
চট্টগ্রাম, ২৩ ফেব্রুয়ারি: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ মোহাম্মদ মনজুর আলমের সুযোগ্য পিতা হযরত খাজা আব্দুল হাকিম মাইজভান্ডারীর ৩১তম ওফাত চন্দ্রবার্ষিকী উপলক্ষে চার রমজান (২২ ফেব্রুয়ারি) দিনব্যাপী কর্মসূচি পালিত হয়েছে। পারিবারিক আয়োজনে মোস্তফা হাকিম ভবন অডিটোরিয়ামে খতমে কুরআন, মিলাদ, দোয়া মাহফিল, আলোচনা সভা এবং ইফতার অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম। সভায় বিএনপি চট্টগ্রাম মহানগরের যুগ্ম আহ্বায়ক মঞ্জুরুল আলম মঞ্জু, মোস্তফা হাকিম গ্রুপের পরিচালক আলহাজ মোঃ সরওয়ার আলম, ১০ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক রফিক উদ্দিন চৌধুরীসহ সদস্য সচিব সেলিম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক শামসুল আলম প্রমুখ আলোচনা করেন। সভায় মোস্তফা হাকিম গ্রুপের পরিচালক আলহাজ মোঃ নিজামুল আলম, আলহাজ মোহাম্মদ ফারুক আজমসহ বিএনপি, যুবদল, শ্রমিকদল, মহিলাদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে মোহাম্মদ মনজুর আলম বলেন, “আমার পিতা আব্দুল হাকিম মাইজভান্ডারী সর্বক্ষণ আখিরাতের চিন্তায় জীবন পরিচালনা করেছেন। তিনি অলি আউলিয়াদের প্রতি ভক্তি ও শ্রদ্ধাশীল ছিলেন। দাম্ভিকতা, অহংকার বা লোভলালসা তার কাছে কিছুই ছিল না। তিনি ছিলেন খাঁটি ধার্মিক মাটির মানুষ। আমরা তার পদাঙ্ক অনুসরণ করে সমাজসেবায় নিয়োজিত।”
সভার পর হাজারাধিক রোজাদারকে ইফতার করানো হয়। মোনাজাত পরিচালনা করেন তৈয়বিয়া জামে মসজিদের খতিব হযরত মাওলানা শাহ ইমরান রজভী।


