শিরোনাম
রাষ্ট্রীয় পুলিশ পদকের স্বীকৃতি পাচ্ছেন বাবুল আজাদ কঠিন সময়ে পাহাড়তলী থেকে ডবলমুরিং, চকবাজার হয়ে ডিবিতে; সাহস, মেধা ও পেশাদারিত্বে উজ্জ্বল এক পুলিশ কর্মকর্তার পথচলা-জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রীসতীশ বাবু লেইনের ভাইরাল ছিনতাই: মূলহোতা সাদ্দাম গ্রেফতারআন্তর্জাতিক মানদণ্ডে মানবিক পুলিশিংয়ের নতুন দিগন্ত আইসিআরসি ও এপিবিএনের যৌথ প্রশিক্ষণ: আইন প্রয়োগে মানবাধিকার, পেশাদারিত্ব ও জবাবদিহিতায় হাসিব আজিজের নেতৃত্বে নতুন ভাবনাআমার ছেলেবেলা ৬ সেই রাতগুলো আজও মনে পড়েএপিবিএন: ইতিহাসের অগ্রযাত্রায় জিয়াউর রহমান থেকে আজিজুল হক, আজিজুল হক থেকে হাসিব আজিজ একটি বাহিনীর জন্ম, রাষ্ট্রের নিরাপত্তা ভাবনার বিবর্তন, দুই প্রজন্মের নেতৃত্ব এবং জননিরাপত্তার নতুন অঙ্গীকারবৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মহানগর কমিটির প্রথম সাংগঠনিক সভা অনুষ্ঠিত কালুরঘাট সেতু নির্মাণ, সিটি করপোরেশন নির্বাচন, জলাবদ্ধতা ও যানজট নিরসনসহ ১০ দফা নাগরিক ইস্যুতে কর্মসূচি গ্রহণের সিদ্ধান্তচট্টগ্রাম মেডিকেলে ইউনিট-২ চালুসহ ডেঙ্গু চিকিৎসা নিশ্চিতের দাবি পরিচালকের সঙ্গে বৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মতবিনিময় রোগী হয়রানি ও দালালচক্র বন্ধ, জনবল বৃদ্ধি এবং চিকিৎসা সরঞ্জাম সচলের ওপর জোরযেসব কারণে বাড়ল জ্বালানি তেলের দামহামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ৩০৫

― Advertisement ―

রাষ্ট্রীয় পুলিশ পদকের স্বীকৃতি পাচ্ছেন বাবুল আজাদ কঠিন সময়ে পাহাড়তলী থেকে ডবলমুরিং, চকবাজার হয়ে ডিবিতে; সাহস, মেধা ও পেশাদারিত্বে উজ্জ্বল এক পুলিশ কর্মকর্তার পথচলা-

-মো.কামাল উদ্দিনঃ চট্টগ্রাম মহানগর পুলিশের মাঠপর্যায়ে দায়িত্ব পালন করে সাহস, মেধা, দক্ষতা ও পেশাদারিত্বের পরিচয় দেওয়া পুলিশ কর্মকর্তা বাবুল আজাদ ২০২৬ সালের পুলিশ সপ্তাহে রাষ্ট্রীয়...

**চট্টগ্রাম বন্দর বন্ধের হুঁশিয়ারি, অনির্দিষ্টকালের ধর্মঘটে পরিবহন খাত**

Homeচট্টগ্রাম বন্দর**চট্টগ্রাম বন্দর বন্ধের হুঁশিয়ারি, অনির্দিষ্টকালের ধর্মঘটে পরিবহন খাত**

