শিরোনাম
জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রীসতীশ বাবু লেইনের ভাইরাল ছিনতাই: মূলহোতা সাদ্দাম গ্রেফতারআন্তর্জাতিক মানদণ্ডে মানবিক পুলিশিংয়ের নতুন দিগন্ত আইসিআরসি ও এপিবিএনের যৌথ প্রশিক্ষণ: আইন প্রয়োগে মানবাধিকার, পেশাদারিত্ব ও জবাবদিহিতায় হাসিব আজিজের নেতৃত্বে নতুন ভাবনাআমার ছেলেবেলা ৬ সেই রাতগুলো আজও মনে পড়েএপিবিএন: ইতিহাসের অগ্রযাত্রায় জিয়াউর রহমান থেকে আজিজুল হক, আজিজুল হক থেকে হাসিব আজিজ একটি বাহিনীর জন্ম, রাষ্ট্রের নিরাপত্তা ভাবনার বিবর্তন, দুই প্রজন্মের নেতৃত্ব এবং জননিরাপত্তার নতুন অঙ্গীকারবৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মহানগর কমিটির প্রথম সাংগঠনিক সভা অনুষ্ঠিত কালুরঘাট সেতু নির্মাণ, সিটি করপোরেশন নির্বাচন, জলাবদ্ধতা ও যানজট নিরসনসহ ১০ দফা নাগরিক ইস্যুতে কর্মসূচি গ্রহণের সিদ্ধান্তচট্টগ্রাম মেডিকেলে ইউনিট-২ চালুসহ ডেঙ্গু চিকিৎসা নিশ্চিতের দাবি পরিচালকের সঙ্গে বৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মতবিনিময় রোগী হয়রানি ও দালালচক্র বন্ধ, জনবল বৃদ্ধি এবং চিকিৎসা সরঞ্জাম সচলের ওপর জোরযেসব কারণে বাড়ল জ্বালানি তেলের দামহামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ৩০৫“ইউনিফর্মের আড়ালে যে মানুষটিকে আমি দেখেছি জাহিদুল কবির—কঠোর দায়িত্বের ভেতরে নরম এক হৃদয়ের গল্প-

― Advertisement ―

জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে...

চরণদ্বীপ দরবার শরীফে শতবর্ষী রওজা ও জামে মসজিদের পুনর্নির্মাণে নতুন নকশা উন্মোচন

Homeচট্টগ্রামচরণদ্বীপ দরবার শরীফে শতবর্ষী রওজা ও জামে মসজিদের পুনর্নির্মাণে নতুন নকশা উন্মোচন

