসহ ১০ দফা নাগরিক ইস্যুতে কর্মসূচি গ্রহণের সিদ্ধান্তচট্টগ্রাম মেডিকেলে ইউনিট-২ চালুসহ ডেঙ্গু চিকিৎসা নিশ্চিতের দাবি পরিচালকের সঙ্গে বৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মতবিনিময় রোগী হয়রানি ও দালালচক্র বন্ধ, জনবল বৃদ্ধি এবং চিকিৎসা সরঞ্জাম সচলের ওপর জোরযেসব কারণে বাড়ল জ্বালানি তেলের দামহামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ৩০৫“ইউনিফর্মের আড়ালে যে মানুষটিকে আমি দেখেছি জাহিদুল কবির—কঠোর দায়িত্বের ভেতরে নরম এক হৃদয়ের গল্প-

― Advertisement ―

জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে...

চট্টগ্রামে কারখানার শেড ধসে দুই শ্রমিকের মৃত্যু

Homeচট্টগ্রামচট্টগ্রামে কারখানার শেড ধসে দুই শ্রমিকের মৃত্যু

চট্টগ্রাম: সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বারআউলিয়া বক্তারপাড়া বেড়িবাঁধ এলাকায় ‘অল ট্রেড ইন্টারন্যাশনাল’ নামক জিংক অ্যাশ উৎপাদন কারখানার টিনশেড মেরামতের সময় ধসে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন ফারুক (৪০), লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার নিশ্চিন্তপুর গ্রামের মৃত নেছার আহমেদের ছেলে, এবং জহির (৩৫), কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানার তালিবড়ি এলাকার তাহের মোল্লার ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, লোহার এঙ্গেল দিয়ে তৈরি শেডটি মেরামতের সময় হঠাৎ ভেঙে পড়ে। শেডের ওপরে থাকা দুই শ্রমিক নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। আশপাশের শ্রমিক ও কর্মচারীরা দ্রুত সরে যান। স্থানীয় বাসিন্দা নুরুল ইসলাম জানান, বিকট শব্দ শুনে তারা দৌড়ে গিয়ে দেখেন শেড ধসে পড়েছে এবং দুজনের মরদেহ পড়ে আছে। অভিযোগ রয়েছে, পুলিশ পৌঁছানোর আগেই দুপুর ১টার দিকে কারখানা কর্তৃপক্ষের পাঠানো দুটি অ্যাম্বুলেন্সে মরদেহগুলো সরিয়ে নেওয়া হয়। সীতাকুণ্ড মডেল থানার এসআই মোহাম্মদ জাফর জানান, মূল ফটক তালাবদ্ধ থাকায় কোনো দায়িত্বশীল ব্যক্তিকে পাওয়া যায়নি। চট্টগ্রাম ইন্ডাস্ট্রিয়াল পুলিশের ইন্সপেক্টর নাহিদ মৃধা নিশ্চিত করেছেন, দুই শ্রমিকের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কারখানাটি হালিশহরের তুহিন নামক ব্যবসায়ী মালিকানাধীন এবং দীর্ঘদিন ধরে জিংক অ্যাশ উৎপাদন চলছিল।