চট্টগ্রাম বন্দরে বিভিন্ন সেবায় অযৌক্তিক ও অতিরিক্ত ট্যারিফ আরোপের প্রতিবাদে পোর্ট ইউজার্স ফোরাম বন্দর বন্ধের হুঁশিয়ারি দিয়েছে। সংগঠনটি জানিয়েছে, আগামী এক সপ্তাহের মধ্যে ৪১ শতাংশ বাড়তি মাশুল নিয়ে আলোচনা ও সমাধান না হলে তারা বন্দর কার্যক্রম স্থগিত করবে। পাশাপাশি রবিবার (১৯ অক্টোবর) থেকে চার ঘণ্টার কর্মবিরতি পালনেরও ঘোষণা দিয়েছে ফোরামটি। শনিবার (১৮ অক্টোবর) দুপুরে চট্টগ্রামের টাইগারপাসের নেভি কনভেনশন হলে এক প্রতিবাদ সভায় এ ঘোষণা দেওয়া হয়। সভায় ব্যবসায়ী ও বিভিন্ন সংগঠনের নেতারা অভিযোগ করেন, বিদেশিদের সুবিধা দিতে অযৌক্তিকভাবে ট্যারিফ বাড়ানো হয়েছে, যার প্রভাব পড়বে সারাদেশের পণ্যের দামে ও অর্থনীতিতে। পোর্ট ইউজার্স ফোরামের সভাপতি আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী জানান, ট্যারিফ বৃদ্ধির বিরুদ্ধে তারা প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছেন। কিন্তু ‘জুলাই সনদ’ স্বাক্ষরের ব্যস্ততায় বিষয়টি উপেক্ষিত হওয়ায় তারা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন। তিনি সতর্ক করে বলেন, “এক সপ্তাহের মধ্যে সমাধান না এলে বন্দর বন্ধের ঘোষণা দেওয়া হবে—এটা শুধু ব্যবসায়ীদের নয়, সারা দেশের মানুষের আন্দোলন।” এলপিজি অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি আমিরুল হক ক্ষোভ প্রকাশ করে বলেন, “৫০ পয়সার গেট পাস আজ ২৩০ টাকা! ড্রাইভারদের কাছ থেকেও টাকা নেওয়া হচ্ছে—এটা কোন সভ্য সমাজে হয়?” বিজিএমইএ নেতা এমএ সালাম বলেন, “চট্টগ্রাম বন্দর একটি লাভজনক প্রতিষ্ঠান। কোনো পরামর্শ ছাড়াই ট্যারিফ বাড়ানো হয়েছে—এটি সরকারের দ্বিচারিতা।” অন্য নেতারা বলেন, “প্রতি বছর আড়াই থেকে তিন হাজার কোটি টাকা লাভ করে এমন প্রতিষ্ঠান কীভাবে স্টেকহোল্ডারদের না জানিয়ে ট্যারিফ বাড়ায়?” অন্যদিকে প্রবেশমূল্য প্রায় পাঁচগুণ বৃদ্ধির প্রতিবাদে শনিবার থেকে চট্টগ্রাম বন্দর থেকে সব ধরনের আমদানি-রপ্তানি পণ্য পরিবহন বন্ধ ঘোষণা করেছে ১৮টি পরিবহন মালিক-শ্রমিক সংগঠন। এতে বন্দরে প্রায় ৪৬ হাজার কনটেইনার আটকে গেছে। চট্টগ্রাম ট্রেইলার মালিক সমিতির সভাপতি মোর্শেদ হোসেন নিজামী বলেন, “৫৭ টাকা ৫০ পয়সার গেট-ফি বাড়িয়ে ২৩০ টাকা করা হয়েছে—এটা হঠাৎ ও অযৌক্তিক সিদ্ধান্ত। আলোচনা না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে।” পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ জানিয়েছে, সরকার বা বন্দর কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতা না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য পণ্য পরিবহন বন্ধ থাকবে। ব্যবসায়ীরা মনে করছেন, স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা ছাড়াই ট্যারিফ বাড়ানোর মাধ্যমে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ অর্থনীতিকে ঝুঁকির মুখে ফেলেছে—এটি কেবল বন্দর নয়, সারা দেশের ভোক্তা ও ব্যবসায়ী সমাজের সংকট ডেকে আনবে।