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
বোয়ালখালীর ঐতিহ্যবাহী ও ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ চরণদ্বীপ দরবার শরীফে কুতুবুল আকতাব হযরত মাওলানা শাহসূফী শেখ অছিয়র রহমান আল ফারুকী (রহ.)–এর পবিত্র রওজা শরীফ এবং তৎসংলগ্ন জামে মসজিদ পুনর্নির্মাণের লক্ষ্যে প্রণীত নতুন নকশা আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়েছে। গতকাল সোমবার (২০ জানুয়ারি) বাদে এশা দরবার শরীফ প্রাঙ্গণে দরবারের সকল মঞ্জিলের আওলাদে পাকগণ, ভক্ত, আশেকান ও অনুসারীদের উপস্থিতিতে এই নকশা উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দীর্ঘদিন ধরে শতবর্ষী রওজা শরীফটি জরাজীর্ণ হয়ে পড়ায় এবং স্থাপনার বিভিন্ন অংশ ঝুঁকিপূর্ণ অবস্থায় চলে যাওয়ায় সংস্কার ও পুনর্নির্মাণের প্রয়োজনীয়তা তীব্র হয়ে ওঠে। একইভাবে রওজা শরীফ সংলগ্ন জামে মসজিদের ছাদে ফাটল দেখা দেওয়ায় এবং কাঠামোগত দুর্বলতার কারণে মুসল্লিদের নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেওয়া হয়। এসব বাস্তবতা সামনে রেখে দরবার শরীফ কর্তৃপক্ষ রওজা শরীফ ও জামে মসজিদ পুনর্নির্মাণের উদ্যোগ গ্রহণ করে। অনুষ্ঠানে দরবারের আওলাদে পাকগণের মধ্যে উপস্থিত ছিলেন হযরতুল হজ্ব শাহসূফী শেখ আবু মুহাম্মদ শহীদুল্লাহ ফারুকী (ম.), শাহজাদা মুহাম্মদ খায়রুল ইসলাম ফারুকী (ফুয়াদ), শাহজাদা মুহাম্মদ দিদারুল হক ফারুকী, শাহজাদা মইনুল ইসলাম ফারুকী (মজনু), শাহজাদা মাওলানা মুহাম্মদ সাইফুল্লাহ ফারুকী, শাহজাদা মুহাম্মদ সানাউল্লাহ ফারুকী এবং শাহজাদা নুরুল হুদা ফারুকী আকিব। এ ছাড়া দরবার শরীফের বিভিন্ন মঞ্জিলের খাদেম, ভক্ত ও আশেকানবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে সকল আওলাদে পাকগণের পক্ষ থেকে স্বাগত বক্তব্য প্রদান করেন শাহসূফী শহীদুল্লাহ ফারুকী। তিনি বলেন, “মাওলানা আকদস শাহ চরণদ্বীপি (ক.)–এর স্মৃতিবিজড়িত রওজা শরীফটি শুধু একটি স্থাপনা নয়, এটি আধ্যাত্মিক শিক্ষা, মানবিক মূল্যবোধ ও তরিকতচর্চার এক ঐতিহাসিক কেন্দ্র। শত বছরের অধিক সময় পার হওয়ায় রওজা শরীফটি বর্তমানে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। পাশাপাশি জামে মসজিদের ছাদে ফাটল ও কাঠামোগত সমস্যার কারণে মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করতে সংস্কার ও পুনর্নির্মাণ এখন সময়ের দাবি।” তিনি আরও জানান, রওজা শরীফ ও জামে মসজিদের পুনর্নির্মাণের জন্য দেশের স্বনামধন্য আর্কিটেকচারাল ফার্ম ‘প্রণয়ন’–কে নকশা প্রণয়নের দায়িত্ব দেওয়া হয়েছে। ঐতিহ্য, ধর্মীয় অনুভূতি ও আধুনিক স্থাপত্যশৈলীর সমন্বয়ে প্রণীত এই নকশার মাধ্যমে রওজা শরীফ ও মসজিদটি আরও সুদৃশ্য, টেকসই ও নিরাপদ রূপ লাভ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
নকশা উন্মোচন শেষে আওলাদে পাকগণ ও উপস্থিত আশেকানবৃন্দ মতবিনিময় করেন এবং ভবিষ্যৎ পুনর্নির্মাণ কার্যক্রমে সবার সম্মিলিত সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে দোয়া ও মোনাজাতের মাধ্যমে রওজা শরীফ ও জামে মসজিদের পুনর্নির্মাণ প্রকল্প দ্রুত, সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন হওয়ার জন্য আল্লাহর দরবারে প্রার্থনা জানানো হয়। দরবার শরীফ কর্তৃপক্ষ আশা প্রকাশ করেন, সকলের পরামর্শ, সহযোগিতা ও দোয়ার মাধ্যমে অচিরেই এই পুনর্নির্মাণ প্রকল্পের কাজ শুরু হবে এবং চরণদ্বীপ দরবার শরীফ তার ঐতিহ্য ও আধ্যাত্মিক মাহাত্ম্য অক্ষুণ্ণ রেখে আরও নান্দনিক ও নিরাপদ রূপে নতুন প্রজন্মের সামনে আত্মপ্রকাশ করবে।