শিরোনাম
রাষ্ট্রীয় পুলিশ পদকের স্বীকৃতি পাচ্ছেন বাবুল আজাদ কঠিন সময়ে পাহাড়তলী থেকে ডবলমুরিং, চকবাজার হয়ে ডিবিতে; সাহস, মেধা ও পেশাদারিত্বে উজ্জ্বল এক পুলিশ কর্মকর্তার পথচলা-জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রীসতীশ বাবু লেইনের ভাইরাল ছিনতাই: মূলহোতা সাদ্দাম গ্রেফতারআন্তর্জাতিক মানদণ্ডে মানবিক পুলিশিংয়ের নতুন দিগন্ত আইসিআরসি ও এপিবিএনের যৌথ প্রশিক্ষণ: আইন প্রয়োগে মানবাধিকার, পেশাদারিত্ব ও জবাবদিহিতায় হাসিব আজিজের নেতৃত্বে নতুন ভাবনাআমার ছেলেবেলা ৬ সেই রাতগুলো আজও মনে পড়েএপিবিএন: ইতিহাসের অগ্রযাত্রায় জিয়াউর রহমান থেকে আজিজুল হক, আজিজুল হক থেকে হাসিব আজিজ একটি বাহিনীর জন্ম, রাষ্ট্রের নিরাপত্তা ভাবনার বিবর্তন, দুই প্রজন্মের নেতৃত্ব এবং জননিরাপত্তার নতুন অঙ্গীকারবৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মহানগর কমিটির প্রথম সাংগঠনিক সভা অনুষ্ঠিত কালুরঘাট সেতু নির্মাণ, সিটি করপোরেশন নির্বাচন, জলাবদ্ধতা ও যানজট নিরসনসহ ১০ দফা নাগরিক ইস্যুতে কর্মসূচি গ্রহণের সিদ্ধান্তচট্টগ্রাম মেডিকেলে ইউনিট-২ চালুসহ ডেঙ্গু চিকিৎসা নিশ্চিতের দাবি পরিচালকের সঙ্গে বৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মতবিনিময় রোগী হয়রানি ও দালালচক্র বন্ধ, জনবল বৃদ্ধি এবং চিকিৎসা সরঞ্জাম সচলের ওপর জোরযেসব কারণে বাড়ল জ্বালানি তেলের দামহামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ৩০৫

― Advertisement ―

রাষ্ট্রীয় পুলিশ পদকের স্বীকৃতি পাচ্ছেন বাবুল আজাদ কঠিন সময়ে পাহাড়তলী থেকে ডবলমুরিং, চকবাজার হয়ে ডিবিতে; সাহস, মেধা ও পেশাদারিত্বে উজ্জ্বল এক পুলিশ কর্মকর্তার পথচলা-

-মো.কামাল উদ্দিনঃ চট্টগ্রাম মহানগর পুলিশের মাঠপর্যায়ে দায়িত্ব পালন করে সাহস, মেধা, দক্ষতা ও পেশাদারিত্বের পরিচয় দেওয়া পুলিশ কর্মকর্তা বাবুল আজাদ ২০২৬ সালের পুলিশ সপ্তাহে রাষ্ট্রীয়...

চট্টগ্রাম বন্দর অচল কর্মসূচি ঘোষণা শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের

Homeচট্টগ্রাম বন্দরচট্টগ্রাম বন্দর অচল কর্মসূচি ঘোষণা শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের

চট্টগ্রাম শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) ১৭ জুন চট্টগ্রাম বন্দর অচল করার কর্মসূচি ঘোষণা করেছে। তারা চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি কোম্পানিকে ইজারা দেয়ার সরকারি সিদ্ধান্ত প্রত্যাহার না হলে কঠোর আন্দোলনে যাবে। ১৬ জুন পর্যন্ত সরকারকে আলটিমেটাম দিয়েছে তারা।

গত ২৯ মে চট্টগ্রাম বন্দর ভবনের মেইন গেইটে অনুষ্ঠিত শ্রমিক সমাবেশে স্কপ নেতৃবৃন্দ বলেন, এনসিটি বিদেশি কোম্পানিকে ইজারা দেয়ার সিদ্ধান্ত বাতিল না হলে ১৭ জুন সংবাদ সম্মেলনের মাধ্যমে বন্দর অচলের কর্মসূচি ঘোষণা করা হবে। তারা দাবি করেছেন, এনসিটি বন্দর কর্তৃপক্ষের নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালিত হবে এবং বিদেশি ইজারা বাতিল করতে হবে। এছাড়া সাইফ পাওয়ারটেকের ইজারার নবায়ন বন্ধ করতে হবে এবং পিসিটি পরিচালনার পুনর্মূল্যায়ন করতে হবে।

সমাবেশে শ্রমিক নেতারা দেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ এই বন্দরকে বিদেশিদের হাতে তুলে দেয়ার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তারা বলেন, বন্দর ইস্যু শুধুমাত্র শ্রমিকদের নয়, এটি জাতীয় স্বার্থের বিষয় এবং এই আন্দোলন ভবিষ্যতে জাতীয় পর্যায়ে নেওয়া হবে।

এদিকে, বন্দর অচল করার হুমকিসহ বিদেশি অপারেটর নিয়ে গোপন হোয়াটসঅ্যাপ চ্যাট ফাঁস হওয়ার পর প্রশাসনে তোলপাড় শুরু হয়েছে। এতে বিদেশি কনটেইনার হ্যান্ডলিং অপারেটর আনার বিরোধিতা ও বন্দর অচল করার পরিকল্পনা উঠে এসেছে। এই ঘটনায় রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগও উঠেছে।

চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র হওয়ায় এর দক্ষতা ও সার্বভৌমত্ব রক্ষায় শ্রমিক ও সংশ্লিষ্টরা কঠোর অবস্থান নিয়েছে। তারা সরকারের কাছে দাবি জানিয়েছে, বিদেশি ইজারা বাতিল না হলে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে এবং এর জন্য সরকারের দায়িত্ব থাকবে।