শিরোনাম
ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ অনাপত্তি সনদরাষ্ট্রীয় পুলিশ পদকের স্বীকৃতি পাচ্ছেন বাবুল আজাদ কঠিন সময়ে পাহাড়তলী থেকে ডবলমুরিং, চকবাজার হয়ে ডিবিতে; সাহস, মেধা ও পেশাদারিত্বে উজ্জ্বল এক পুলিশ কর্মকর্তার পথচলা-জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রীসতীশ বাবু লেইনের ভাইরাল ছিনতাই: মূলহোতা সাদ্দাম গ্রেফতারআন্তর্জাতিক মানদণ্ডে মানবিক পুলিশিংয়ের নতুন দিগন্ত আইসিআরসি ও এপিবিএনের যৌথ প্রশিক্ষণ: আইন প্রয়োগে মানবাধিকার, পেশাদারিত্ব ও জবাবদিহিতায় হাসিব আজিজের নেতৃত্বে নতুন ভাবনাআমার ছেলেবেলা ৬ সেই রাতগুলো আজও মনে পড়েএপিবিএন: ইতিহাসের অগ্রযাত্রায় জিয়াউর রহমান থেকে আজিজুল হক, আজিজুল হক থেকে হাসিব আজিজ একটি বাহিনীর জন্ম, রাষ্ট্রের নিরাপত্তা ভাবনার বিবর্তন, দুই প্রজন্মের নেতৃত্ব এবং জননিরাপত্তার নতুন অঙ্গীকারবৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মহানগর কমিটির প্রথম সাংগঠনিক সভা অনুষ্ঠিত কালুরঘাট সেতু নির্মাণ, সিটি করপোরেশন নির্বাচন, জলাবদ্ধতা ও যানজট নিরসনসহ ১০ দফা নাগরিক ইস্যুতে কর্মসূচি গ্রহণের সিদ্ধান্তচট্টগ্রাম মেডিকেলে ইউনিট-২ চালুসহ ডেঙ্গু চিকিৎসা নিশ্চিতের দাবি পরিচালকের সঙ্গে বৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মতবিনিময় রোগী হয়রানি ও দালালচক্র বন্ধ, জনবল বৃদ্ধি এবং চিকিৎসা সরঞ্জাম সচলের ওপর জোরযেসব কারণে বাড়ল জ্বালানি তেলের দাম

― Advertisement ―

**চট্টগ্রাম বন্দরে বিদেশি নাগরিকের ওপর হামলা, দুই ছিনতাইকারী গ্রেপ্তার**

Homeচট্টগ্রাম বন্দর**চট্টগ্রাম বন্দরে বিদেশি নাগরিকের ওপর হামলা, দুই ছিনতাইকারী গ্রেপ্তার**

চট্টগ্রাম বন্দরের নিয়ন্ত্রিত এলাকায় এক বিদেশি নাগরিকের ওপর ছুরিকাঘাত ও ডকুমেন্টস ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গুরুতর আহত ওই বিদেশি নাগরিককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই সঙ্গে পুলিশ দুই ছিনতাইকারীকে আটক করেছে। মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুর ১টায় বন্দরের নিয়ন্ত্রিত এলাকায় চলাচলের সময় আকস্মিকভাবে ছিনতাইকারীরা চীনা নাগরিকের ওপর ছুরিকাঘাত চালায়। পুলিশ আটকের সময় তাদের নাম আকাশ (৩০) ও শাহাদাত হোসেন (২৫) শনাক্ত করেছে। চট্টগ্রাম বন্দর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, চীনা নাগরিকটি ইংরেজি ভাষা বুঝতে পারেন না। তাই তার নাম, পরিচয় ও কর্মস্থল এখনও জানা যায়নি। হামলার পদ্ধতি ও বন্দরে প্রবেশের কৌশল তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে আহত ব্যক্তিকে দ্রুত বন্দর হাসপাতালে নেওয়া হয় এবং প্রাথমিক চিকিৎসার পর চমেক হাসপাতালে ভর্তি করা হয়। ছিনতাইকারীরা তার পাসপোর্ট, ভিসা, নগদ অর্থসহ গুরুত্বপূর্ণ নথি ছিনিয়ে নেয়। স্থানীয়দের সহায়তায় একজন ছিনতাইকারী ঘটনাস্থলেই আটক করা হয় এবং গণধোলাই দিয়ে বন্দর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। অপরজন পালানোর চেষ্টা করলে পুলিশসহ স্থানীয়দের সহায়তায় আহত অবস্থায় ধরে চমেক হাসপাতালে পাঠানো হয়।