শিরোনাম
জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রীসতীশ বাবু লেইনের ভাইরাল ছিনতাই: মূলহোতা সাদ্দাম গ্রেফতারআন্তর্জাতিক মানদণ্ডে মানবিক পুলিশিংয়ের নতুন দিগন্ত আইসিআরসি ও এপিবিএনের যৌথ প্রশিক্ষণ: আইন প্রয়োগে মানবাধিকার, পেশাদারিত্ব ও জবাবদিহিতায় হাসিব আজিজের নেতৃত্বে নতুন ভাবনাআমার ছেলেবেলা ৬ সেই রাতগুলো আজও মনে পড়েএপিবিএন: ইতিহাসের অগ্রযাত্রায় জিয়াউর রহমান থেকে আজিজুল হক, আজিজুল হক থেকে হাসিব আজিজ একটি বাহিনীর জন্ম, রাষ্ট্রের নিরাপত্তা ভাবনার বিবর্তন, দুই প্রজন্মের নেতৃত্ব এবং জননিরাপত্তার নতুন অঙ্গীকারবৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মহানগর কমিটির প্রথম সাংগঠনিক সভা অনুষ্ঠিত কালুরঘাট সেতু নির্মাণ, সিটি করপোরেশন নির্বাচন, জলাবদ্ধতা ও যানজট নিরসনসহ ১০ দফা নাগরিক ইস্যুতে কর্মসূচি গ্রহণের সিদ্ধান্তচট্টগ্রাম মেডিকেলে ইউনিট-২ চালুসহ ডেঙ্গু চিকিৎসা নিশ্চিতের দাবি পরিচালকের সঙ্গে বৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মতবিনিময় রোগী হয়রানি ও দালালচক্র বন্ধ, জনবল বৃদ্ধি এবং চিকিৎসা সরঞ্জাম সচলের ওপর জোরযেসব কারণে বাড়ল জ্বালানি তেলের দামহামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ৩০৫“ইউনিফর্মের আড়ালে যে মানুষটিকে আমি দেখেছি জাহিদুল কবির—কঠোর দায়িত্বের ভেতরে নরম এক হৃদয়ের গল্প-

― Advertisement ―

জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে...

চট্টগ্রামে মিছিল করতে এসে ছাত্রলীগ, শ্রমিকলীগ ও আওয়ামীলীগের ১১জন গ্রেফতার

Homeচট্টগ্রামচট্টগ্রামে মিছিল করতে এসে ছাত্রলীগ, শ্রমিকলীগ ও আওয়ামীলীগের ১১জন গ্রেফতার

গত ১৯ সেপ্টেম্বর (শুক্রবার) চট্টগ্রামে আওয়ামী লীগ মিছিল করতে এলে ডবলমুরিং থানা পুলিশ ১১ জনকে গ্রেফতার করে। ডবলমুরিং মডেল থানাধীন আগ্রাবাদ বেপারীপাড়া এক্সেস রোডের হাজীপাড়া সিঙ্গাপুর মার্কেটের বিপরীতে সড়কের উপর নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতৃত্বে শ্রমিক লীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের প্রায় ৮০-৮৫ জন নেতা-কর্মী সরকারবিরোধী স্লোগান দিয়ে একটি মিছিল বের করে। ঘটনার বিষয়ে অবগত হয়ে সিএমপি’র পশ্চিম বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়ার সার্বিক নির্দেশনায় এবং ডবলমুরিং জোনের সহকারী পুলিশ কমিশনার জনাব কাজী বিধান আবিদের তত্ত্বাবধানে ডবলমুরিং মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ বাবুল আজাদের নেতৃত্বে একটি অভিযানিক দল দুপুরে ঘটনাস্থলে উপস্থিত হয়। পুলিশকে দেখে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় বিভিন্ন অলি-গলি থেকে ১১ জনকে গ্রেফতার করে থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন— মো: ইমরানুল হক প্র: রোমান (৪৩), মোঃ আনোয়ার হোসেন (৩৮), মোঃ মিজানুর রহমান রিয়াজ (৩২), আবু তৈয়ব রাসেল (৪২), শওকত আলী রনি (৪৮), আব্দুল্লাহ হোসেন রাব্বি (১৮), সাজ্জাদ (১৮), সাব্বির হোসন শাওন (৩০), হাছান মুরাদ চৌধুরী রিমন (২৯), মোঃ সাইদুল ইসলাম (২৮), হাজী মোঃ নুরুল হুদা (৫৭)।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ বাবুল আজাদ জানান, গ্রেফতারকৃতরা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতৃত্বে শ্রমিক লীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের সক্রিয় সদস্য। তিনি আরও বলেন, গ্রেফতারকৃতদের সঙ্গে পলাতক ও অজ্ঞাতনামা আরও ১৫-২০ জন একই সংগঠনের সক্রিয় সদস্যরা সন্ত্রাসী কর্মকাণ্ড প্রসারিত করার উদ্দেশ্যে উল্লিখিত স্থানে মিছিল করেছিল। বিষয়টি জানার পর একটি অভিযানিক দল পাঠানো হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, রাষ্ট্রের ক্ষতিসাধন, সন্ত্রাসী কর্মকাণ্ডে প্ররোচনা এবং অপরাধ সংঘটনে সহায়তার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ (সংশোধনী-২০১৩) এর ৬(১)/৮/৯/১০/১২/১৩ ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলার নম্বর- ১৫, তারিখ ২০/০৯/২০২৫। গ্রেফতারকৃতদেরকে বর্ণিত মামলায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।