শিরোনাম
ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ অনাপত্তি সনদরাষ্ট্রীয় পুলিশ পদকের স্বীকৃতি পাচ্ছেন বাবুল আজাদ কঠিন সময়ে পাহাড়তলী থেকে ডবলমুরিং, চকবাজার হয়ে ডিবিতে; সাহস, মেধা ও পেশাদারিত্বে উজ্জ্বল এক পুলিশ কর্মকর্তার পথচলা-জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রীসতীশ বাবু লেইনের ভাইরাল ছিনতাই: মূলহোতা সাদ্দাম গ্রেফতারআন্তর্জাতিক মানদণ্ডে মানবিক পুলিশিংয়ের নতুন দিগন্ত আইসিআরসি ও এপিবিএনের যৌথ প্রশিক্ষণ: আইন প্রয়োগে মানবাধিকার, পেশাদারিত্ব ও জবাবদিহিতায় হাসিব আজিজের নেতৃত্বে নতুন ভাবনাআমার ছেলেবেলা ৬ সেই রাতগুলো আজও মনে পড়েএপিবিএন: ইতিহাসের অগ্রযাত্রায় জিয়াউর রহমান থেকে আজিজুল হক, আজিজুল হক থেকে হাসিব আজিজ একটি বাহিনীর জন্ম, রাষ্ট্রের নিরাপত্তা ভাবনার বিবর্তন, দুই প্রজন্মের নেতৃত্ব এবং জননিরাপত্তার নতুন অঙ্গীকারবৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মহানগর কমিটির প্রথম সাংগঠনিক সভা অনুষ্ঠিত কালুরঘাট সেতু নির্মাণ, সিটি করপোরেশন নির্বাচন, জলাবদ্ধতা ও যানজট নিরসনসহ ১০ দফা নাগরিক ইস্যুতে কর্মসূচি গ্রহণের সিদ্ধান্তচট্টগ্রাম মেডিকেলে ইউনিট-২ চালুসহ ডেঙ্গু চিকিৎসা নিশ্চিতের দাবি পরিচালকের সঙ্গে বৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মতবিনিময় রোগী হয়রানি ও দালালচক্র বন্ধ, জনবল বৃদ্ধি এবং চিকিৎসা সরঞ্জাম সচলের ওপর জোরযেসব কারণে বাড়ল জ্বালানি তেলের দাম

― Advertisement ―

চট্টগ্রাম ৪ সংসদীয় আসনের বিএনপি দলীয় প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরীর সমর্থনে সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলমের মত বিনিময় সভা

Homeচট্টগ্রামচট্টগ্রাম ৪ সংসদীয় আসনের বিএনপি দলীয় প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরীর সমর্থনে সাবেক...

২৮ জানুয়ারি ২০২৬ বিকেলে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলমের বাসভবনে তার সভাপতিতে চট্টগ্রাম ৪ সংসদীয় আসনের বিএনপি দলীয় ধানের শীষ প্রতীকের প্রার্থী মোঃ আসলাম চৌধুরী সমর্থনে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম ১০ নম্বর উত্তর কাটলী ওয়ার্ডের বিএনপি, মহিলা দল, কৃষক দল, যুবদল ও ছাত্রদল সহ নানা শ্রেণী পেশার মানুষদের সাথে মত বিনিময় করেন । মত বিনিময়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম বলেন,গণতন্ত্র সুরক্ষা, আইনের শাসন, সর্বসাধারণের জীবনের নিরাপত্তা, সার্বিক উন্নয়ন এর স্বার্থে ধানের শীষ প্রতীককে জয়যুক্ত করতে হবে। তিনি বলেন, জনাব আসলাম চৌধুরী এলাকাবাসীর দুর্দিনের কান্ডারী তাকে নির্বাচিত করা হলে দেশ ও জাতি উপকৃত হবে। সাবেক মেয়র দলমত নির্বিশেষে সকলকে ১২ই ফেব্রুয়ারি ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ধানের শীষে ভোট দেয়ার জন্য আহবান জানান। মত বিনিময় সভার প্রধান আলোচক মোস্তফা হাকিম গ্রুপের পরিচালক, সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব মোঃ সরোয়ার আলম বলেন,আসন্ন জাতীয় সংসদ নির্বাচন গুরুত্বপূর্ণ নির্বাচন। নির্বাচনে আসলাম চৌধুরীর মত নিঃস্বার্থ সমাজসেবকে খুবই প্রয়োজন । জনাব সরওয়ার আলম দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে জনাব আসলাম চৌধুরীর বিজয়কে নিশ্চিত করতে অবদান রাখতে হবে। মত বিনিময় সভায় ১০ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক মনজুর আলম, সাবেক সাধারণ সম্পাদক শামসুল আলম, আহ্বায়ক মোহাম্মদ রফিক, সাবেক সাধারণ সম্পাদক আব্বাস রশিদ, সাবেক সহ-সভাপতি আইয়ুব খান,আকবরশাহ থানা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মইনুদ্দিন মঞ্জু, ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন, বিএনপি নেতা আজহারুল ইসলাম,মহিলা দলনেত্রী জোহরা, বেগম সালেহা বেগম, যুবদল নেতা শাহেদুল শাহিদুল ইসলাম, মেজবাউদ্দিন, রেদওয়ানুল চৌধুরী, মোহাম্মদ আজম, মোহাম্মদ রাশেদ, মমতাজুল চৌধুরী, সাজ্জাত নাঈম সহ বিএনপি, শ্রমিক দল, কৃষক দল, মহিলা দল, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ মত বিনিময়ে অংশগ্রহণ করেন।