শিরোনাম
জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রীসতীশ বাবু লেইনের ভাইরাল ছিনতাই: মূলহোতা সাদ্দাম গ্রেফতারআন্তর্জাতিক মানদণ্ডে মানবিক পুলিশিংয়ের নতুন দিগন্ত আইসিআরসি ও এপিবিএনের যৌথ প্রশিক্ষণ: আইন প্রয়োগে মানবাধিকার, পেশাদারিত্ব ও জবাবদিহিতায় হাসিব আজিজের নেতৃত্বে নতুন ভাবনাআমার ছেলেবেলা ৬ সেই রাতগুলো আজও মনে পড়েএপিবিএন: ইতিহাসের অগ্রযাত্রায় জিয়াউর রহমান থেকে আজিজুল হক, আজিজুল হক থেকে হাসিব আজিজ একটি বাহিনীর জন্ম, রাষ্ট্রের নিরাপত্তা ভাবনার বিবর্তন, দুই প্রজন্মের নেতৃত্ব এবং জননিরাপত্তার নতুন অঙ্গীকারবৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মহানগর কমিটির প্রথম সাংগঠনিক সভা অনুষ্ঠিত কালুরঘাট সেতু নির্মাণ, সিটি করপোরেশন নির্বাচন, জলাবদ্ধতা ও যানজট নিরসনসহ ১০ দফা নাগরিক ইস্যুতে কর্মসূচি গ্রহণের সিদ্ধান্তচট্টগ্রাম মেডিকেলে ইউনিট-২ চালুসহ ডেঙ্গু চিকিৎসা নিশ্চিতের দাবি পরিচালকের সঙ্গে বৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের মতবিনিময় রোগী হয়রানি ও দালালচক্র বন্ধ, জনবল বৃদ্ধি এবং চিকিৎসা সরঞ্জাম সচলের ওপর জোরযেসব কারণে বাড়ল জ্বালানি তেলের দামহামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ৩০৫“ইউনিফর্মের আড়ালে যে মানুষটিকে আমি দেখেছি জাহিদুল কবির—কঠোর দায়িত্বের ভেতরে নরম এক হৃদয়ের গল্প-

― Advertisement ―

জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে...

চোখ ভেদ করে মাথায় গুলি, মৃত্যুর কাছে হার মানল শিশু রেশমী

Homeআন্তর্জাতিকচোখ ভেদ করে মাথায় গুলি, মৃত্যুর কাছে হার মানল শিশু রেশমী

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামীর রউফাবাদ কলোনিতে সন্ত্রাসীদের গুলিতে আহত শিশু রেশমী আক্তার শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মেনেছে। কয়েকদিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর বৃহস্পতিবার (১৪ মে) সকাল পৌনে ১০টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত রেশমী স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল। সবজি বিক্রেতা রিয়াজ আহমেদের পাঁচ সন্তানের মধ্যে সে ছিল সবার ছোট। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, গুলিটি রেশমীর বাঁ চোখ ভেদ করে মাথার ভেতরে ঢুকে মস্তিষ্কের গুরুত্বপূর্ণ অংশে আটকে যায়। অবস্থার অবনতি হওয়ায় তার অস্ত্রোপচার সম্ভব হয়নি। শুরু থেকেই তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছিল। স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যরা জানান, গত বৃহস্পতিবার রাতে রউফাবাদ এলাকায় বোনের বাসায় বেড়াতে আসা হাসান রাজু (২৪) নামে এক যুবককে লক্ষ্য করে ৫ থেকে ৬ জন মুখোশধারী দুর্বৃত্ত গুলি চালায়। ঘটনাস্থলেই নিহত হন রাজু। এ সময় মায়ের কথায় দোকান থেকে পান আনতে বের হওয়া শিশু রেশমী গুলির মধ্যে পড়ে যায়। একটি গুলি এসে লাগে তার চোখে। আহত অবস্থায় প্রথমে তাকে চমেক হাসপাতালের নিউরোসার্জারি বিভাগে ভর্তি করা হয়। পরে আইসিইউ শয্যা না থাকায় দ্রুত একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে চমেকে আইসিইউ খালি হলে আবার সেখানে স্থানান্তর করা হয়। শুক্রবার রাত থেকে আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়। পরিবারের দাবি, ঘটনার সময় এলাকায় টানা চার থেকে পাঁচ মিনিট এলোপাতাড়ি গুলিবর্ষণ চলে। আতঙ্কে আশপাশের লোকজন নিরাপদ স্থানে সরে গেলেও ছোট্ট রেশমী নিজেকে রক্ষা করতে পারেনি। ওই ঘটনায় সন্ত্রাসীদের গুলিতে হাসান রাজু নামের এক যুবক ঘটনাস্থলেই নিহত হন।